নিম ফুলের মধুতে নতুন নায়ক! পুঁটির বিপরীতে থাকছে জনপ্রিয় অভিনেতা!

বাংলা মেগা ধারাবাহিক (Television Serial) জগতে জনপ্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম একটি হলো জি বাংলা (Zee Bangla) নিম ফুলের মধু (Neem Phuler Modhu) দীর্ঘ ২ বছর ধরে চলা এই ধারাবাহিক দর্শকের অত্যন্ত পছন্দের। শুরুর সময় থেকেই টিআরপি তালিকায় নিজেদের জায়গা অটুট ভাবে ধরে রেখেছিল এই ধারাবাহিক। তবে ইদানিং গত কয়েক সপ্তাহ ধরে তাদের সেই জায়গা হারাতে হয়েছে। ধারাবাহিকের টাইম স্লট পরিবর্তন হওয়ার পরেই ধারাবাহিকের টিআরপি রেটিং কমতে শুরু করেছে।
শুরুর সময় থেকে এই ধারাবাহিক রাত আটটায় টিভির পর্দায় সম্প্রচারিত হতো। তবে নতুন ধারাবাহিক পরিণীতা আসার পর থেকে তাদের সেই জায়গা ছেড়ে দিতে হয়। বর্তমানে ধারাবাহিকটি সন্ধ্যে ছটায় টিভির পর্দায় সম্প্রচারিত হচ্ছে। যা দর্শকদের একেবারেই পছন্দ নয়। এর আগেও বহুবার দেখা গিয়েছে টাইম স্লট পরিবর্তন হওয়ার ফলে টিআরপি রেটিং কমতে শুরু করেছে। আর পরবর্তী সময়ে ধারাবাহিকটি বন্ধ হয়ে গিয়েছে।

নতুন চমক আসছে নিম ফুলের মধুতে
তবে টিআরপি রেটিং কম হওয়া যেই শুরু হয়েছে তারপরেই আবার ধারাবাহিক কর্তৃপক্ষ দর্শকদের আকর্ষণ বজায় রাখার জন্য নতুন পরিবর্তনের নিয়ে এসেছে। ধারাবাহিকের নতুন প্রোমো ভিডিওতে দেখা গিয়েছে কুড়ি বছরের লিপ নিয়ে এগিয়ে গেছে ধারাবাহিকের গল্প। পর্ণা সৃজনের মেয়ে পুঁটি এবং তাদের ছেলে অনেক বড় হয়ে গিয়েছে। বাড়ির সবার মধ্যে এসেছে অনেক পরিবর্তন। এই প্রোমো ভিডিও দেখার পর তো দর্শক ধারাবাহিকের আগামী পর্ব দেখার জন্য ভীষণ আগ্রহী। এবারে আরও একটি খবর সামনে এসেছে।
সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে নিম ফুলের মধুতে পুঁটির বিপরীতে নায়ক হিসেবে দেখা যাবে অভিনেতা রুদ্রজিৎ মুখার্জিকে। অন্য দিকে পর্ণার ছেলের নায়িকা হিসেবে দেখা যেতে পারে জনপ্রিয় অভিনেত্রী জেসমিন রায়কে। এদের দুজনকে এখানেও নেগেটিভ রোলে দেখা যাবে। এছাড়াও আগের প্রোমো ভিডিওতে দেখা গিয়েছে ভিলেন চরিত্রে থাকছে আয়েন্দ্রী রায়। এছাড়াও বুবাইয়ের বড় বেলার চরিত্রে কাকে দেখা যাবে সেটা এখনো জানা যায়নি। সুতরাং বুঝতেই পারছেন বিরাট বড় কাস্টিং নিয়ে নিম ফুলের মধু ফিরছে খুব তাড়াতাড়ি।
আরও পড়ুনঃ দিব্যার কথা শুনে ভয়ংকর সত্যির সম্মুখীন জগদ্ধাত্রী! টানটান উত্তেজনাময় আজকের পর্ব
তবে ধারাবাহিকের গল্প কোন দিকে এগোচ্ছে সেটা জানার জন্য আপনাদের চোখ রাখতে হবে জি বাংলার পর্দায় সন্ধ্যে ছটায় নিম ফুলের মধু ধারাবাহিকের উপর। কিন্তু নতুন কাস্টিং চরিত্র নিয়ে ধারাবাহিক কত দিন টিভির পর্দায় চলবে সেটা এখনো বোঝা যাচ্ছে না। কারণ ধারাবাহিকের সময় পরিবর্তন হলে সব সময় ধারাবাহিকের টিআরপি রেটিং কমতে থাকে। আর তার প্রভাব পড়ে ধারাবাহিকের উপর। যার ফলে ধারাবাহিক বন্ধ করে দেওয়া হয়, দেখা যাক নিম ফুলের মধু ধারাবাহিক নতুন ভাবে মাথা তুলে দাঁড়াতে পারে কিনা।

