ইতিহাস গড়লেন বাংলার গায়িকা! প্রথম কোন বাংলা গান অস্কারের মঞ্চে! বাঙালির গর্ব ইমন চক্রবর্তী

বাংলা গানের (Bengali song) জগতে জনপ্রিয় শিল্পীদের মধ্যে অন্যতম একজন হলেন ইমন চক্রবর্তী (Iman Chakraborty)। জাতীয় পুরস্কার প্রাপ্ত গায়িকা ইমন শ্রোতাদের একাধিক হিট গান উপহার দিয়ে এসেছে। তার গানে ৮ থেকে ৮০ সকলেই মোজে থাকেন। এবারে গায়িকার ঝুলিতে যোগ হলো নতুন কিছু। এবারে ইমন চক্রবর্তীর নাম উঠলো অস্কারের নমিনিতে। ইন্দিরা ধর মুখোপাধ্যায় পরিচালিত কান ফেরত ছবি ‘পুতুল’-এর জন্য ‘ইতি মা’ গানটি রেকর্ড করেছেন ইমন। শিশু দিবসেই মুক্তি পেয়েছিল গানটি। এবারে ইমনের এই গানটি অস্কার নমিনেশন (Oscar Award) উঠেছে।

অস্কার নমিনেশনে ইমন চক্রবর্তীর গান

এর আগে ২০১৭ সালে ‘প্রাক্তন’ ছবির বাংলা গান ‘তুমি যাকে ভালবাসো’-র জন্য শ্রেষ্ঠ চলচ্চিত্র এবং কণ্ঠশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছিলেন ইমন। তারপর বিভিন্ন গানের জন্য একাধিকবার মনোনীত হয়েছেন এবং বিভিন্ন পুরস্কারও জিতেছেন। তবে এবারে অস্কারের তালিকায় নাম উঠলো গায়িকার।

Iman Chakrabarty

এই প্রথম কোনো বাঙালি গায়িকা জায়গা করে নিয়েছেন অস্কারের নমিনেশন তালিকায়। সেরা মৌলিক গান এবং সেরা মৌলিক আবহসঙ্গীত এই দুই বিভাগেই ঠাঁই পেয়েছে এই গানটি। এই খবর সামনে আসার পরেই শুভেচ্ছা বার্তায় ভরে গিয়েছে ইমনের ইনবক্স। অনুরাগীরা, সহকর্মীরা, ইন্ডাস্ট্রির বিভিন্ন মানুষজন তাকে শুভেচ্ছা জানিয়েছে।

১৪ নভেম্বর শিশু দিবস উপলক্ষ্যে মুক্তি পেয়েছিল পুতুল ছবির এই বিশেষ গানটি। ১ নভেম্বরের মধ্যেই অস্কারের মৌলিক গানের সমস্ত নমিনেশন জমা করা হয়েছিল। এবারে ভোট পর্ব শুরু হবে আগামী ৯ ডিসেম্বর থেকে। আগামী ৩ মার্চ লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে বসবে অস্কারের এই আসর। এই নিয়ে সাক্ষাৎকারে ধরা দিয়েছেন অভিনেত্রী।

আরও পড়ুনঃ এক ধাক্কায় ১৭ বছর! জগদ্ধাত্রী ধারাবাহিকে বিরাট চমক! দুর্গা হয়ে প্রবেশ করছে জনপ্রিয় নায়িকা!

এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন ‘আমার ভাল লাগছে, আনন্দ হচ্ছে খুব। আমি এখন ‘সারেগামাপা’-র শ্যুটে আছি, তার মধ্যেই ফোনটা পেলাম। অস্কারের টপ ৭৯টি গানের মধ্যে আমার বাংলা গান রয়েছে, এর থেকে আনন্দের আর কিছু হয় না। আমি সুপারহ্যাপি। আমি নিজের থেকেও বেশি খুশি, বাংলা গান নমিনেশন পেয়েছে। লায়ন কিং ছবির মুফাসার মতো গানের সঙ্গে পাল্লা দিয়ে বাংলা গান এই জায়গা পেয়েছে। অস্কারের থেকে বড় কোনও অ্যাওয়ার্ড আছে বলে তো আমরা জানি না। সেখানে আমার গান কমপিট করছে, এটাই আমার কাছে ভীষণ আনন্দের। এই কৃতিত্ব পরিচালক ইন্দিরাদি এবং সঙ্গীত পরিচালক সায়নের।’

Back to top button