টেলিভিশনের পর্দায় নতুন মেগা! “আসছে মিষ্টি প্রেমের গল্প”! থাকছে জনপ্রিয় নায়িকা!

ধারাবাহিক জগতে শুরু হচ্ছে একের পর এক নতুন ধারাবাহিক (New Serial)। স্টার জলসা (Star jalsha), জি বাংলার (Zee Bangla) পর্দায় এক ঝাঁক নতুন ধারাবাহিক শুরু হচ্ছে। যেমন স্টার জলসার পর্দায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক দুই শালিক এবং রাঙামতী তীরন্দাজ। অন্যদিকে জি বাংলার পর্দায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক আনন্দী, পরিণীতা। আবার স্টার জলসাতে শুরু হবে গৃহপ্রবেশ। আর জি বাংলায় শুরু হয়েছে মিত্তির বাড়ি। সব কটি ধারাবাহিক যে জমজমাট হতে চলেছে সেটা বোঝাই যাচ্ছে। তেমনই আরও এক নতুন ধারাবাহিক আসতে চলেছে খুব শীঘ্রই।

বাংলা ধারাবাহিকের পর্দায় খুব শীঘ্রই শুরু হতে চলেছে নতুন ধারাবাহিক। কবে শুরু হবে, কোন ধারাবাহিক, নায়ক নায়িকা কে সবই আপনাদের জানাবো আজকের এই প্রতিবেদনে। আপনারা নিশ্চয়ই এরই মধ্যে খবর পেয়েছেন যে জি বাংলা, স্টার জলসার মতন বেশকিছু চ্যানেলে বেশকিছু প্রোডাকশন হাউজের তরফ থেকে শুরু হবে এক গুচ্ছ নতুন ধারাবাহিক।

আসছে আরেকটি নতুন ধারাবাহিক

ব্লুজ প্রোডাকশন, টেন্ট সিনেমা, রাজ চক্রবর্তীর প্রোডাকশন হাউজের তরফ থেকে শুরু হওয়ার অপেক্ষায় একাধিক ধারাবাহিক। এরই মধ্যে খুব শীঘ্রই আসছে আরেকটি নতুন ধারাবাহিক। মিষ্টি প্রেমের গল্প নিয়ে শুরু হবে সেই ধারাবাহিক। সেই নতুন ধারাবাহিকের নামও ঠিক করা হয়ে গিয়েছে। এছাড়া ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে কোন নায়ক নায়িকা থাকবে সেটাও জানা গিয়েছে।

ধারাবাহিকের নায়ক নায়িকা চরিত্রে যাদের দেখা যেতে চলেছে তাদের এর আগেও দেখা গেছে বিভিন্ন ধারাবাহিকে। দর্শকেরা তাদের খুব ভালো করে চেনেন। এর আগে বহু জনপ্রিয় ধারাবাহিকে তাদের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে। এছাড়াও এই ধারাবাহিকের গল্প কে লিখে সেটাও জানা গিয়েছে।

আরও পড়ুন: গরিবের আমেরিকায় উষসীর গৃহপ্রবেশ! প্রথম পর্বের গ্রাফিক্স দেখেই সমালোচনার মুখে নয়া মেগা

নতুন ধারাবাহিকটি হল স্টার জলসার গৃহপ্রবেশ। হ্যাঁ, এতক্ষণ ধরে গৃহপ্রবেশের কথাই বলা হচ্ছিল এখানে। রাজ চক্রবর্তী প্রোডাকশন হাউসের পক্ষ থেকে গৃহপ্রবেশ শুরু হচ্ছে আজ থেকে। ধারাবাহিকের গল্প লিখেছেন সৌরভ। যিনি এর আগে বহু ধারাবাহিকের গল্প লিখেছেন। এই ধারাবাহিকে মিষ্টি প্রেমের গল্পই ফুটিয়ে তোলা হবে। মেয়েবেলায় যেমন আমরা একটা মিষ্টি প্রেমের গল্প দেখেছিলাম তেমনই এই ধারাবাহিকেও দেখা যাবে উষসী সুস্মিতের কেমিস্ট্রি।

Back to top button