নিজেকে নির্দোষ প্রমাণ করতে প্রাণের ঝুঁ’কি নিল ঝিলিক! দুর্ধর্ষ আজকের পর্ব

স্টার জলসায় (Star jalsha) সকলের পছন্দের একটি ধারাবাহিক হল ‘দুই শালিক’ (Dui Shalik)। ধারাবাহিকটিতে শুরু থেকেই বেশ জমজমাট পর্ব দেখানো হচ্ছে। যত দিন যাচ্ছে ধারাবাহিকের গল্প তত ইন্টারেস্টিং হচ্ছে দর্শকের কাছে। তাইতো ধারাবাহিকটি প্রতিদিনই দেখছেন দর্শকেরা। যদিও ধারাবাহিকের সময় নিয়ে অনেকেই আপত্তি ছিল, ধীরে ধীরে সেই সময়ের সঙ্গে মানিয়ে নিচ্ছেন দর্শক।
ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছিল আঁখি এতদিন পর্যন্ত যে সমস্ত কোম্পানির কাগজে সই করত সেখানে প্রিয়রঞ্জন ঝিলিক কে দিয়েও সই করাচ্ছে। কারণ এখনো কেউই জানতে পারেনি যে আঁখি এবং ঝিলিক দুই যমজ বোন। আঁখির জায়গায় ছাতা বাড়িতে এসে ঝিলিক রয়েছে এবং আঁখি রয়েছে ঝিলিকের বস্তিতে। তাই প্রিয়রঞ্জন ঝিলিকে আঁখি ভেবে সই করিয়ে নেয়। এদিকে ঝিলিক তো বুঝতে পারছে না যে আঁখি এতদিন পর্যন্ত কোন কাগজে সই করত। এজন্য ঝিলিক আঁখির সঙ্গে কথা বলতে যায়। কিন্তু আঁখিও এ বিষয়ে কিছু জানে না। তবে এই পুরো ব্যাপারটা ঝিলিকের বেশ সন্দেহজনক লাগে। তাই জন্য ঝিলিক ঠিক করেছে আসল সত্যিটা সে খুঁজে বের করবেই। অন্যদিকে ঝিলিক আঁখির সঙ্গে দেখা করে চলে যায় বাড়িতে আর আঁখি দেবার সঙ্গে দেবার বাইকে বস্তিতে ফিরে যায়। ঠিক তখনই আঁখিকে দেবার বাইকে উঠতে দেখে ফেলে গৌরব। গৌরব দেখে ভাবে আঁখি দেবার সঙ্গে সম্পর্ক রাখছে। আর বাড়িতে গৌরবের বউ সেজে রয়েছে। এটা সে কিছুতেই মেনে নিতে পারে না।

দুই শালিক আজকের পর্ব ২৭ নভেম্বর (Dui Shalik Today Episode 27 November)
ধারাবাহিকের আজকের পর্ব টেলিকাস্ট হওয়ার আগেই ফাঁস হয়ে গেল। ধারাবাহিকের আজকের পর্বের শুরুতেই দেখানো হয় ঝিলিক বাড়িতে এসে রাইমা এবং পিসিমণিকে শাস্তি দেওয়ার জন্য নতুন প্ল্যান বানায়। ইচ্ছে করে কোর্টের ভয় দেখিয়ে বলে সে সমস্ত কিছু জানিয়ে এসেছে কোর্টে। তারা কত অত্যাচার করে, মারধর করে, বিষ দিয়ে মারার চেষ্টা পর্যন্ত করেছে তাকে সেই সব কিছু জানিয়ে এসেছে। এই কথা শুনে দুজনেই ভয় পেয়ে গিয়ে বাড়ির সমস্ত কাজ করতে থাকে ঝিলিকের কথা মত। এদিকে গৌরব এসে ঝিলিকের কাছে জবাব চায় কেন সে দেবার বাইকের পেছনে ঘুরছিল। ঝিলিক প্রথমে বুঝতে পারে না, কিন্তু তারপরে বুঝতে পারে গৌরব আঁখি এবং দেবাকে একসঙ্গে দেখেছে।
আঁখির বিয়ে ঠিক করে ঝিলিকের মা
অন্যদিকে দেবা আঁখিকে বস্তিতে ফিরিয়ে নিয়ে আসে। আঁখি দেবার কাছে জানতে চায় দেবা তাকে কি বলবে। দেবা আঁখিকে বলে সন্ধ্যেবেলা দেখা করতে, তখনই সে আঁখিকে সবটা জানাবে। কিন্তু বাড়িতে গিয়ে ঝিলিকের মা আঁখিকে বলে সন্ধ্যেবেলা পাত্রপক্ষ আঁখিকে দেখতে আসবে। বিদেশে থাকে পাত্র অনেক বড়লোক, এসব শুনে তো আঁখি ভীষণ ঘাবড়ে যায়।
আরও পড়ুন: চুপিচুপি প্রেমিকার গলায় মালা দিলেন ঋত্বিক! দর্শকদের লুকিয়ে কেন বিয়ে সারলেন আনন্দী ধারাবাহিকের ‘আদি’!
এদিকে ছাতা বাড়িতে আসে আঁখির উকিল কাকু। ঝিলিক তো উকিল কাকুকে দেখে চিনতে পারে। তাকে দেখার সাথে সাথে ঝিলিক মনে মনে ঠিক করে নেয় এই উকিলের সঙ্গে ঝিলিকে যে করে হোক কথা বলতে হবে, তাকে সবটা জানতে হবে। অন্যদিকে উকিল কাকু এসে জবাব চাইতে থাকে কেন তাকে না জানিয়ে তার অনুমতি না নিয়ে আঁখির বিয়ে দেওয়া হয়েছে, এটা চুক্তির বাইরে। কিন্তু প্রিয়রঞ্জন তো বাড়িতেই নেই। তাই রাইমা তাকে নিয়ে চেম্বারে বসে। কিন্তু ঝিলিক কিভাবে ওই উকিল কাকুর সাথে কথা বলবে এবারে সেটাই দেখার অপেক্ষা। দেখা যাক আগামী পর্বে কি হয়।

