জলজ্যান্ত ধারাবাহিকের সর্বনাশ করল জি! প্রথমবার স্লট হারা নিম ফুলের মধু! চ্যানেলের উপর ক্ষুব্ধ দর্শক মহল!

বাংলা মেগা ধারাবাহিকের (Bengali Serial) জনপ্রিয় ধারাবাহিক (Television Serial) গুলির মধ্যে অন্যতম একটি হল জি বাংলার (Zee Bangla) নিম ফুলের মধু (Neem Phuler Modhu)। ধারাবাহিকটি দীর্ঘ দু’বছর ধরে টেলিভিশনের পর্দায় চলছে। শুরুর সময় থেকেই দর্শকদের মন জিতে এসেছিল এই ধারাবাহিকটি। জি বাংলা প্রোডাকশন হাউজের পক্ষ থেকে চালু করা হয়েছিল এই ধারাবাহিক। তারপর থেকে দীর্ঘ দুই বছর ধরে দর্শকের মনে নিজের জায়গা একেবারে পাকাপাকি ভাবে তৈরি করে নিয়েছিল পর্ণা সৃজনের জুটি। ব্যাপক সারা ফেলে দিয়েছিল এই জুটি দর্শক মহলে।

ধারাবাহিকটিতে একটি সুন্দর একান্নবর্তী পরিবারের গল্প দেখানো হয়েছিল। আর দেখানো হয়েছিল পর্ণার লড়াই। কিভাবে শুরু থেকেই পর্ণা বিয়ের পর তার শ্বশুরবাড়ির সকলের সঙ্গে চাকরি করা নিয়ে লড়াই করেছে। কিভাবে তার আশেপাশে থাকা মানুষগুলো চিন্তা ধারা পাল্টেছে। আর ধারাবাহিকের এই গল্প দর্শকদের খুব পছন্দ হয়েছিল প্রথম দিন থেকে।

Bengali serial

শুরু হবার পর থেকে কখনো এই ধারাবাহিক টিআরপি তালিকায় চতুর্থ বা পঞ্চম স্থান দখল করেনি। সবসময় এক থেকে তিনের মধ্যে জায়গা দখল করেছিল। একাধিকবার তো টানা টিআরপি তালিকায় প্রথম স্থান দখল করেছে এবং বেঙ্গল টপার হয়েছে। তবে বর্তমানে নিম ফুলের মধু ধারাবাহিকের সময় যেন একেবারেই ভালো যাচ্ছে না। গত কয়েক সপ্তাহ ধরে কমছে টিআরপি রেটিং।

ক্রমশ পিছিয়ে পড়ছে নিম ফুলের মধু

আগে যেখানে ৭ রেটিং পয়েন্টের নিচে এই ধারাবাহিক নাম্বার পেত না বর্তমানে সেখানে ৫ এর আশেপাশে নাম্বার পাচ্ছে। এটা নিম ফুলের মধু ধারাবাহিকের থেকে একেবারেই আশা করা যায় না। যদিও অনেক দর্শক এই কম রেটিং এর জন্য দায়ী করেছে ধারাবাহিকের টাইম স্লটকে।

কয়েক সপ্তাহ আগেই নিম ফুলের মধু ধারাবাহিকের টাইম স্লট পাল্টানো হয়েছে। নতুন ধারাবাহিক পরিণীতা শুরু হবার কারণে নিম ফুলের মধু ধারাবাহিক বর্তমানে সন্ধ্যে ছটায় দেখানো হচ্ছে জি বাংলার পর্দায়। আর এটি অসংখ্য দর্শকের এর আপত্তি ছিল প্রথম দিন থেকে। ছটা হল নন প্রাইম টাইম আর সেখানে নিম ফুলের মধু কিছুতেই মাথা তুলে দাঁড়াতে পারছে না। গত দু সপ্তাহ ধরে ধারাবাহিকের টিআরপি রেটিং কমে চলেছে।

আরও পড়ুন: জমে গেল টিআরপি! জলসাকে টেক্কা দিয়ে বেঙ্গল টপার জি! দেখে নিন এই সপ্তাহের টিআরপি তালিকা

যেমন চলতি সাপ্তাহে নিম ফুলের মধু ধারাবাহিকের টিআরপি রেটিং ৫.২। এই টিআরপি রেটিং এর জন্য ধারাবাহিক স্লট হারিয়েছে। যদিও এর আগেও আমরা বহুবার দেখেছি কোন ধারাবাহিকের টাইম স্লট পরিবর্তন হওয়ার পর সেই ধারাবাহিকের টিআরপি রেটিং কমতে শুরু করে এবং অবশেষে ধারাবাহিকটি বন্ধ করে দেওয়া হয়।

Back to top button