জুনিয়র আর্টিস্টের সঙ্গে ঘ’নিষ্ঠতা! একাধিক নারী সঙ্গ! স্বামীর বিরুদ্ধে মুখ খুললেন নি’র্যাতিতা অভিনেত্রী!

আরো একবার বিচ্ছেদের সুর টলি পাড়ায় (Tollywood)। আবারও ভাঙতে চলে সে জনপ্রিয় অভিনেত্রীর সংসার। বর্তমানে সম্পর্ক ভাঙার বিষয়টা একেবারেই স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছ। প্রতিমুহূর্তেই কত সম্পর্ক ভাঙছে, আবার কত নতুন সম্পর্ক গড়ে উঠছে। আর ফিল্ম ইন্ডাস্ট্রিতে তো এই ধরনের খবর খুব বেশিদিন চাপা থাকে না। সম্প্রতি সেরকমই ফিল্ম ইন্ডাস্ট্রির (Film Industry) জনপ্রিয় একজন অভিনেত্রীর সংসার ভেঙেছে।

অভিনেত্রীকে আমরা বরাবরই ছোট পর্দায় অভিনয় করতে দেখে এসেছি। বিভিন্ন ধারাবাহিকের নেগেটিভ চরিত্রে অভিনয় করার জন্য তিনি বেশ জনপ্রিয় দর্শক মহলে। অভিনয় জগতে অভিনয় করেছেন গত ১৪ বছর ধরে। দেখতে দেখতে অনেকগুলি বছর হয়ে গেল এই ইন্ডাস্ট্রিতে রয়েছেন তিনি। ফিল্ম ইন্ডাস্ট্রির মানুষের সঙ্গেই সংসার শুরু করেছিলেন। এবারে সেই সংসারই ভাঙতে চলেছে।

বর্তমানে অভিনেত্রীকে আমরা দেখতে পাই জি বাংলার দুটি ধারাবাহিকে নেগেটিভ চরিত্রে অভিনয় করতে। একটি হল মিঠিঝোরা এবং অপরটি হলো অমর সঙ্গী। আশা করি বুঝতেই পারছেন কার কথা বলা হচ্ছে। হ্যাঁ এখানে কথা বলা হচ্ছে জনপ্রিয় অভিনেত্রী রিয়া গাঙ্গুলীকে নিয়ে। সম্প্রতি কিছুদিন আগে নিজের বৈবাহিক জীবন থেকে বেরিয়ে এসেছেন রিয়া। স্বামী অরিন্দম চক্রবর্তীর থেকে বিবাহ বিচ্ছেদ চান অভিনেত্রী।

স্বামী অরিন্দম হল একজন পরিচালক। বিচ্ছেদের কারণ হিসেবে একাধিক অভিযোগও তোলেন অভিনেত্রী পরিচালকের নামে। বিগত কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল যে বিচ্ছেদের পথে হাঁটতে চলেছেন তাঁরা। এবার সেই খবরে সিলমোহর দিলেন খোদ অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে সবার উদ্দেশ্যে জানান সেই কথা। টেলিপাড়ার গুঞ্জন, বেশ অনেকদিন ধরেই দাম্পত্য কলহ চলছিল তাঁদের। দুই ছেলেমেয়ের জন্য এক ছাদের নিচে থাকছিলেন তাঁরা। কিন্তু এবার দাম্পত্যে ইতি টানতে চলেছেন রিয়া-অরিন্দম।

কি কি অভিযোগ জানালেন রিয়া স্বামী অরিন্দম সম্পর্কে?

অভিনেত্রী জানান ‘আমি ভেবেছিলাম বিষয়টা শান্তভাবে মিটিয়ে নেব। মিউচুয়াল ডিভোর্স করব। কিন্তু, আজ সকালে আমি যা শুনেছি তারপর নিজের ভাবনা বদলে ফেলেছি। মালদায় থাকার সময় যে ওঁর গাড়ি চালাত সেই ড্রাইভারই আমাকে সবটা জানিয়েছে। আমি চাপ দিয়েছি বলেই ও বলতে বাধ্য হয়েছে। বর্তমানে যার সঙ্গে রয়েছে সে ইন্ডাস্ট্রির একজন জুনিয়র আর্টিস্ট, রুমেলি গঙ্গোপাধ্যায়। ওই ড্রাইভার আমাকে বলেছে যে ঘর পরিষ্কারের সময় এমন অনেক জিনিস পেয়েছি যা প্রেমের সম্পর্ক হলেই পাওয়া যায়। ওগুলো কী সেটা তো বুঝতে বাকি নেই। ওখানে ওরা একসঙ্গেই থাকত। আমি তো ৬ মাসে মাত্র একবার বাচ্চাদের নিয়ে গিয়েছিলাম’।

আরও পড়ুন: রাতারাতি নায়ক থেকে খলনায়ক ধ্রুব! খুলে গেল মুখোশ! টানটান উত্তেজনাময় আজকের পর্ব

অভিনেত্রী আরও জানান ‘এখন হাওড়ায় বদলি হয়ে গিয়েছে। কিন্তু, মালদায় যখন ছিল একাধিক নারীসঙ্গ ছিল। ইন্ডাস্ট্রিতে কাজ পাইয়ে দেওয়ার অছিলায় সম্পর্ক তৈরি করত। রুমেলির সঙ্গেও সম্পর্কটা ওইভাবেই। একটি বাংলা ধারাবাহিকে কাজের সময় রুমেলির সঙ্গে ওঁর আলাপ হয়। মাঝরাতে যখন ফোন আসত তখনই আমার সন্দেহ হয়েছিল। কিন্তু, তখন অরিন্দম বলেছিল ও বোনের মতো। একবার তো রুমেলিও আমাকে ফোন করে বলেছিল, দিদি তুমি এসব ভেবো না। অরিন্দম দা আমার দাদার মতো।’ এরকম আরো অনেক ধরনের অভিযোগ এনেছে রিয়া অরিন্দমের নামে।

Back to top button