আঁখির কথা শুনে চমকে উঠল ঝিলিক! ক্ষেপে গেল পি.আর.কে! টানটান উত্তেজনাময় আজকের পর্ব

বর্তমানে অনেক নতুন নতুন ধারাবাহিক টেলিভিশনের পর্দায় নিজের জায়গা করে নিচ্ছে। তার মধ্যে কিছু ধারাবাহিক জনপ্রিয়তা পাচ্ছে আর কিছু ধারাবাহিক মাত্র কয়েক মাসের মধ্যেই নিজের জায়গা হারাচ্ছে। তবে এই কিছুদিন আগেই শুরু হওয়া স্টার জলসায় (Star jalsha) ‘দুই শালিক’ (Dui Shalik) ধারাবাহিকটি বেশ জমজমাট হয়ে উঠছে। টিআরপি তালিকাতেও একটু একটু করে নিজের জায়গা তৈরি করছে এই ধারাবাহিক।

ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, দুই শালিক নিজেদের জায়গা বদল করে থাকতে গিয়ে কিছুটা বিপদে পড়ে গিয়েছে ঝিলিক। না চাইতেও ছাতা বাড়ির বউ হয়ে গিয়েছে সে। এইবার সে চেষ্টা করছে আঁখির জীবনের আসল রহস্য খুঁজে বের করার আর তাকে একটা পরিচয় দেওয়ার। ইতিমধ্যেই সে জানতে পেরেছে, আঁখির টাইটেল রায়। খোঁজখবর নেওয়া শুরু করে দিয়েছে সে।

Bengali serial

দুই শালিক আজকের পর্ব ২৬ নভেম্বর (Dui Shalik Today Episode 26 November)

ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, আঁখি পকেট দেওয়া একটা শাড়ি তৈরি করে, ঝিলিকের জন্য। ঝিলিকের শাড়ি পড়তে সমস্যা হয় বলে এই উপায়টা বের করেছে আঁখি। একটা রেডিমেড শাড়ি তৈরি করছে তাকে দেওয়ার জন্য। এর মাঝেই অনেক যত্ন করে দেবা আঁখির চুল গুলো বেঁধে দেয়। একটু একটু করে তাদের মধ্যেও একটা সুন্দর রসায়ন তৈরি হওয়া শুরু হয়েছে।

আঁখির কথা শুনে চমকে গেল ঝিলিক

এরপর আঁখির কথা মতন তার বলা জায়গায় তার সাথে দেখা করে ঝিলিক। আঁখি তার জন্য এমন একটা উপহার এনেছে দেখে ভীষণ খুশি হয়ে যায় সে। এরপর ঝিলিক জিজ্ঞাসা করে, প্রিয়রঞ্জন তাকে দিয়ে কোন কাগজে সই করাতো কিনা। আঁখি বলে, জন্মদিনের দিন করাতো। আর তখনই ঝিলিক জানতে পারে তাদের দুজনের জন্মদিন একই দিনে।.

আরও পড়ুন: মুখোশের আড়ালে চলছে বেআইনি করবার! সত্যি উদঘাটন করতে গিয়ে বি’পদের মুখে আনন্দী!

আঁখি বলে, এইজন্যই তাদের মধ্যে এত মিল। এই জন্যই তারা একে অপরের দুঃখ সহ্য করতে পারেনা। ঝিলিক বলে তার কয়েকটা কাজ আছে, তাকে গৌরবের চোখে নিষ্কলঙ্ক হতে হবে, আঁখির আসলে রহস্য খুঁজে বার করতে হবে আর প্রিয়রঞ্জনকে শাস্তি দিতে হবে। অন্যদিকে প্রিয়রঞ্জন লোন নিতে গিয়ে দেখতে পায় আঁখির সই মিলছে না। সে বুঝতে পারে আঁখি ইচ্ছে করে এমনটা করেছে।

Back to top button