কালীপুজো করতে গিয়ে একি সর্বনাশ! সবটা একা হাতে সামলাতে পারবে তো জোনাকি!

জি বাংলার (Zee Bangla) পর্দায় নতুন শুরু হওয়ার ধারাবাহিক হলো মিত্তির বাড়ি (Mittir Bari)। আদৃত পারিজাতের নতুন জুটি নিয়ে একটি পারিবারিক গল্প ফুটিয়ে তোলা এই ধারাবাহিকের গল্প। মাত্র কয়েকদিন হলো শুরু হয়েছে ধারাবাহিকটি (Tv Serial)। এই ধারাবাহিকের মাধ্যমে আদৃতকে আবার ছোট পর্দায় ফিরে পেয়ে দর্শক বেজায় খুশি। তবে নতুন জুটি কেমন হবে, দর্শকেরা কতটা ভালোবাসে এই জুটি সেটাই দেখার অপেক্ষা।

ধারাবাহিকে গতকালের পর্বে দেখানো হয়েছে মিত্তির বাড়িতে মা চন্ডীর পুজো বন্ধ হয়ে যাওয়ার জন্য ধ্রুবর ঠাকুরমা ভোর রাতে স্বপ্ন দেখে মা বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। সেই নিয়েই কান্নাকাটি শুরু করে দেয় সকাল বেলা। অন্যদিকে জোনাকির এক দিদি যুথিকার কেসটা লড়ছে ধ্রুব। কোর্টে ধ্রুবর সঙ্গে দেখা হওয়ার পর জোনাকি জানতে পারে ধ্রুব যুথিকার কেস লড়ছে। আর এদিকে জোনাকি ধ্রুবকে হেরো উকিল বলে অপমান করেছে। কিন্তু কোর্টে যখন ধ্রুব যুথিকাকে নির্দোষ প্রমাণ করেছে তখন নিজের ভুল বুঝতে পারে জোনাকি।

Mittir Bari, Zee Bangla, Bengali Serial, Bengali television, মিত্তির বাড়ি, জি বাংলা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, Mittir Bari Today Episode 28 November, মিত্তির বাড়ি আজকের পর্ব ২৮ নভেম্বর, মিত্তির বাড়ি আজকের পর্ব

মিত্তির বাড়ি আজকের পর্ব ২৯ নভেম্বর (Mittir Bari Today Episode 29 November)

ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে জোনাকির ধ্রুবর কাছে বলতে থাকে মিত্তির বাড়িতে আবার নতুন করে কালীপুজো শুরু করতে। আর সেই জন্য ধ্রুবকে ব্যবস্থা করে দিতে হবে। বাড়ির সবাইকে এক জায়গায় নিয়ে আসতে হবে ধ্রুবকে। যদি ধ্রুব সেটা পারে তাহলেই জোনাকি মানবে ধ্রুব ভাল উকিল। এদিকে জোনাকির কোথায় বেশ চিন্তায় পড়ে যায় ধ্রুব। জোনাকি বাড়িতে পৌঁছলে দাদু ঠাম্মি দুজনেই তার জন্য ভীষণ চিন্তা করতে থাকে। জোনাকি সারা সন্ধ্যা পর বাড়িতে এসেছে দেখে দাদু ভীষণ বকাবকি করে জোনাকিকে। কিন্তু জোনাকি মুড়ি মাখা এবং চপ দিয়ে দাদুর মন জয় করে নেয়। আর তারপর দাদুকে বলে জোনাকির এক দিদির কঠিন কেস কোর্টে লড়ছে ধ্রুব তাই জন্যই জোনাকি কলকাতায় গিয়েছিল।

জোনাকির প্রচেষ্টায় আবার কালীপুজো শুরু

এদিকে অনেকদিন পর মুড়ি মাখা এবং চপ একসাথে বসে খেতে খেতে পুরনো দিনের কথা মনে পড়ে যায় ঠাম্মি দাদুর। আগে এই মিত্তির বাড়ি সব সময় জমজমাট থাকতো। দাদুর বন্ধুরা আসা যাওয়া করত, গানের আসর বসত কীর্তন হত। কিন্তু এখন সবকিছুই বন্ধ। একা এত বড় বাড়িতে দুজন বুড়ো বুড়ি থাকে। তবে জোনাকি বলে এখন জোনাকি চলে এসেছে তাই চিন্তার কোন কারণই নেই। এরপরে মুড়ি মাখা খেতে খেতে জোনাকি দাদুর কাছে আবদার করে আবার নতুন করে কালী পুজো শুরু করার জন্য। দাদুও কি বলবে বুঝতে না পেরে রাগ করে পুজোতে রাজি হয়ে যায়।

আরও পড়ুন: ‘আগে এই বিষয়গুলি কৌশম্বিকে কষ্ট দিত’- সম্পর্কে ফাটল! মুখ খুললেন আদৃত!

এদিকে ধ্রুব মিত্তির বাড়িতে এসেও আড়াল থেকে দরজার বাইরে দাঁড়িয়ে সবকিছু দেখতে থাকে। আসলে ধ্রুবর মা আগে দিন তার মাথায় হাত দিয়ে দিব্যি দিয়েছিল ধ্রুব যেন একা একা মিত্তির বাড়িতে আর না যায়। তাই জন্য সে বাড়ির চৌকাঠ পেরিয়ে ভেতরে ঢুকতে পারছিল না। এদিকে বাড়ির বাইরে দাঁড়িয়ে সমস্ত কান্ড কারখানা দেখতে থাকে ধ্রুব সেটা দেখে এগিয়ে আসে জোনাকি। জোনাকি বলে তার জন্য দাদু পুজোতে রাজি হয়েছে। এবারে বাড়ির সবাইকে ধ্রুবকেই এক জায়গায় করতে হবে। দেখা যাক জোনাকির এই ছোট্ট প্রচেষ্টা সফল হয় কিনা, কি হয় আগামী পর্বে।

Back to top button