বিরাট দুঃসংবাদ! মন ভাঙতে চলেছে জগদ্ধাত্রী ধারাবাহিকের দর্শকদের!

বাংলা মেগা ধারাবাহিক (Bengali serial) গুলির মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। কে কাকে টেক্কা দেবে সেইদিকে এখন নজর সবার। প্রতিটি ধারাবাহিক নিজেদের মতো করে দর্শকদের মন জয় করার চেষ্টা করছে। কিন্তু দর্শকের কাছে সেরা কে সেটা তো টিআরপি তালিকাতেই (TRP List) দেখা যায় প্রতি সপ্তাহে। বেশ কিছু পুরনো ধারাবাহিক শেষ হয়ে নতুন ধারাবাহিক শুরু হচ্ছে। ইতিমধ্যে বেশ কিছু ধারাবাহিক শুরু হয়েছে এবং আগামী দিনে আরো নতুন নতুন ধারাবাহিক (New Serial) আসতে চলেছে।

সম্প্রতি সেরকমই জি বাংলা এবং স্টার জলসার পর্দায় বেশ কিছু ধারাবাহিক শেষ হওয়ার পথে। আবার বেশ কিছু নতুন ধারাবাহিক শুরু হয়েছে ইতিমধ্যে। আর বেশকিছু ধারাবাহিকের টাইম স্লট বদল করে দেওয়া হয়েছে। বিভিন্ন প্রোডাকশন হাউজের তরফ থেকে বিভিন্ন চ্যানেল গুলিতে নানান ধরনের ধারাবাহিক নিয়ে আসা হচ্ছে দর্শকদের জন্য। ভিন্ন ধরনের গল্প দিয়ে সাজানো সেই নতুন ধারাবাহিক গুলির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন দর্শক।

তবে এবারে জগদ্ধাত্রী ধারাবাহিকের দর্শকদের জন্য রয়েছে বিরাট বড় দুঃসংবাদ। জি বাংলার অন্যতম চর্চিত এবং জনপ্রিয় ধারাবাহিক হল জগদ্ধাত্রী। ধারাবাহিকটি চলছে শেষ ২ বছরের বেশি সময় ধরে। ধারাবাহিকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন অভিনেতা সৌমদীপ মুখার্জি (Soumyadeep Mukherjee) এবং অভিনেত্রী অঙ্কিতা মল্লিক (Ankita Mallick)। ধারাবাহিকের টিআরপি রেটিং বর্তমানে অনেকটাই কমে গিয়েছে। এভাবে একসময় বেশ কয়েক সপ্তাহ ধরে বেঙ্গল টপার ছিল এই ধারাবাহিক। সবাইকে টেক্কা দিয়ে প্রতি সপ্তাহতেই ভালো ফলাফল করতো এই ধারাবাহিক। বর্তমানে বেশ কয়েক সপ্তাহ বেঙ্গল টপার না হলেও ভালো ফলাফল করছে টিআরপি তালিকায়।

দুঃসংবাদ জগদ্ধাত্রী ধারাবাহিকের দর্শকদের জন্য

তবে জগদ্ধাত্রী ধারাবাহিকে যে এমন ঘটনা ঘটবে সেটা কেউই কল্পনা করতে পারেনি। বিশেষ করে ধারাবাহিকের দর্শক তো মানতেই পারছেন না এই ঘটনা। কি হয়েছে সেটা শুনলে আপনারাও চমকে যাবেন। চলুন তাহলে বিস্তারিত জেনে নেওয়া যাক কি হয়েছে। আমার প্রত্যেকেই জানি বর্তমানে জগদ্ধাত্রী ধারাবাহিকে টানটান উত্তেজনা পর্ব দেখানো হচ্ছে। জগদ্ধাত্রী মৃত্যুর সাথে প্রতিনিয়ত লড়াই করছে। সন্তানকে বাঁচিয়ে নিজে মৃত্যুর জন্য অপেক্ষা করছে।

আরও পড়ুন: স্ত্রীর গর্ভাবস্থায় অন্য নারীতে মত্ত কাঞ্চন! কাঞ্চন শ্রীময়ীর মাঝে তৃতীয় ব্যক্তি!

এরই মধ্যে ধারাবাহিকের নতুন প্রোমো ভিডিও আসার কথা ছিল। কিন্তু গত ১৬ই নভেম্বর সেই প্রোমো ভিডিও শুট করা হলেও সে প্রোমো ভিডিও অন এয়ার করা হয়নি। চ্যানেল এর পক্ষ থেকে জানা গেছে এর মধ্যে আর নতুন কোন ভিডিও আসবেনা। পরবর্তী কবে নতুন প্রোমো আসবে সেই সম্পর্কে যথেষ্ট সন্দেহ রয়েছে। তবে পরবর্তী প্রোমো ভিডিওতে যে বিশাল ধামাকা হতে চলেছে সেটা বোঝা যাচ্ছে।

Back to top button