“পরকীয়া আমাদের জীবনের অঙ্গ”-পরকীয়া নিয়ে মুখ খুলতেই বিতর্কে জড়ালেন অপরাজিতা!

টলিউডের (Tollywood) জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম এবং সকলের প্রিয় একজন অভিনেত্রী হলেন অপরাজিতা আঢ্য (Aparajita Auddy)। হাসিখুশি প্রাণোচ্ছল একজন অভিনেত্রী যিনি নিজে ভালো থাকেন এবং নিজের আশেপাশের মানুষগুলোকে ভাল রাখতে পছন্দ করেন সব সময়। অভিনেত্রীর হেটার্স দর্শক মহলে একেবারে নেই বললেই চলে। এমন একজন অভিনেত্রীকে ভালো না বেসে সত্যিই থাকতে পারেনা দর্শক। যিনি সবসময় সবাইকে হাসিয়ে চলেছেন, তাকে কেউই অপছন্দ করে না।
খুব অল্প বয়স থেকে অভিনয় জগতের সঙ্গে যুক্ত অপরাজিতা। দীর্ঘ কয়েক বছর হয়ে গেল ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করছেন। টেলিভিশনে ছোট পর্দা থেকে শুরু করে রুপোলি পর্দা, ওয়েব সিরিজ সব জায়গাতেই নিজের আধিপত্য বিস্তার করে রেখেছেন অভিনেত্রী। দীর্ঘ কয়েক বছরের অভিনয় যাত্রায় একাধিক ছবি, ধারাবাহিকে কাজ করেছেন। তবে সম্প্রতি নিজের বেফাঁস মন্তব্যের কারণেই জড়িয়ে পড়লেন বিতর্কে।
পরকীয়া এমন একটা শব্দ যেটা আমাদের সমাজে কেউ মেনে নিতে পারেন না। পরকীয়া হলো স্বামী স্ত্রীর সম্পর্ক থাকার পরেও স্বামী বা স্ত্রী যদি অন্য কোন পুরুষ বা মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে তবে সেটা পরকীয়া। আর বর্তমানে পরকীয়া নতুন কিছু নয়। আমাদের চারিপাশেই এমন অনেক উদাহরণ ছড়িয়ে রয়েছে। টলিউডের অভিনেতা অভিনেত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ অনেকেই বর্তমান সময়ে দাঁড়িয়ে পরকীয়ার সঙ্গে জড়িয়ে পড়েছে। এবারে এই পরকীয়াকেই জীবনের অংশ বলে বিতর্কে জড়ালেন অপরাজিতা।
বিতর্কে জড়ালেন অভিনেত্রী অপরাজিতা
সম্প্রতি একটি জায়গায় অনুষ্ঠান করতে গিয়েছিলেন অপরাজিতা। সেখানেই স্টেজে সঞ্চালক তাঁকে ‘পরকীয়া’ নিয়ে প্রশ্ন করলে, অপরাজিতা বলেন ‘দেখো পরকীয়া হচ্ছে চিরকালের শাশ্বত। পরকীয়া থাকবেই। পরকীয়া যদি না থাকে, তাহলে সব রাধাগোবিন্দের মন্দির ভেঙে দাও।’ এখানেই থেমে থাকেননি অভিনেত্রী। অভিনেত্রী আরো জানান ‘সুতরাং শ্রীকৃষ্ণকে যখন আমরা পুজো করি। রাধাকে যখন আমরা পুজো করি তখন বুঝতে হবে পরকীয়া আমাদের জীবনের অঙ্গ। এটা থাকবেই।’
আরও পড়ুন: আনন্দীর দর্শকদের জন্য বিরাট দুঃসংবাদ! সুস্থ হতেই ধারাবহিক থেকে বাদ পড়লেন নায়িকা!
আর অভিনেত্রীর এই কথা দর্শকদের মোটেই হজম হয়নি। কেউই ভালো চোখে দেখেননি অভিনেত্রীর এই বক্তব্যকে। ভিডিওটির কমেন্ট বক্সে নেটিজেনরা নিজেদের রাগ ক্ষোভ উগরে দিয়েছেন। একজন বলেন ‘বেশিভাগ পুরুষরা সমর্থন করলেও নারীরা কিন্তু করবে না। এই কম বার্তা সমাজে কখনো দেবেন না। রাধা-কৃষ্ণ সম্পর্কে না জেনে ভুল ভাল মন্তব্য করবেন না’। আরেকজন আবার লিখেছেন, ‘হিন্দু ধর্মকে আপনি অপমান করছেন ম্যাডাম’। অন্যজনের বক্তব্য রাধা-গোবিন্দ মানে আমাদের আরাধ্য, তাঁদেরকে নিয়ে এই ধরনের মন্তব্য আপনি করবেন না। যেই সম্পর্কে আপনার ধারণা নেই সে সম্পর্কে প্লিজ আপনি কথা বলবেন না। আমাদের আরাধ্য ঠাকুর শ্রীকৃষ্ণ কখনোই পরকীয়া সম্বন্ধে জড়িত ছিলেন না। রাধে রাধে।’

