রাহুলের কাছের মানুষ রুকমা! সর্বসমক্ষে একি বললেন তিনি! এখান থেকে কি নতুন সম্পর্কের সূত্রপাত!

টেলিভিশনের ছোট পর্দার (Television) একজন জনপ্রিয় এবং পরিচিত অভিনেত্রী হলেন রুকমা রায় (Rooqma Ray)। একাধিক ধারাবাহিকে (Tv Serial) অভিনয় করেছেন রুকমা। দীর্ঘ কয়েক বছর ধরে টেলিভিশনের পর্দায় আমরা রুকমার অভিনয় দেখে আসছি। কিরণমালা ধারাবাহিকে তার অভিনয় দর্শকদের আজও মনে রয়েছে। ওই চরিত্রে অভিনয় করেই নিজের ভাগ্যের চাকা ঘুরিয়ে দিয়েছিলেন অভিনেত্রী। এরপর থেকে একের পর এক ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করেছেন রুকমা। তারপর অভিনেত্রীকে দেখা গিয়েছিল জনপ্রিয় ধারাবাহিক লালকুঠিতে।

স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক দেশের মাটিতে নায়িকা চরিত্রে না থেকেও অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জুটি বেধে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন অভিনেত্রী। ওই ধারাবাহিকে মূল নায়ক নায়িকার থেকেও তাদের জুটি দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিল। তারপরে অভিনেত্রীকে দেখা গিয়েছিল ‘রূপসাগরে মনের মানুষ’ ধারাবাহিকে অভিনয় করতে। শেষবার অভিনেত্রীকে দেখা গিয়েছিল স্টার জলসার তুমি আশে পাশে থাকলে ধারাবাহিককে অভিনয় করতে। ধারাবাহিকে কেন্দ্রীয় চরিত্রে প্রথমে দেখা গিয়েছিল অভিনেত্রী অঙ্গনাকে। নায়িকা চরিত্রে মুখ পরিবর্তনের পর রুকমাকে দেখা গিয়েছিল সেই চরিত্রে। যদিও তারপর বেশিদিন টেলিভিশনের পর্দায় চলেনি ধারাবাহিকটি।

তবে দীর্ঘ বেশ কিছুদিন হয়ে গেল অভিনেত্রীকে দেখা যাচ্ছে না টিভির পর্দায়। অভিনেত্রীর ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করে আছে অভিনেত্রীকে আবার কবে নতুন ধারাবাহিকে নতুন চরিত্রে দেখা যাবে তার জন্য। বর্তমানে নিজের ইউটিউব চ্যানেল নিয়ে ব্যস্ত রয়েছেন রুকমা। মাঝেমধ্যেই ইন্ডাস্ট্রিতে প্রিয় বন্ধু শ্রীতমার সঙ্গে রিল ভিডিও বানাতে দেখা যায়। তবে অভিনেত্রীকে নতুন ধারাবাহিকে কবে দেখা যাবে সেই নিয়ে এখনো কিছু জানায়নি অভিনেত্রী।

রাহুল রুকমার সম্পর্ক

একসময় অভিনেত্রী রুকমা এবং অভিনেতা রাহুলের প্রেম নিয়ে বেশ চর্চা হয়েছিল সোশ্যাল মিডিয়া জুড়ে। দেশের মাটি ধারাবাহিকে তাদের অন স্ক্রিন কেমিস্ট্রি দেখে অনেকেই ভেবেছিলেন তারা হয়তো বাস্তবে একে অপরের সঙ্গে সম্পর্ক রয়েছে। তবে পরবর্তী সময়ে রাহুল সেই ধারণা ভেঙ্গে দিয়েছেন। আবারো নিজের স্ত্রী প্রিয়াংকার সঙ্গে নতুনভাবে সংসার শুরু করেছেন। ছেলে সহজে জন্যই দুজনে এই সিদ্ধান্ত নিয়েছিলেন।

আরও পড়ুন: বিরাট দুঃসংবাদ! মন ভাঙতে চলেছে জগদ্ধাত্রী ধারাবাহিকের দর্শকদের!

মাঝে যদিও সন্দীপ্তা সেনের সঙ্গেও রাহুলের নাম জড়িয়ে ছিল তবে বর্তমানে সন্দীপ্তা রুকমা দুজনেই অতীত। রাহুলের জীবনে এখন পুরোটা জুড়েই রয়েছে প্রিয়াঙ্কা। তবে সম্প্রতি আবারো রূকমার সঙ্গে একটি ছবি পোস্ট করেন রাহুল। যেখানে লেখা ছিল কাছের মানুষ। হঠাৎ কেন এই ছবি পোস্ট করে রুকমাকে কাছের মানুষ বলে দাবি করলেন রাহুল? তবে কি আবারো তারা এক হতে চলেছে? যদি ওই সবটাই এখনো ধোঁয়াশা।

Back to top button