অমৃতার বুদ্ধিতেই বাজিমাত! বিয়ের আগেই হাজির আনন্দী! টানটান উত্তেজনাময় আজকের পর্ব

জি বাংলার (Zee Bangla) দর্শকদের পছন্দের ধারাবাহিকগুলির মধ্যে একটি হলো আনন্দী (Anondi)। প্রতি সপ্তাহে টিআরপি তালিকায় ভালোই ফলাফল করছে ধারাবাহিকটি। বর্তমানে ধারাবাহিকটিতে টানটান উত্তেজনা পর্ব চলছে। আনন্দীকে খুঁজে পেতে একেবারে মরিয়া হয়ে উঠেছে আদি। নন্দিনী আনন্দীকে এমন জায়গায় লুকিয়ে রেখেছে যে কেউ তার নাগাল পাচ্ছে না তাই বাধ্য হয়েই আদি তার পুলিশ বন্ধু অমৃতার সাহায্য নিয়েছে।
ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে মেহেন্দির অনুষ্ঠানে আদিকে নিয়ে যেতে আসে তিতির। কিন্তু আদি কিছুতেই যেতে চায় না। আদি বারবার তিতিরকে অপমান করে তাড়িয়ে দেয়। তারপরই লাহিড়ী বাড়িতে এলো অমৃতা। অমৃতা লাহিড়ী বাড়িতে এসে কাউ কেই নিজের আসল পরিচয় দিতে চায়নি। তাই নিজেকে আদির বন্ধু হিসেবেই পরিচয় দিয়েছে। অমৃতা জানায় এখনো তারা কিছু জানতে পারেনি ঠিকই কিন্তু খুব তাড়াতাড়ি তারা আনন্দীকে ঠিক খুঁজে বের করবে।

আনন্দী আজকের পর্ব ২৮ নভেম্বর (Anondi Today Episode 28 November)
ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হবে অমৃতার প্ল্যানে আদির দুই ভাইয়ের বউ, মা সবাই হাত মিলিয়েছে। তিতির যাতে আদিকে কোনরকম সন্দেহ না করে তাই অমৃতা আদিকে নিচে মেহেন্দি অনুষ্ঠানে পাঠিয়ে দেয়। অমৃতাকে দেখে তো তিতিরের একেবারেই পছন্দ হয় না। সে বুঝতেই পারে না অমৃতা আদির এত বিশেষ বন্ধু আবার কবে থেকে হল। এদিকে নিচে মেহেন্দির অনুষ্ঠান শুরু হয়ে যায়। কিন্তু বিজয়াদের এই অনুষ্ঠানে মন নেই। তবে আনন্দী ফিরে আসবে এই খবর পাওয়ার পর থেকে সবাই যেন মনে একটু শান্তি পেয়েছে।
অমৃতাকে নিয়ে সন্দেহ তৈরি হয় তিতিরের মনে
অন্যদিকে আনন্দী বারবার ওই ঘর থেকে বেরোনোর চেষ্টা করে। তার শরীরে আর একটুও জোর নেই। খাবার, জল কিছু না পাওয়ার কারণে একেবারে নেতিয়ে পড়েছে। বারবার মা দুর্গাকে স্মরণ করতে থাকে আনন্দী। মনে করতে থাকে লাহিড়ী বাড়িতে তার সুন্দর স্মৃতিগুলোর কথা মনে করে। এদিকে অমৃতা লাহিড়ী বাড়িতে সবার চালচরণ দেখে বুঝতে পারে দুটো দল রয়েছে লাহিড়ী বাড়িতে। সবাই আনন্দীকে পছন্দ করে না সেটা বোঝাই যাচ্ছে।
আরও পড়ুনঃ একি সর্বনাশ! শেষমেষ পারুলের গলাতেই মালা দেবে রায়ান! দুর্ধর্ষ ধারাবাহিকের নতুন প্রোমো
এদিকে অমৃতার সঙ্গে আদিকে কথা বলতে দেখে তিতিরের বেশ সন্দেহ হয়। তিতির ভাবে অমৃতা হয়তো আদির কোন বিশেষ বন্ধু। যে তিতিরের থেকেও বেশি স্পেশাল। তাই তিতির আদিকে জোর করে টেনে এনে মেহেন্দির অনুষ্ঠানে নিয়ে আসে। কিন্তু আদি মন থেকে এসব কিছু করতে চাইছে না। তার এখন একটাই চিন্তা আনন্দী কোথায় কি অবস্থায় রয়েছে। আর আনন্দীকে বিয়ের আগে খুঁজে পাওয়াটা ভীষণই দরকার।

