২০ বছর এগিয়ে গেল ধারাবাহিকের গল্প! বড় হয়ে গেল পুঁটি! প্রকাশ্যে নতুন প্রোমো

জি বাংলা (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক গুলোর মধ্যে প্রথমেই উঠে আসে ‘নিম ফুলের মধু’র (Neem Phuler Modhu) নাম। দীর্ঘ সময় ধরে চলা এই ধারাবাহিক দর্শকদের অত্যন্ত পছন্দের। ধারাবাহিকে কেন্দ্রীয় চরিত্র পর্নার ভূমিকায় অভিনয় করছেন অভিনেত্রী পল্লবী শর্মা (Pallabi Sharma) এবং পল্লবীর বিপরীতে সৃজনের চরিত্রে অভিনয় করছেন অভিনেতা রুবেল দাস (Rubel Das)।
ধারাবাহিকে বর্তমানে জমজমাট পর্ব চলছে। পর্ণাদের এক্সিবিশন এরপর শাড়ির কথার ক্ষতি করেছে ইশা। সবার চোখের আড়ালে নিজেকে মৃতা বলে ঘোষণা করে লুকিয়ে রয়েছে সে। কিন্তু আড়াল থেকেই পর্ণা সৃজনের ক্ষতি করে যাচ্ছে। সেইসঙ্গে দত্ত বাড়ির উপরেও তার নজর রয়েছে। সব মিলিয়ে ধারাবাহিকের জমজমাট পর্ব এখনো চলছে।
তবে যেদিন থেকে ধারাবাহিকের টাইম স্লট পরিবর্তন হয়েছে সেদিন থেকে ধারাবাহিকের অবনতি শুরু হয়েছে। ধারাবাহিকটি একসময় যেমন বেঙ্গল টপার ছিল, প্রতি সপ্তাহতেই দারুন টিআরপি রেটিং নিয়ে এগিয়ে থাকতো। কিন্তু টাইম স্লট বদলানোর পর ধারাবাহিকের খারাপ সময় শুরু হয়েছে, টিআরপি রেটিং দিন দিন কমছে।
শেষ কয়েক সপ্তাহ ধরে তো ধারাবাহিকের টিআরপি রেটিং এতটাই কম যে তারা স্লট পর্যন্ত পায়নি। এদিকে নিম ফুলের জায়গায় পরিণীতা ধারাবাহিকটি বেশ ভালো ফলাফল করছে। তবে এরই মধ্যে ধারাবাহিকের হাল ফেরাতে বড় পদক্ষেপ নিল ধারাবাহিক কর্তৃপক্ষ। সামনে এসেছে নিম ফুলের মধু ধারাবাহিকের নতুন প্রোমো ভিডিও। যা দেখে দর্শকেরা তো ভীষণ উৎসাহী হয়ে উঠেছে ধারাবাহিকটি দেখার জন্য।
প্রকাশ্যে নতুন প্রোমো
ধারাবাহিকের নতুন প্রোমো ভিডিওতে দেখাচ্ছে কুড়ি বছরের লিপ নিয়ে এগিয়ে গিয়েছে ধারাবাহিকের গল্প। বড় হয়ে গিয়েছে পুঁটি। সেই দত্ত বাড়ির সবাইকে সবার সঙ্গে আলাপ করিয়ে দিচ্ছে। ঠাম্মার বয়স এখন ৯৯, এদিকে বয়স হয়েছে অয়নের। অন্যদিকে পর্ণা সৃজনের ছেলেকে নিয়ে ব্যস্ত সৃজনের মা। তবে সৃজন জন্য হারিয়ে যাওয়ার পর থেকে সাংবাদিকতা ছেড়েছে পর্ণা এবং তার মুখের হাসিও মিলিয়ে গিয়েছে। এদিকে বাড়িতে পুলিশ এসে পর্ণার কাছে সাহায্য চাইছে একজন জাদরেল গুন্ডাকে ধরার জন্য। আর এই প্রোমো ভিডিও দেখে দর্শক তো ভীষণ উত্তেজিত হয়ে গিয়েছেন।
আরও পড়ুন:আক্কুর ক্ষ’তি করতে গিয়ে ধরা পড়ল উৎপল! আক্কুর প্রাণ বাঁচালো রাঙা! দুর্ধর্ষ আজকের পর্ব
সবথেকে বড় চমক হলো ধারাবাহিকে পুঁটির বড় বেলার চরিত্রে অভিনয় করছেন টেলিভিশনের পর্দার জনপ্রিয় অভিনেত্রী সমু সরকার (Somu Sarkar)। যাকে এর আগে স্টার জলসার গোধূলির আলাপ এবং জি বাংলার আলোর কোলে ধারাবাহিককে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে দেখেছেন দর্শক। এছাড়াও বিভিন্ন পার্শ্বর চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী।

