রাতারাতি নায়ক থেকে খলনায়ক ধ্রুব! খুলে গেল মুখোশ! টানটান উত্তেজনাময় আজকের পর্ব

জি বাংলার (Zee Bangla) পর্দায় নতুন শুরু হওয়ার ধারাবাহিক হলো মিত্তির বাড়ি (Mittir Bari)। আদৃত পারিজাতের নতুন জুটি নিয়ে একটি পারিবারিক গল্প ফুটিয়ে তোলা এই ধারাবাহিকের গল্প। মাত্র কয়েকদিন হলো শুরু হয়েছে ধারাবাহিকটি (Tv Serial)। এই ধারাবাহিকের মাধ্যমে আদৃতকে আবার ছোট পর্দায় ফিরে পেয়ে দর্শক বেজায় খুশি। তবে নতুন জুটি কেমন হবে, দর্শকেরা কতটা ভালোবাসে এই জুটি সেটাই দেখার অপেক্ষা।

ধারাবাহিকে গতকালের পর্বে দেখানো হয়েছে মিত্তির বাড়িতে এসেছে জোনাকি। তার কাকিমা বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার পর সে আশ্রয়ের জন্য এসেছে সেখানে। সেখানেই তার আলাপ হয় ধ্রুবর সাথে। ধ্রব হলো মিত্তির বাড়ির নাতি। মিত্তির বাড়িতে শুধুমাত্র ধ্রুবর দাদু ঠাকুমা থাকে। ধ্রুব মাঝে মাঝে তার দাদু ঠাকুমার সঙ্গে দেখা করতে আসে। সেখানেই তার দেখা হয় জোনাকির সঙ্গে। আর এই মিত্তির বাড়ি ভাগাভাগি নিয়ে যত সমস্যা পরিবারের সকলের মধ্যে। দাদু কিছুতেই এই বাড়ি ভাঙতে দেবে না কিন্তু তার ছেলেরা সবাই এইবারে ভাগ পাবার জন্য ওত পেতে রয়েছে।

mittir bari new serial promo

মিত্তির বাড়ি আজকের পর্ব ২৭ নভেম্বর (Mittir Bari Today Episode 27 November)

ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে দাদু জোনাকিকে ঘরে ঢুকতে না দিলে বাড়ির বারান্দাতে থাকতে দিয়েছে। তার জন্য কি মশার উৎপাতে মশারি টানাতে নিয়ে পুরোনো বাড়ির একটা অংশ ভেঙ্গে ফেলেছে। আর তাতেই ঘুম ভেঙেছে দাদুর। তড়িঘড়ি ঘুম থেকে উঠে জোনাকিকে বকাঝকা করে। জোনাকি ঠিক করে সে আজ রাতের মধ্যে এই ভাঙা জায়গা সারিয়ে দেবে। অন্যদিকে যে প্রোমোটার বাড়ি ভাঙার জন্য দাদুর সাথে কথা বলতে এসেছিল সেই যায় ধ্রুবর বাবার কাছে। গিয়ে জানায় যে জোনাকি নামের একটি মেয়েকে দাদু আশ্রয় দিয়েছে মিত্তির বাড়িতে। এটা শুনে তো ধ্রবর বাবা কাকা সবাই অবাক হয়ে যায়। তাদের চিন্তা হতো থাকে কোন অজানা অজানা মেয়েকে থাকতে দিয়েছে দাদু সে সম্পত্তি নিয়ে চলে যাবে।

এরপরে ধ্রুবকে ডেকে জিজ্ঞাসা করা হয় জোনাকির কথা। তখন ধ্রুব জানায় যেই বাড়ির মানুষের খোঁজখবর নেয় না তারা সে বাড়িতে কখন কে আসছে যাচ্ছে সেটা জানার অধিকার তাদের নেই। ধ্রুবর কথা শুনে যা নয় তাই বলে তাকে অপমান করা হয়। ধ্রুবর কাকা বলতে থাকে ধ্রুব সম্পত্তির জন্য এই সমস্ত কাজ করছে, দাদু ঠাম্মার সঙ্গে ভালো সম্পর্ক রাখছে।

আরও পড়ুন:ম্যান্ডিকে বোকা বানিয়ে চিত্রার পর্দা ফাঁ’স! কথা ধারাবাহিকে মহাপর্ব! প্রকাশ্যে নতুন প্রোমো

এদিকে ধ্রুবর সঙ্গে যে তার বাবার সম্পর্ক ভালো নয় সেটা বোঝাই যাচ্ছে। কিন্তু ধ্রুব নিজের মাকে ভীষণ ভালোবাসা। তার মাও তার বাবা এবং তার মত একজন আইনজীবী। কিন্তু সংসারের চাপে তার সেই স্বপ্ন মাঝপথে ফেলে আসতে হয়। যেটা ধ্রুব একেবারেই মানতে পারে না। কিন্তু মিত্তির বাড়ি নিয়ে এই ঝামেলা কোন দিকে গড়াবে সেটাই দেখার অপেক্ষা।

Back to top button