আদির বুকেই ধরা দিল আনন্দী! টানটান উত্তেজনাময় আজকের পর্ব

জি বাংলার (Zee Bangla) দর্শকদের পছন্দের ধারাবাহিকগুলির মধ্যে একটি হলো আনন্দী। প্রতি সপ্তাহে টিআরপি তালিকায় ভালোই ফলাফল করছে ধারাবাহিকটি। বর্তমানে তো ধারাবাহিকটিতে টানটান উত্তেজনা পর্ব চলছে। আনন্দীকে খুঁজে চলেছে আদি। আদির এই বিপদের দিনে তাকে সাহায্য করছে তার পুলিশ বন্ধু।আরেকদিকে আদি এবং তিতিরের বিয়ের আয়োজন করা হয়েছে। কিন্তু এই বিয়ে করতে একদমই চায় না আদি।

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে আনন্দী ঘরে আগুন লাগিয়ে দেওয়ার পর সিকিউরিটি গার্ড দরজা খুলে দেয়। সেই সুযোগে পালিয়ে আসে আনন্দী। অন্যদিকে পল্টুদা অমৃতা এবং আদিকে সমস্ত ঘটনা জানায়। কিভাবে আনন্দী প্রমাণ জোগাড় করার জন্য বেরিয়েছিল। অমৃতা এবং আদিকে সবটা জানাই পল্টুদা এবং আদি তখন বুঝতে পারে যে এই জন্যই আনন্দী হালিশহর যাচ্ছিল। নার্সিংহোমে আনন্দী ওই মেয়েটির মুখোমুখি হয়, যাকে খোঁজার জন্য সে হালিশহর ছুটে যাচ্ছিল। আনন্দী মেয়েটির মুখোমুখি হওয়ার পর সমস্ত ঘটনা জানতে পারে।

Anondi, Zee Bangla, Bengali Serial, Bengali television, আনন্দী, জি বাংলা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, Anondi Today Episode 30 November, আনন্দী আজকের পর্ব ৩০ নভেম্বর, আনন্দী আজকের পর্ব

আনন্দী আজকের পর্ব ১ ডিসেম্বর (Anondi Today Episode 1 December)

ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হবে আদিকে বিজয়া জোর করে অনিরুদ্ধর কথায় বাড়িতে নিয়ে আসে। যার কারণে আদি মাকে ভুল বোঝে। এরপর মায়ের কথা শুনে আদি বুঝতে পারে আসলে বাবার চাপে পড়েই তার মা তাকে বাড়িতে ডেকে এনেছে। অন্যদিকে তিতির আদিকে জোর করে বিয়ের জায়গায় নিয়ে যেতে চায় যেখানে তাদের রেজিস্ট্রি ম্যারেজের আয়োজন করা হয়েছে।

আনন্দীকে হাতের নাগালে পেয়েও হারিয়ে ফেলে অমৃতা

অন্যদিকে অমৃতা পৌঁছে যায় মেডিনেসে। আর সেখানে গিয়ে শিঞ্জিনি নামের মেয়েটির খোঁজখবর করতে থাকে কিন্তু সেখানে সুপায়ণ এবং নন্দিনীর সঙ্গে যে ডাক্তার হাত মিলেছে তিনি শিঞ্জিনি এবং আনন্দী দুজনকেই অন্য জায়গায় সরিয়ে দেয়। অমৃতা হাসপাতালে পৌঁছানোর পরেই তাকে জানানো হয় শিঞ্জিনিকে তার বাড়ির লোক ছাড়িয়ে নিয়ে গিয়েছে। এই ব্যাপারটা বেশ সন্দেহজনক লাগে অমৃতার। সেই জন্য অমৃতা সেই কেবিনে গিয়ে খোঁজ করতে থাকে কিন্তু ওই কেবিনে কাউকে খুঁজে পায় না। তারপর অমৃতা সিসিটিভি ফুটেজ চেক করার জন্য চাপ দিতে থাকে। সেখানেই দেখা যায় শিঞ্জিনি যেই কেবিনে ছিল সেই কেবিন থেকে বাক্স বের করে এনে গাড়ি করে অন্য কোথাও নিয়ে যাওয়া হচ্ছে। এটা দেখার পরেই অমৃতা সেই গাড়ি ফলো করতে থাকে।

আরও পড়ুনঃ মুখ ফসকে দেবাকে মনের কথা বলে দিল আঁখি! জমে ক্ষীর ধারাবাহিকের আজকের পর্ব

কিন্তু সেই গাড়ি ফলো করেও সেই বাক্স থেকে কাউকেই খুঁজে পায় না অমৃতা। অন্য দিকে সুপায়ন নন্দিনীকে জানায় কিভাবে অমৃতা খোঁজখবর করছে। কিন্তু সুপায়ন যে মাঝ রাস্তায় গাড়ির বাক্স দুটো বদল করে দিয়েছে সেটাও জানায়। নন্দিনী তো এটা শুনে ভীষণই খুশি হয়। আর আনন্দীকে শেষ করে দেওয়ার কথা বলে। অন্যদিকে তিতির বারবার আদিকে বিয়ের জন্য জোর করতে থাকে। আদি সবার সামনেই তিতিরের সঙ্গে খারাপ ব্যবহার করে। কিছুতেই বিয়ে করতে চায় না। এবারে দেখা যাক আগামী পর্বে কি হয়।

Back to top button