সৌরভ চক্রবর্তীর জীবনে বিরাট দুঃসংবাদ! গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি অভিনেতা!

টলিউড ইন্ডাস্ট্রির (Tollywood Industry) জনপ্রিয় অভিনেতাদের মধ্যে অন্যতম একজন হলেন সৌরভ চক্রবর্তী (Sourav Chakraborty)। ধারাবাহিক দিয়ে অভিনয় যাত্রা শুরু হল বর্তমানে ওয়েব সিরিজ জগতে, রুপালি পর্দায় চুটিয়ে অভিনয় করছেন। অভিনেতা হওয়ার পাশাপাশি তিনি একজন ভালো লেখক বটে। নিজের অবসর সময় কবিতা লিখতে ভালোবাসেন সৌরভ। যদিও অভিনেতার এই ট্যালেন্ট সম্পর্কে অনেকেই হয়তো জানতেন না এতদিন।

নিজের অভিনয় জীবনে একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন সৌরভ। তার মধ্যে অন্যতম হলো সবিনয় নিবেদন, বধূ কোন আলো লাগলো চোখে, মেম সাহেব, আজ আড়ি কাল ভাব ইত্যাদি। এছাড়াও হইচই এর জনপ্রিয় ওয়েব সিরিজগুলির মধ্যে অন্যতম হলো শব্দ জব্দ, পাঁচফোড়ন, মার্ডার ইন দ্যা হিলস ইত্যাদি। এছাড়াও বড় পর্দায় অভিনেতা এপার ওপার ছবিতে অভিনয় করেছেন।

গুরুতর অসুস্থ সৌরভ চক্রবর্তী

এছাড়াও সৌরভের ট্রিকস্টার নামে একটি প্রোডাকশন হাউস আছে। সেই প্রোডাকশন হাউজের পক্ষ থেকে শব্দ জব্দ, ধানবাদ ব্লুজ, কার্টুন, জাপানি টয়, পাঁচফোড়ন, চরিত্রহীন ইত্যাদি ওয়েব সিরিজ তৈরি করেছেন। বর্তমানে অভিনেতা হওয়ার পাশাপাশি পরিচালক হিসেবে প্রযোজক হিসেবে দায়িত্ব সমানভাবে পালন করছেন তিনি। তবে অনেকদিন ধরেই অভিনেতাকে দেখা যাচ্ছে না পর্দায় জানা গেছে অভিনেতা গুরুতর অসুস্থ হয়ে ভর্তি হয়েছেন হাসপাতালে।

জানা গেছে শেষ কয়েক দিন ধরে অভিনেতা ভীষণভাবে অসুস্থ। ভর্তি হয়েছেন হাসপাতালে, বর্তমানে সুস্থ হয়ে ওঠার জন্য লড়াই করছেন তিনি। অভিনেতার ভক্তরা অভিনেতার জন্য ভীষণভাবে চিন্তিত হয়ে পড়েছেন। তবে জানেন কি অভিনেতার কি অসুখ হয়েছে? চলুন তাহলে আজকের প্রতিবেদনে আপনাদের সেই সম্পর্কে জানাই।

আরও পড়ুন: টলিউডকে জানালেন বিদায়! বলিউডে পা রাখলেন বাংলার জনপ্রিয় নায়ক!

জানা গিয়েছে শেষ তিন চার দিন ধরে মারাত্মক জ্বরে ভুগছেন অভিনেতা। যার কারণে তাকে তড়িঘড়ি করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডাক্তার জানিয়েছেন তাকে এখন বেশ কিছুদিন অবজার্ভেশন রাখতে হবে। তার আগে পর্যন্ত কিছু বলা যাচ্ছে না অভিনেতার আদলে কি হয়েছে। দেখা যাক অভিনেতা কবে কত তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারে। আমাদের সকলের শুভকামনা রইল তার সঙ্গে।

Back to top button