শূন্য থেকে শুরু করে আজ কোটি টাকার মালিক! কেমন ছিল জিতেন্দ্র থেকে জিৎ হয়ে ওঠার লড়াই!

বর্তমানে টলিউড ইন্ডাস্ট্রির (Tollywood) জনপ্রিয় অভিনেতাদের মধ্যে এখনো যারা রাজত্ব করছে তাদের মধ্যে অন্যতম একজন হলেন জিৎ (Jeet)। আজ ৩০শে নভেম্বর অভিনেতার শুভ জন্মদিন। দীর্ঘ দুই দশক ধরে তিনি টলিউড ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা ধরে রেখেছে। যত দিন গিয়েছে পাকাপোক্ত ভাবে নিজের সাম্রাজ্য গড়ে তুলেছেন টলিউড ইন্ডাস্ট্রিতে। এখন অভিনেতা হওয়ার পাশাপাশি জিৎ এর নিজস্ব প্রোডাকশন হাউজও (Production House) রয়েছে। ২০০১ সালে হরনাথ চক্রবর্তীর সাথী সিনেমার হাত ধরে টলিউড ইন্ডাস্ট্রিতে প্রথম পা রেখেছিলেন জিৎ।

প্রথম ছবিতে অভিনয় করেই নিজেদের জীবন পাল্টে ফেলেছিলেন। সাথী সিনেমাতে জিৎ এর অভিনয় দর্শকদের এতটাই মনে ধরেছিল যে তারপরে জিৎ কে আর পেছন ফিরে কখনোই ঘুরে তাকাতে হয়নি। সেই থেকে আজ পর্যন্ত যেতে যে কটা ছবিতে অভিনয় করেছেন তিনি তার ৯০ শতাংশ ছিল সুপারহিট। জিৎ এর অভিনীত জনপ্রিয় ছবি গুলির মধ্যে অন্যতম হলো বন্ধন, সাত পাঁকে বাঁধা, ঘাতক, জোশ, শত্রু, দুই পৃথিবী, ফাইটার, পাওয়ার,বচ্চন,১০০% লাভ, সুলতান দ্য সেভিয়ার, আওয়ারা ইত্যাদি।

জেনে নিন জিৎ এর জীবনের কিছু গল্প

তবে জিৎ কিন্তু প্রথম থেকেই বলিউডের সুপারস্টার হবে বলেই স্বপ্ন দেখেছিলেন। তাই জন্য নিজের অভিনয় যাত্রাটা তিনি বলিউড থেকে শুরু করেছিলেন। আসলে জিৎ হলো একজন অবাঙালী ছেলে, তার আসল নাম জিতেন্দ্র মাদানানি। তবে বলিউড ইন্সটিতে তেমন কোন প্রভাব ফেলতে পারিনি জিৎ এমনকি তেলেগু ইন্ডাস্ট্রিতেও কিছু কাজ করেছিলেন তিনি সেখানেও জনপ্রিয়তা পাননি। অবশেষে টলিউড ইন্ডাস্ট্রি তার দিকে হাত বাড়িয়ে দেয়। এমনকি বিষবৃক্ষ, জননীর মতন একাধিক ধারাবাহিকেও কাজ করেছেন জিৎ।

জিৎ এর জন্ম একটি সিন্ধি পরিবারে। ২০১১ সালে লখনউয়ের স্কুল শিক্ষিকা মোহনা রতলানীকে বিয়ে করেন। বর্তমানে একটি পুত্র সন্তান এবং একটি কন্যা সন্তান রয়েছে জিৎ এর। বর্তমানে জিৎ টলিউডের সব থেকে বেশি পারিশ্রমিক এ কাজ করা নায়কদের মধ্যে প্রথম সারিতে রয়েছে। একটা সময় এই জায়গাতেই পৌঁছানোর জন্যই কঠোর পরিশ্রম করেছিলেন অভিনেতা।

আরও পড়ুন: “পরকীয়া আমাদের জীবনের অঙ্গ”-পরকীয়া নিয়ে মুখ খুলতেই বিতর্কে জড়ালেন অপরাজিতা!

বর্তমানে জিৎ এর দুটি প্রোডাকশন হাউজ রয়েছে একটি “গ্রাসরুট এন্টারটেইনমেন্ট” এবং অন্যটি “জিতজ ফিল্মওয়ার্কস”। তার প্রোডাকশন হাউজের পক্ষ থেকে মুক্তিপ্রাপ্ত দুই পৃথিবী ছবি ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছিল। জিৎকে শেষবার দেখা গিয়েছিল বুমেরাং ছবিতে রুক্মিণীর সঙ্গে অভিনয় করতে। সেই ছবিও জনপ্রিয়তা পেয়েছিল দর্শক মহলে। আজ অভিনেতার জন্মদিন উপলক্ষে আমরা অভিনেতাকে জানাই অনেক শুভেচ্ছা এবং শুভকামনা। অভিনেতার আগামী জীবন আরও সুন্দর হয়ে উঠুক।

Back to top button