সর্বনাশ! পা’চারকারীর দায়ে বিদেশি পুলিশের হেফাজতে শুভলক্ষ্মী! দুর্ধর্ষ আজকের পর্ব!

আজ থেকে স্টার জলসার (Star jalsha) পর্দায় শুরু হচ্ছে নতুন ধারাবাহিক গৃহপ্রবেশ (Grihopronesh)। সুস্মিত (Sushmit Mukherjee) উষসীর (Usashi Chakraborty) নতুন জুটির কেমিস্ট্রি আজ থেকে দেখতে পাবেন দর্শক। ধারাবাহিকের প্রোমো ভিডিও দেখে বোঝা গিয়েছিল একটি সাধারণ ছাপোসা মধ্যবিত্ত পরিবারের মেয়ের বিদেশে আসার গল্প ঘিরেই তৈরি হচ্ছে এই ধারাবাহিক। সেখানেই কোন এক পরিচিতি আত্মীয়র বাড়িতে থাকবে শুভলক্ষী অর্থাৎ গল্পের নায়িকা। আর এই ধারাবাহিকে গল্পের নায়কের নাম হল আদৃত।
এই ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছিল গল্পের নায়ক আদৃত এর বিদেশেদের বাড়িতে জগদ্ধাত্রী পুজো আয়োজন করা হয়েছে। আর বিদেশে সেই মূর্তি নিয়ে যাচ্ছে গল্পের নায়িকা শুভলক্ষ্মী। আদৃত শুভলক্ষ্মীর পাসপোর্ট, ভিসা, টিকিট সমস্ত কিছু করিয়ে দেয়। শুভলক্ষ্মী বাড়িতে আসছে দেখে বিদেশের বাড়িতে প্রত্যেকে ভীষণ খুশি। সব বাধা বিপত্তি কাটিয়ে মা জগদ্ধাত্রীর মূর্তি নিয়ে অবশেষে আমেরিকা পৌঁছায় শুভলক্ষ্মী। কিন্তু শুভলক্ষ্মী প্লেন থেকে নামার পরেই সেখানকার পুলিশের সাথে থাকা কুকুর তার ব্যাগ শুকতে থাকে। আর যা দেখে সন্দেহ হয় পুলিশের। তারপর মহিলা পুলিশ এসে শুভলক্ষ্মীকে নিয়ে যায় তার ব্যাগ চেক করার জন্য। আর অন্যদিকে আদৃত খুঁজতে থাকে শুভলক্ষ্মীকে।

গৃহপ্রবেশ আজকের পর্ব ৩ ডিসেম্বর (Grihoprobesh Today Episode 3 December)
ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হবে আদৃত শুভলক্ষ্মীকে চারিদিকে খুঁজতে থাকে। কিন্তু কোথাও খুঁজে পায়না। আদৃত বাধ্য হয়ে পুলিশের সাহায্য নেয়। এদিকে এয়ারপোর্টের পুলিশ শুভলক্ষ্মীর ব্যাগ চেক করতে থাকে, তার ব্যাগে থাকা মশলাপাতি দেখে সন্দেহ হয়। কিন্তু শুভ কি করবে বুঝতে না পেরে পড়েছে মহা বিপদে। আর ঠিক তখনই এয়ারপোর্টে থাকা একজন বাঙালিকে দেখে সাহায্য চায় শুভ। ওই লোকটি বাঙালি হওয়ায় শুভকে সাহায্য করে পুলিশের হাত থেকে উদ্ধার করে।
বিদেশে এসে বিপদে আদৃত
তারপর সেখান থেকে বেরিয়ে শুভ আদৃতকে খুঁজতে থাকে। কিন্তু দুজন দুজনকে খুঁজে পায় না। এরপর কোনরকমে এয়ারপোর্ট থেকে বেরিয়ে শুভ একজন পাঞ্জাবি ট্যাক্সিওয়ালা সাহায্যে পৌঁছায় নিজের ঠিকানায়। কিন্তু রাস্তাতেই তাকে ঘিরে ধরে কয়েকজন গুন্ডা। আর তার ব্যাগ ছিনতাই করে পালিয়ে যায় তারা। তাদের ধরতে চাইলেও ধরতে পারে না। এদিকে আদৃত শুভকে খুঁজতে খুঁজতে দেখতে পায় একজন চোর কারোর ব্যাগ নিয়ে পালাচ্ছে।
আরও পড়ুনঃ সব হারাল তিতির! আদির কাছে স্ত্রীয়ের স্বীকৃতি পেল আনন্দী! দুর্ধর্ষ আজকের পর্ব
আদৃত তাদের সাথে মারপিট করে আর সেখান থেকেই উদ্ধার করে শুভর ব্যাগ। ব্যাগ থেকে পাওয়া পাসপোর্ট দেখে আদৃত সবটা বুঝতে পারে। তারপর আদৃত পৌঁছায় শুভলক্ষ্মীর কাছে। আদৃতকে দেখে তো খুবই খুশি হয়ে যায় শুভলক্ষ্মী। এবারে দেখা যাক আগামী পর্বে কি হয়।

