জগদ্ধাত্রীর ফাঁদে পা দিল মেহেন্দি! টানটান উত্তেজনাময় আজকের পর্ব

হু পুরনো ধারাবাহিক (Tv Serial) গুলির মধ্যে অন্যতম একটি ধারাবাহিক হল জগদ্ধাত্রী (Jagaddhatri)। জি বাংলার (Zee Bangla) এই ধারাবাহিক দীর্ঘ কয়েক বছর ধরে টেলিভিশনের পর্দায় দর্শকদের মন জয় করে আসছে। ধারাবাহিকের জুটি জগদ্ধাত্রী ও স্বয়ম্ভুকে অনেক ভালোবাসা দিয়েছেন দর্শক। তবে বর্তমানে ধারাবাহিকে চলছে টানটান উত্তেজনা পর্ব। যার জন্য একটা এপিসোডও মিস করতে চাইছে না দর্শক। বাড়ির সবার কাছে জগদ্ধাত্রী এখন মৃত। কিন্তু আসলে জগদ্ধাত্রী বেঁচে রয়েছে। তার মেয়েকে রক্ষা করার জন্য এখনও নিজে মৃত্যুর সঙ্গে লড়াই করে চলেছে সে। যেকোনো মুহূর্তে তার মৃত্যু হতে পারে, সেই নিয়ে এগোচ্ছে টানটান উত্তেজনাপূর্ণ গল্প।
ধারাবাহিকে গতকালের পর্বে দেখানো হয়েছে মেহেন্দি কোর্ট থেকে ফিরে আসার পর সকলেই তাকে বলতে থাকে কেস তুলে নেওয়ার জন্য। কারণ মুখার্জি বাড়ির কেউই জগদ্ধাত্রীর মৃত্যুর পেছনে দায়ী নয়। কিন্তু মেহেন্দি তো কিছুতেই এই কেস তুলবে না।কৌশিকী স্বয়ম্ভুকে ফোন করে জানায় তার সন্তানের উপর আবার অ্যাটাক করা হয়েছিল, আবার তাকে কিডন্যাপ করার চেষ্টা করা হয়েছিল। এর পরেই কৌশিকী ফোন করে মেনানকে। মেনানকে কৌশিকী জানায় যে জগদ্ধাত্রীর সন্তানের উপর আবার অ্যাটাক করা হয়েছিল। তার ছবিও তুলে রেখেছে কৌশিকী। কৌশিকী ওই লোকটার ছবি পাঠিয়ে মেনানকে বলে খুঁজে বের করতে। আরেকদিকে বাগচী যায় দেবুর কাছে জিজ্ঞাসাবাদ করার জন্য।

জগদ্ধাত্রী আজকের পর্ব ২৯ নভেম্বর (Jagaddhatri Today Episode 29 November)
ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে বাগচী জেলে গিয়ে দেবুর পেট থেকে নানান রকম ভাবে কথা বার করার চেষ্টা করে। কিন্তু কোনভাবেই পারেনা। দেবু কোন কথা বাগচীর সামনে স্বীকার করে না। উল্টে বাগচীকে দেবু সাবধান করে দেয় বলে দেবু জানে কি হচ্ছে, হুইলচেড়ে করে কে তার সাথে দেখা করতে এসেছিল চারিদিকে কি ঘটছে সেই খবর সব রয়েছে দেবুর কাছে কিন্তু সে কিছুই স্বীকার করবে না। এদিকে বাগচী মনে ঠিক করে নেয় জগদ্ধাত্রীর মৃত্যু হয়েছে এবারে তার পরিবারকেও মরতে হবে।
অন্য দিকে জগদ্ধাত্রী কৌশিকীর সঙ্গে ফোনে কথা বলতে থাকে। জগদ্ধাত্রী কৌশিকীকে জানায় সে নিজেও বুঝতে পারেনি সে শরীরের ওরকম অবস্থা নিয়ে কিভাবে তার মেয়ের কাছে পৌঁছে গেল, কিভাবে তার মেয়েকে রক্ষা করল কিছুই মনে নেই। কোন একটা টানে সে মেয়েকে রক্ষা করতে ছুটে গিয়েছিল। আসলে সবটাই নারীর টান। কৌশিকী জগদ্ধাত্রীকে বোঝাতে থাকে তার সন্তানের জন্য তাকে বেঁচে থাকতে হবে। সন্তানকে তাকে বাঁচাতে হবে। এদিকে মেহেন্দি জগদ্ধাত্রীর সন্তানকে মারতে চাইছে সেটা স্পষ্ট বোঝা যায়। কারণ জগদ্ধাত্রীর সন্তান যে একটা পুতুলের সঙ্গে অদলবদল হয়ে গিয়েছে সেই ঘটনাটা জানে। আর সেটা নিয়ে চিন্তাভাবনা করতে থাকে।
আরও পড়ুন: জি বাংলার নতুন ধারাবাহিকে এবার হারিয়ে যাওয়া পুরনো নায়ক! খুব তাড়াতাড়ি আসছে প্রথম প্রোমো!
কৌশিকীর কাছে নতুন সত্যি স্বীকার করল জগদ্ধাত্রী
এদিকে কৌশিকী জানায় বেনারসে জগদ্ধাত্রীর অস্থি বিসর্জন করা হবে। স্বয়ম্ভু যাবে জগদ্ধাত্রীর অস্থি বিসর্জন করতে। কিন্তু জগদ্ধাত্রী জানায় অস্থির ওই কলসে অস্থি নেই বরং আছে একটি শক্তিশালী ডিভাইস। যেই ডিভাইস আশেপাশে সকলের কথা রেকর্ড করছে। জগদ্ধাত্রীর ঘরে রাখা সেই কলস। আর জগদ্ধাত্রীর বিশ্বাস অস্থির কাছে অপরাধী একবার হলেও আসবে এবং নিজের সাথে কথা বলবে। আর সেই সময় সমস্ত প্রমাণ রেকর্ড হয়ে যাবে ওই ডিভাইসের মধ্যে। এই বিষয়টা জানতো না কৌশিকী। জগদ্ধাত্রী পুরো বিষয়টা কৌশিকীকে জানায়। এবারে দেখা যাক আগামী পর্বে কি হয়।

