৪০ বছর বয়সে এসে গোপনে বিয়ে সারলেন কাঞ্চনা মৈত্র! পাত্রটি কে! জানলে চোখ কপালে উঠবে আপনারও!

টলিউড ইন্ডাস্ট্রিতে (Tollywood Industry) বড়-বড় খল নায়িকাদের মধ্যে অন্যতম একজন হলেন কাঞ্চনা মৈত্র (Kanchana Moitra)। দীর্ঘ কয়েক বছর ধরে ফিল্ম ইন্ডাস্ট্রিতে যুক্ত রয়েছেন অভিনেত্রী। একাধিক ধারাবাহিক, সিনেমাতে খলনায়িকার চরিত্রেই বেশিরভাগ দেখা গিয়েছে অভিনেত্রীকে। তবে পর্দায় যতই অন্যের খারাপ চান, ক্ষতি করুক না কেন বাস্তবে কিন্তু একেবারেই অন্যরকম মানুষ কাঞ্চনা। ৪০ বছর বয়সে বিয়ে করার কারণে কটাক্ষের শিকার হয়েছে বহুবার।
কাঞ্চনা ২০০৮ সালে অতনু বোস পরিচালিত সেদিন দুজনে ছবি হাত ধরে প্রথম বড় পর্দায় পা রাখেন। তবে ২০১১ সালে বাই বাই ব্যাংকক সিনেমাতে অভিনয় করার পর দর্শকমহলে ব্যাপক পরিচিত লাভ করেন। ২০১২ সালে সুব্রত সেন-র কয়েকটি মেয়ের গল্প এবং নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়-র একসিডেন্ট ছবিতে অভিনয় করেও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন।
এছাড়া অভিনেত্রী মহাপুরুষ কালপুরুষ, অর্ধাঙ্গিনী, এক এক্কে দুই, সজারুর কাঁটা, টুসকি, রক্ত রহস্য, আবার আসিব ফিরে এর মত জনপ্রিয় চলচ্চিত্রে কাজ করেছেন। তবে বড় পর্দায় কাজের চেয়ে ছোটপর্দায় অভিনয়ের জন্য কাঞ্জনা বিশেষ জনপ্রিয় দর্শক মহলে। ছোট পর্দায় অসংখ্য ধারাবাহিকে অভিনয় করেছেন অভিনেত্রী। বেশিরভাগ সময়ই খলনায়িকা চরিত্রে দেখা গিয়েছে তাকে।
অভিনেত্রীর অভিনীত জনপ্রিয় কিছু ধারাবাহিক হলো সখি, তুমি রবে নীরবে, জরোয়ার ঝুমকো, প্রেমের ফাঁদে, বেনে বউ, ভজ গোবিন্দ, সাঁঝের বাতি, বাঘ বন্দী খেলা, যমুনা ঢাকি ইত্যাদি। আর সবকটি ধারাবাহিকেই প্রায় দুষ্টু খল নায়িকা চরিত্রে অভিনয় করেছেন তিনি।
আরও পড়ুন: টলিপাড়ায় এখন শুধুই প্রেম! প্রেমিকাকে সবার সামনে আনলেন বাংলার ক্রাশ “দুর্জয়”! তাদের অন্তরঙ্গ ছবিতে মশগুল নেটপাড়া
তবে অভিনয় জগতে যতই জনপ্রিয় হোক না কেন অভিনেত্রী তার ব্যক্তিগত জীবন নিয়ে বিভিন্ন সময়ে কাঁদা ছোড়াছুড়ি হয়েছে। বেশি বয়সে বিয়ে করার জন্য শুনতে হয়েছে কটাক্ষ। ২০১৭ সালে বিয়ে করেছেন নিজের বহু বছরের প্রেমিক দ্বৈপায়ন ভৌমিককে। বহুদিনের প্রেম তাদের, ২০১৭ সালে আইনি বিবাহ করার পর করোনা কালে সামাজিক বিয়ে করেন তারা। ৪০ বছর বয়সে এসে শুরু করেন সংসার। যা নিয়ে অভিনেত্রীকে কম সমালোচনা কম ট্রোল হতে হয়নি। তবে অভিনেত্রী এসব কিছুই মনে রাখেননি। বর্তমানে নিজের মা এবং স্বামীকে নিয়ে সুখের সংসার কাঞ্চনার।

