দুর্গাকে রেখে মৃ’ত্যুর কোলে ঢলে পড়ল জগদ্ধাত্রী! হলো না শেষ রক্ষা! দুর্ধর্ষ আজকের পর্ব

বহু পুরনো ধারাবাহিক (Tv Serial) গুলির মধ্যে অন্যতম একটি ধারাবাহিক হল জগদ্ধাত্রী (Jagaddhatri)। জি বাংলার (Zee Bangla) এই ধারাবাহিক দীর্ঘ কয়েক বছর ধরে টেলিভিশনের পর্দায় দর্শকদের মন জয় করে আসছে। ধারাবাহিকের জুটি জগদ্ধাত্রী ও স্বয়ম্ভুকে অনেক ভালোবাসা দিয়েছেন দর্শক। তবে বর্তমানে ধারাবাহিকে চলছে টানটান উত্তেজনা পর্ব। যার জন্য একটা এপিসোডও মিস করতে চাইছে না দর্শক। বাড়ির সবার কাছে জগদ্ধাত্রী এখন মৃত। কিন্তু আসলে জগদ্ধাত্রী বেঁচে রয়েছে। তার মেয়েকে রক্ষা করার জন্য এখনও নিজে মৃত্যুর সঙ্গে লড়াই করে চলেছে সে। যেকোনো মুহূর্তে তার মৃত্যু হতে পারে, সেই নিয়ে এগোচ্ছে টানটান উত্তেজনাপূর্ণ গল্প।

ধারাবাহিকে গতকালের পর্বে দেখানো হয়েছে মুখার্জী বাড়ির প্রত্যেক সদস্যকে এক এক করে কাঠগড়ায় তোলা হয় এবং নানান রকম প্রশ্ন করা হয়। মেহেন্দি কাটগড়ায় উঠে বারবার প্রমাণ করতে থাকে তাকে এবং তার দিদি জগদ্ধাত্রীকে মুখার্জী পরিবারের প্রত্যেককে কিভাবে অত্যাচার করত। বিশেষ করে কৌশিকী মুখার্জী তাদের উপর প্রতিদিন মানসিক এবং শারীরিক নির্যাতন করত। কিন্তু কৌশিকী মেহেন্দির বিরুদ্ধে প্রমাণ নিয়ে তৈরি ছিল। সেও কোর্টে উঠে মেহেদির বিরুদ্ধে প্রমাণ দেখায়। যার ফলে এখনই কোন শাস্তির ঘোষণা জানানো হয়নি কোর্টের পক্ষ থেকে। এদিকে জগদ্ধাত্রীও ছদ্মবেশে কোর্টে উপস্থিত ছিল। কিন্তু তার শরীর অতিরিক্ত খারাপ হয়ে যাওয়ায় তাকে নিয়ে মেনান বেরিয়ে আসে।

Jagaddhatri, Zee Bangla, Bengali Serial, Bengali television, জগদ্ধাত্রী, জি বাংলা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, Jagaddhatri Today Episode 26 November, জগদ্ধাত্রী আজকের পর্ব ২৬ নভেম্বর, জগদ্ধাত্রী আজকের পর্ব

জগদ্ধাত্রী আজকের পর্ব ২৭ নভেম্বর (Jagaddhatri Today Episode 27 November)

ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে জগদ্ধাত্রী কৌশিকী মুখার্জীকে ফোন করে ফোনের মধ্যে রেকর্ডিং চালু করতে বলে। আর জগদ্ধাত্রী জানায় সে বেঁচে রয়েছে, তার অবস্থার জন্য পরিবারের কেউ দায়ী নয়। জগদ্ধাত্রী আবার অসুস্থ হয়ে পড়ে জ্ঞান হারিয়ে ফেলে। ডাক্তার অনেক চেষ্টা করে জগদ্ধাত্রীর জ্ঞান ফিরিয়ে আনে। জগদ্ধাত্রীর অবস্থার কথা শুনে কৌশিক মুখার্জী ছুটে আসে নার্সিংহোমে জগদ্ধাত্রীকে দেখার জন্য। অন্য দিকে একজন সন্দেহজনক লোক ডাক্তারের পোশাক পড়ে এক আই সি ইউ এর দিকে যাচ্ছিল জগদ্ধাত্রীর সন্তানের ক্ষতি করার জন্য। আর সেটা চোখে পড়ে কৌশিক মুখার্জীর।

আবারো নিজের সন্তানকে বিপদের হাত থেকে রক্ষা করল জগদ্ধাত্রী

তিনি ওই লোকটিকে ফলো করতে থাকে। তারপরে ফোন করে জগদ্ধাত্রীকে সবটা বলে। কিন্তু জগদ্ধাত্রী কোন সাড়া শব্দ দিচ্ছে না দেখে তিনি ডাক্তারকে সবটা জানায়। সেই মতো ডাক্তার সেখানে সিকিউরিটি গার্ড পাঠায়। কৌশিকী মুখার্জী নিজের ফোন নিয়ে ওই লোকটির ভিডিও করতে থাকে। সিকিউরিটি গার্ড সেখানে পৌঁছে গেল কিছু করতে পারেনা ওই লোকটি একটি শিশুকে নিয়ে বেরিয়ে আসে কেবিন থেকে। কিন্তু জগদ্ধাত্রীর শিশুর কোন ক্ষতি করতে পারেনি ওই লোকটি। জগদ্ধাত্রী ঠিক সেই সময় সেই জায়গায় পৌঁছে গিয়ে নিজের সন্তানকে রক্ষা করে।

আরও পড়ুন: নিজেকে নির্দোষ প্রমাণ করতে প্রাণের ঝুঁ’কি নিল ঝিলিক! দুর্ধর্ষ আজকের পর্ব

এরপর জগদ্ধাত্রী এবং তার সন্তানকে কেবিনের শিফট করা হয়। তারপর ডাক্তার বারবার কৌশিকী মুখার্জীকে বলতে থাকে জগদ্ধাত্রীর অপারেশন করানোর জন্য। তাহলে জগদ্ধাত্রীর কিছুটা হলেও বাঁচার আশা রয়েছে। না হলে জগদ্ধাত্রীকে আর বাঁচানো যাবে না। কিন্তু কৌশিকী মুখার্জী বলে জগদ্ধাত্রী বাঁচবে। সে নিজের সন্তানের মুখ থেকে মা ডাক না শুনে কিছুতেই মরবে না। এবারে দেখার অপেক্ষা আগামী পর্বে কি হয়।

Back to top button