লাল শাড়িতে লাল পরী পর্দার মিঠাই! সৌমিতৃষার সৌন্দর্য যে কোন বড় পর্দার অভিনেত্রীকে হার মানাবে! আবার একবার সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীর রিল ভাইরাল

বিগত প্রায় দু’বছর যাবৎ জি বাংলার(Zee Bangla) পর্দায় সম্প্রচারিত হচ্ছে ধারাবাহিক মিঠাই(Mithai)। এই ধারাবাহিকটির সঙ্গে বাঙালি দর্শকের আত্মিক যোগ স্থাপিত হয়েছে‌। মিঠি(Mithi), মিঠাই(Mithai), সিদ্ধার্থ(Sidharth) প্রত্যেকটি চরিত্র বাঙালি দর্শকের ঘরের ভেতরকার সদস্য হয়ে উঠেছে। আর সেই কারনেই মিঠাই ধারাবাহিকে যাই দেখানো হোক না কেন সেটার সঙ্গে দর্শকের ভাবনা চিন্তা মিলেমিশে একাকার হয়ে যায়।

দীর্ঘদিন থেকে মিঠাইয়ের তৈরি আলাদা ছিল সিদ্ধার্থ! এই সময়টা মিঠাইয়ের ছেলে আর সিদ্ধার্থ’র খেয়াল রাখে মিঠি। তবে মহাশিবরাত্রি’র বিশেষ পর্বে বহুদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে দেখা হয় তাঁদের। স্মৃতি হারিয়ে কাউকেই চিনে উঠতে পারছে না মিঠাই। তাঁর স্মৃতি ফেরাতে বদ্ধপরিকর সিদ্ধার্থ। আর তার পাশে রয়েছে মিঠি। আসলে মিঠাইয়ের সঙ্গে ঘটে যাওয়া দুর্ঘটনার জেরে স্মৃতি হারিয়েছে মিঠাই। অতীতের কথা যে কিছুই মনে পড়েনা তাঁর। মিঠিও সিদ্ধার্থ’র এই লড়াইয়ে তাঁর পাশে রয়েছে।

Mithai | Premiere Ep 326 Preview - Dec 04 2021 | Before ZEE Bangla | Bangla TV Serial - YouTube
সৌমিতৃষা পশ্চিমবঙ্গের বারাসাতে জন্মগ্রহণ করেন। তিনি এ আমার গুরুদক্ষিণা ধারাবাহিকের মাধ্যমে তাঁর কর্মজীবনে পদার্পণ করেন।তিনি বেশ কয়েকটি শোতেও অভিনয় করেছেন। যথাঃ- জয় কালী কলকাতাওয়ালি , অলৌকিক না লৌকিক , “কনে বউ”, “গোপাল ভাঁড়”। এবং তিনি এখন মিঠাই ধারাবাহিকে অভিনয় করছেন।

মিঠাই, এই নামটা বর্তমানে ছড়িয়ে গিয়েছে গোটা বাংলায়। যদিও শুধু বাংলা বলা ভুল হবে বাংলার বাইরেও এই ধারাবাহিকের বহু অনুরাগী আছেন। তবে এই ধারাবাহিকের হাত ধরে সাফল্যের শিখরে উঠেছেন অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু। এর আগে বেশ কয়েকটি ধারাবাহিকের অভিনয় করেছেন সৌমি। তবে খুব বেশি জনপ্রিয়তা অর্জন করতে পারেননি। কিন্তু এখন সৌমিকে তাঁর দর্শকেরা কতটা পছন্দ করেন তা অহরহ দেখতে পাওয়া যায়।

সাধারণভাবে অভিনেত্রী জনপ্রিয়তা থাকলেও সোশ্যাল মিডিয়াতে তাঁর জনপ্রিয়তা অধিক। নিজের সোশ্যাল মিডিয়া হেন্ডেলগুলিতে বিভিন্ন সময়ে অভিনেত্রী বিভিন্ন ফটো ভিডিও বা রিয়েল ভিডিও শেয়ার করেন। আর সেখানেই দেখা যায় তাঁর অনুরাগীদের উন্মাদানা। সম্প্রতি অভিনেত্রী তাঁর সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী তাঁর একটি রিল ভিডিও পোস্ট করেছেন। সেখানে অভিনেত্রীর পরনে রয়েছে লাল রঙের একটি সুন্দর শাড়ি। শাড়ির রঙের সাথে ম্যাচিং করে সেই রংয়ের ব্লাউজ।

 

View this post on Instagram

 

A post shared by SOUMITRISHA (@soumitrishaofficial)

শুধু তাই নয় শাড়ির সাথে মিল রেখে সোনালী রঙের কানের দুল পরনে ছিল অভিনেত্রীর। আর সাথেই পোশাকের সাথে মানানসই মেকআপ। যেন একেবারে ‘লাল পরী’ হয়ে উঠেছেন সৌমি। ভিডিও পোস্ট করে তিনি ক্যাপশনে লিখেছেন, ‘ইউহি’। ভিডিও পোস্ট করার সাথে সাথেই কুড়ি হাজারের বেশি মানুষ এই ভিডিও পছন্দ করেছেন। আর সাথে আছে শয়ে শয়ে কমেন্ট। প্রত্যেকবারের মতো এবারও অভিনেত্রীর সেই ভিডিও রীতিমতো ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

Back to top button