বিদেশি আদব কায়দায় বেমানান নায়িকা! বিদেশি নারীতে মত্ত নায়ক! আদৌ হবে তো গৃহ প্রবেশের শুভ পরিণয়!

প্রতি মাসেই বিভিন্ন চ্যানেলের পক্ষ থেকে বিভিন্ন প্রোডাকশন হাউস নতুন নতুন ধারাবাহিক (Tv Serial) নিয়ে আসে। দর্শকেরা সেই নতুন ধারাবাহিক দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। টিআরপি বিষয়টা প্রাধান্য পাওয়ার পর থেকেই নতুন ধারাবাহিকের আনাগোনা বৃদ্ধি পেয়েছে। আর যদি সেই নতুন ধারাবাহিকে হারিয়ে যাওয়া পুরনো অভিনেত্রী ফিরে আসে তাহলে দর্শকদের আগ্রহ আরো অনেক গুণ বেড়ে যায়।

নতুন ধারাবাহিকের নাম গৃহপ্রবেশ। ধারাবাহিকে জুটি বাঁধছে জনপ্রিয় অভিনেত্রী উষসী রায় এবং অভিনেতা সুস্মিত মুখার্জি। ইতিমধ্যেই ধারাবাহিকের তিনটি প্রোমো ভিডিয়ো সম্প্রচারিত হয়েছে টেলিভিশনের পর্দায়। এই প্রচার ভিডিওগুলি নায়িকার প্রাথমিক জীবনকে স্পষ্টভাবে দর্শকদের সামনে তুলে ধরেছে। একটা সাধারণ মধ্যবিত্ত বাড়ির মেয়ের আকাশ ছোঁয়ার গল্প প্রদর্শিত হবে এই ধারাবাহিকে।

এর আগের যে সমস্ত প্রচার ভিডিওগুলি প্রকাশিত হয়েছিল সেখানে দেখা গিয়েছিল, নায়িকা সাত সমুদ্র পেরিয়ে সুদূর বিদেশে পাড়ি দিয়েছে নিজের স্বপ্ন পূরণের উদ্দেশ্য নিয়ে। প্রথমে নিজের ঠিকানা খুঁজে পেতেই বেশ কিছুটা সময় চলে যায়। এরপর গন্তব্যে পৌঁছানোর আগেই তার কাছ থেকে তার ব্যাগ পাসপোর্ট চুরি হয়ে যায়। খুব বিপদে পড়ে যায় নায়িকা।

এরপর দেখা যায় তার সেই হারিয়ে যাওয়া পাসপোর্ট আর ব্যাগ তাকে খুঁজে এনে দেয় তার আদৃত দা। অর্থাৎ ধারাবাহিকের নায়ক। এরপর নায়িকাকে সাথে করে নিয়ে তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। এখান থেকে বোঝা যায় এই নায়কের বাড়িতেই থাকতো চলেছে নায়িকা। বাইরে থেকে নায়কের বাড়িটা দেখে খুব ভালো লাগে নায়িকার। এমন বড় বিদেশি বাড়ি এসে আগে কখনো নিজের সামনে দেখেনি।

আরও পড়ুন: জুনিয়র আর্টিস্টের সঙ্গে ঘ’নিষ্ঠতা! একাধিক নারী সঙ্গ! স্বামীর বিরুদ্ধে মুখ খুললেন নি’র্যাতিতা অভিনেত্রী!

প্রকাশ পেলো নতুন প্রোমো

সম্প্রতি প্রকাশ পাওয়া নতুন প্রচার ভিডিওতে দেখা যায়, বিদেশি আদব কায়দার সাথে একেবারেই মানিয়ে উঠতে পারছে না উষসী। তাকে সাহায্য করে তার আদৃত দা। নায়কের মাও বিদেশি ধ্যান-ধারণার সাথে এতটাই মিশে গিয়েছে যে তার কাছে এখন দেশের মানুষজন আবর্জনা সমান। তখনই উপর থেকে নেমে আসে নায়কের বাগদত্তা। দুজনকে একসাথে দেখে বেশ খুশি হয় নায়িকা। এবার কোন দিকে এগোবে নায়ক নায়িকার জীবন? জানতে হলে দেখতে হবে গৃহপ্রবেশ।

Back to top button