ঘুমের ঘোরেই সর্বনাশ! আদিকে জড়িয়ে ধরলো আনন্দী! প্রকাশ্যে ধামাকাদার নতুন প্রোমো

বর্তমানে জি বাংলার (Zee Bangla) দর্শকদের কাছে একটি অত্যন্ত পছন্দের ধারাবাহিক হয়ে উঠেছে আনন্দী (Anondi)। প্রতি সপ্তাহে টিআরপি তালিকায় ভালোই ফলাফল করছে এই ধারাবাহিকটি। এই ধারাবাহিকের মধ্যে দিয়ে দর্শকমহল তাদের অতি পরিচিত পুরনো প্রিয় জুটিকে ফিরে পেয়েছে। যার ফলে ধারাবাহিকটি দর্শকদের কাছে আরো বেশি করে পছন্দের হয়ে উঠেছে।

এই ধারাবাহিকে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী অন্বেষা হাজরা। অভিনেত্রীর অভিনয় ভীষণ পছন্দ দর্শকমহলের। তার হাসিখুশি মুখ এবং অসাধারণ বুদ্ধি বারবার দর্শকদের মন জয় করে নিয়েছে। যত দিন যাচ্ছে অভিনেত্রীর অভিনয় আরো বেশি করে ভক্তদের মনে গেঁথে যাচ্ছে। মাঝে কয়েকদিন ধারাবাহিক থেকে অনুপস্থিত থাকায় দর্শকমহল নায়িকাকে নিয়ে বেশ চিন্তিত হয়ে পড়েছিলেন। তবে বর্তমানে ফের ধারাবাহিকে ফিরে এসেছেন অভিনেত্রী।

এই মুহূর্তে ধারাবাহিকের নায়িকা তিতিরের সমস্ত পরিকল্পনা বাতিল করে নন্দিনীর মুখে ঝামা ঘষে নিজেকে সঠিক প্রমাণ করেছে এবং আবার লাহিড়ী বাড়িতে নিজের জায়গাটা তৈরি করে নিয়েছে। আদিও তাকে ফিরে পেয়ে বেশ খুশি। কিন্তু এর পরেও তাদের মধ্যে স্বামী-স্ত্রীর সম্পর্ক গড়ে ওঠার বিষয়টায় বেশ আপত্তি রয়েছে আদির। কিন্তু আনন্দীর মতন মিষ্টি মেয়ের দিক থেকে মুখ ঘুরিয়ে থাকাটা বেশ সমস্যাজনক। আর সেটাই প্রমাণ হলো সম্প্রতি প্রকাশ পাওয়া প্রচার ভিডিওতে।

সম্প্রতি প্রকাশ পাওয়া প্রচার ভিডিওতে দেখা যায়, আনন্দী এদিকে বলে, সে যদি পাশে না থাকতো তাহলে আবার করে নার্সিং এর কাজটা শুরু করতে পারত না নায়িকা। এটা শুনে আদি প্রত্যুত্তরে বলে, সমস্ত কাজে পাশে থাকলেও স্বামী স্ত্রীর সম্পর্কে কখনোই সে আদিকে পাশে পাবে না। এরপর দেখা যায় আদি বালিশ নিয়ে অন্য জায়গায় শুতে চলে যাচ্ছে। এমন সময় নায়িকা তাকে আটকায়।

আরও পড়ুন: বিরাট দুঃসংবাদ! শুরুতেই পড়লো বাধা! থমকে গেল বিয়ের তোড়জোড়! হচ্ছে না রুবেল শ্বেতার বিয়ে

আনন্দী আদিকে বলে তার কোন চিন্তা নেই, সে যেন তার সাথে একই বিছানায় ঘুমায়, সে কথা দিচ্ছে তাদের প্রাইভেসিতে কোনরকম বাধার সৃষ্টি হবে না। মাঝখানে একটা বালিশ রেখে দুজনেই দুজনার মতো ঘুমিয়ে পড়ে। হঠাৎ করে মাঝ রাতে আনন্দী এবার ফিরে ঘুমের ঘোরে আদিকে জড়িয়ে ধরে। এই কাণ্ড দেখিয়ে রেগে গিয়ে উঠে বসে আদি। আনন্দীর ঘুমটাও ভেঙ্গে যায় আর সে বুঝতে পারে ভয়ঙ্কর কাণ্ড ঘটিয়ে ফেলেছে সে।

https://fb.watch/wg3VAvi40V/

 

Back to top button