এই সপ্তাহে টিআরপি তালিকায় ছক্কা হাঁকালো জলসা! বেঙ্গল টপারের জায়গা দখল করল কথা!

চলে এলো আরো একটি বৃহস্পতিবার আর তার পাশাপাশি বাংলা ধারাবাহিকগুলির (Bengali Serial) সাপ্তাহিক ফল প্রকাশের দিন। কোন ধারাবাহিক টিআরপিতে কত নাম্বার পেল সেটা জানার জন্য প্রত্যেক সপ্তাহেই এই বৃহস্পতিবারটা দর্শকদের কাছে খুব গুরুত্বপূর্ণ। বৃহস্পতিবারে যে বাংলা টেলিভিশন টিআরপি (Bengali Television TRP) তালিকা প্রকাশ করা হয় সেটা দেখেই দর্শকরা বুঝতে পারেন তাদের পছন্দের ধারাবাহিক গুলি ঠিক কতদিন টেলিভিশনের পর্দায় নিজেদের সম্প্রচার চালিয়ে যেতে পারবে।
প্রত্যেক সপ্তাহেই বাংলা ধারাবাহিকগুলির নতুন করে চমকে দিচ্ছে দর্শকদের। বাংলা ধারাবাহিকের দুই প্রধান চ্যানেলের মধ্যে চলছে জোরদার টক্কর। কোন এক সপ্তাহে একটি চ্যানেল ভালো ফলাফল করলে তারপরের সপ্তাহে তার প্রতিপক্ষকে ভালো ফলাফল করতে দেখা যাচ্ছে। তাই বর্তমানে টিআরপিতে কোন ধারাবাহিক কেমন ফলাফল করছে সেটা জানার জন্য বেশ ব্যস্ত হয়ে উঠেছে দর্শক মহল।
এবার আর সময় নষ্ট না করে ঝটপট দেখে নেওয়া যাক এই সপ্তাহে কোন ধারাবাহিকটি কোন জায়গা দখল করেছে। বর্তমান সপ্তাহে টিআরপি তালিকায় রাজ করছে বেশ কিছু জনপ্রিয় ধারাবাহিক। বাংলার দর্শক মহলকে তাক লাগিয়ে একেবারে প্রথম স্থান দখল করেছে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক কথা। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৭.২।
দ্বিতীয় স্থানে অবস্থান করছে জি বাংলা চ্যানেলের কোন গোপনে মন ভেসেছে। সবাইকে তাক লাগিয়ে এই সপ্তাহে টিআরপি তালিকায় দ্বিতীয় স্থান দখল করেছে এই মেগা। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৭.১। তৃতীয় স্থানে রয়েছে জি বাংলার পরিণীতা এবং স্টার জলসার গীতা। এই সপ্তাহে টিআরপি তালিকায় ৭.০ পেয়ে তৃতীয় স্থানে অবস্থান করছে এই মেগা।
এই সপ্তাহে চতুর্থ স্থানে রয়েছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ফুলকি, জগদ্ধাত্রী এবং স্টার জলসার উড়ান। এই সপ্তাহে ৬.৯ পেয়ে চতুর্থ স্থানে রয়েছে এই ধারাবাহিক। পঞ্চম স্থান দখল করে দর্শকদের তাক লাগিয়ে দিয়েছে স্টার জলসা চ্যানেলের রাঙামতি ধারাবহিক। এই ধারাবাহিকটির প্রাপ্ত নম্বর ৬.৬।
1st•• কথা 7.2
2nd •• কোন গোপনে 7.1
3rd •• গীতা LLB, পরিণীতা 7.0
4th •• ফুলকি, উড়ান, জগদ্ধাত্রী 6.9
5th •• রাঙামতি 6.6

