প্রধান চ্যানেলে চাঁদের হাট! এবার একই প্রজেক্টে দীপান্বিতা, মানালি, তিয়াসা!

ধারাবাহিক জগতের (Television Serial) যেদিন থেকে টিআরপি (TRP) সব থেকে বেশি গুরুত্ব পাওয়া শুরু করেছে সেদিন থেকেই প্রতিযোগিতা যেন বাড়ছে। আজ থেকে কয়েক বছর আগে টিআরপি রেটিং (TRP Rating) গুরুত্বপূর্ণ হলেও বর্তমান সময়ের মত এতটা গুরুত্ব দেওয়া হতো না। যত দিন যাচ্ছে হাড্ডাহাড্ডি লড়াই যেন বেড়েই চলেছে। প্রতিটি চ্যানেলে সঙ্গে প্রতিটি চ্যানেলের লড়াই এখন স্পষ্টভাবে দেখা যায়। তাই প্রতিটি চ্যানেল চেষ্টা করে নিত্য নতুন ধারাবাহিক (Bengali Serial) নিয়ে আসার জন্য।
বর্তমান সময়ে দর্শকদের পছন্দের কথা মাথায় রেখে নতুন নতুন ধারাবাহিক নিয়ে আসছে চ্যানেলগুলি। বর্তমানে বাংলা ধারাবাহিকের চ্যানেলের সংখ্যাও বেড়েছে। স্টার জলসা, জি বাংলার পাশাপাশি কালার্স বাংলা, সান বাংলার মতো একাধিক জনপ্রিয় চ্যানেলে এখন বিভিন্ন ধরনের ধারাবাহিক দেখানো হয়ে থাকে। আর চ্যানেল কর্তৃপক্ষকে সবসময় দর্শকদের পছন্দের কথাটা মাথায় রাখতে হয়।
আসছে নতুন শো
এবারে খুব শীঘ্রই জনপ্রিয় একটি বাংলা চ্যানেলে আসছে নতুন শো। সেখানে চাঁদেরহাট বসতে চলেছে। একই ছাদের তলায় দেখা যাবে মানালি, খেয়ালি, তিয়াসা, বাবুল সুপ্রিয় সহ একাধিক জনপ্রিয় শিল্পীকে। খুব শীঘ্রই এই নতুন শো এর মাধ্যমে মন জয় করতে চলেছে দর্শকদের। এই খবর পাওয়া মাত্রই দর্শকরা তো ভীষণই আগ্রহী হয়ে রয়েছেন এই শো কবে থেকে শুরু হবে সেটা জানার জন্য।
ইতিমধ্যেই এই শো এর বিভিন্ন ঝলক সামনে এসেছে। সেখানে দেখা যাচ্ছে মানালি, খেয়ালি, তিয়াসা জনপ্রিয় সমস্ত বাংলা গানের সাথে দুর্দান্ত নাচ করছে। এছাড়া গানে গানে দর্শকদের মাতিয়ে রেখেছেন বাবুল সুপ্রিয়, সময়িতা সহ আরো অনেকে। এছাড়াও জনপ্রিয় চ্যানেলের অভিনেতা অভিনেত্রীরাও দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে জমিয়ে রাখবে গোটা সন্ধ্যা।
আরও পড়ুন: বাবা কাকার বিরুদ্ধে গিয়ে জোনাকির পাশে ধ্রুব! শুরু হলো মিত্তির বাড়ির কালীপুজো! ধারাবাহিকের আগামী পর্ব ফাঁস
এই অনুষ্ঠানটি হবে জনপ্রিয় বাংলা চ্যানেল সান বাংলাতে। আগামী ১লা ডিসেম্বর ঠিক সন্ধে সাতটা থেকে শুরু হবে কালার্স বাংলার এই অনুষ্ঠান প্রাণের উৎসব। নাচে, গানে, আড্ডায়, খেলায় মেতে উঠবে গোটা সন্ধ্যা। দর্শকদের প্রিয় অভিনেতা, অভিনেত্রীরা দেবেন তাদের বেস্ট পারফরমেন্স। তাই এই অনুষ্ঠান যদি মিস না করতে যান তাহলে আগামীকাল চোখ রাখুন সান বাংলার পর্দায়।

