দাউ দাউ করে জ্ব’লে উঠল আ’গুন! কিভাবে এই বিপদ থেকে নিজেকে মুক্ত করবে আনন্দী! দুর্ধর্ষ আজকের পর্ব

জি বাংলার (Zee Bangla) দর্শকদের পছন্দের ধারাবাহিকগুলির মধ্যে একটি হলো আনন্দী। প্রতি সপ্তাহে টিআরপি তালিকায় ভালোই ফলাফল করছে ধারাবাহিকটি। বর্তমানে তো ধারাবাহিকটিতে টানটান উত্তেজনা পর্ব চলছে। আনন্দীকে খুঁজে চলেছে আদি। আদির এই বিপদের দিনে তাকে সাহায্য করছে তার পুলিশ বন্ধু।আরেকদিকে আদি এবং তিতিরের বিয়ের আয়োজন করা হয়েছে। কিন্তু এই বিয়ে করতে একদমই চায় না আদি।
ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে অমৃতার প্ল্যানে আদির দুই ভাইয়ের বউ, মা সবাই হাত মিলিয়েছে। অন্যদিকে আনন্দী বারবার ওই ঘর থেকে বেরোনোর চেষ্টা করে। তার শরীরে আর একটুও জোর নেই। খাবার, জল কিছু না পাওয়ার কারণে একেবারে নেতিয়ে পড়েছে। বারবার মা দুর্গাকে স্মরণ করতে থাকে আনন্দী। কিভাবে আদি আনন্দী অবধি পৌঁছবে সেটাই দেখার অপেক্ষা।

আনন্দী আজকের পর্ব ২৯ নভেম্বর (Anondi Today Episode 29 November)
ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হবে বাড়িতে আদি এবং তিতিরের আশীর্বাদের আয়োজন করা হয়েছে। এর মধ্যে আদি হাসপাতালে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। কিন্তু আদির কাকা এবং কাকিমা এসে বাড়িতে থাকার জন্য জোর করতে থাকে। অন্যদিকে নন্দিনী এবং সুপায়ন নিজের মধ্যে আলোচনা করতে থাকে। অমৃতার ব্যাপারে খোঁজখবর নেওয়ার জন্য বলে নন্দিনী। হঠাৎ করে আদির নতুন বন্ধু কোথা থেকে এলো তার আসল পরিচয় কি সব জানতে চায় নন্দিনী। অন্যদিকে আনন্দী তো আপ্রাণ চেষ্টা করে চলেছে বন্ধ ঘর থেকে বেরোনোর জন্য।
এদিকে আদিকে অমৃতা খবর পাঠায় দেখা করার জন্য। আদি অমৃতার কথা শুনে ছুটে যায়। আর ঠিক সেই সময় লাহিড়ী বাড়িতে আসে রকেট। আসলে নন্দিনী রকেটকে বলেছে লুকিয়ে পড়তে, কারণ পুলিশ তার পেছনে রয়েছে। তাই অনুষ্ঠান বাড়িতে রাধুনীদের সাথে ছদ্মবেশে আসে রকেট। সেখানে অমৃতা উপস্থিত ছিল অমৃতাকে দেখে তো রকেট ঠিকই চিনতে পারে। তারপর নন্দিনী কে জানায় যে এই অমৃতাই হলো সেই মহিলা পুলিশ, যে রকেটকে খুঁজছে। এরপর নন্দিনী সুপায়নকে বলে রকেটকে টাকা দিয়ে পাঠিয়ে দিতে। সুপায়ন বাগানে রকেটকে যখন টাকা দিচ্ছিল সেই সময় দেখে ফেলে অমৃতা। কিন্তু রকেট ছদ্মবেশে থাকলে অমৃতা তখন চিনতে পারেনি রকেটকে। এরপর রকেটের পেছনে ধাওয়া করতে গিয়ে রকেটের নকল চুল খুলে যায়। তখন অমৃতা চিনতে পারে রকেটকে, কিন্তু ধরতে পারে না।
আরও পড়ুনঃ বছরের শুরুতেই বিয়ের পিঁড়িতে মধুমিতা! বন্ধুত্ব থেকে প্রেম, প্রেম থেকে বিয়ে! খোলামেলা আড্ডায় মধুমিতা!
অমৃতার সামনে ধরা পড়ে যায় সুপায়ন
তারপর সেখানে আদি পৌঁছালে অমৃতা আদিকে সবটা জানায়। আদি তো এসব শুনে ভীষণ রেগে যায় সুপায়ণের উপরে। এরপর অমৃতা আদিকে বলে মাথা ঠান্ডা রাখতে। আনন্দীর ফোন ট্র্যাক করা গিয়েছে, সেখানেই এখন যাবে তারা। এরপর আদি অমৃতার সাথে বেরিয়ে যায়। মাঝে তিতির আদিকে বাধা দিতে চাইলেও আদি তাকে পাত্তা না দিয়ে চলে যায় অমৃতার সাথে। এরপর আনন্দীর ফোন ট্র্যাক করতে করতে তারা গিয়ে পৌঁছায় ক্যানিংয়ে। সেখানে একটি পুরনো বাড়ির মধ্যে একটা লোকের কাছ থেকে আনন্দী ফোন পায়। অন্যদিকে আনন্দী ঘর থেকে বেরোনোর জন্য ঘরে আগুন লাগিয়ে দেয়। যাতে লোকজন সেই আগুন দেখে দরজা খুলতে আসে। এবারে দেখার অপেক্ষা আগামী পর্বে কি হয়।

