সাহেবের পাত্রী হয়েই শীঘ্রই বিয়ের পিঁড়িতে সুস্মিতা! অকপটে সম্পর্কে সিলমোহর অভিনেত্রীর!

বর্তমানে টেলিভিশনের পর্দায় (Television) জনপ্রিয় জুটি গুলির মধ্যে অন্যতম একটি হলো কথা অগ্নির জুটি। ধারাবাহিকে তাদের জুটির এতটাই জনপ্রিয়তা রয়েছে যে অনেকেই ভাবেন হয়তো বাস্তবেও প্রেমের সম্পর্কে রয়েছেন সাহেব সুস্মিতা (Saheb-Sushmita)। তবে এর আগেও বহু ধারাবাহিকে নিজেদের বাস্তব সম্পর্ক নিয়ে বিশেষ কিছুই বলতে চাননি দুজনের মধ্যে কেউই।
স্টার জলসার কথা ধারাবাহিকের সেটেই দুজনের আলাপ। বর্তমানে সেই আলাপ অনেকটা গভীর হয়েছে। কথা ধারাবাহিকের আগে দীর্ঘ কয়েক বছর ধরে একটি সম্পর্কে ছিলেন সুস্মিতা। ইভেন্ট ম্যানেজার অনির্বাণ রায়ের সাথে সম্পর্কে ছিলেন অভিনেত্রী। দুজনে একসাথে ফ্ল্যাটও কিনেছেন। বর্তমানে সেই প্রেম যে কেটেছে সেটাও জানিয়েছেন সুস্মিতা।
তবে এই বিষয়ে খুব বেশি কিছু বলতে না চাইলেও সুস্মিতা জানিয়েছেন ‘কোনও সম্পর্ক কোনও তৃতীয় ব্যক্তির জন্য নষ্ট হয় না। ওই মানুষ দুটোর বোঝাপড়া, পরিস্থিতি এইগুলোর জন্য নষ্ট হয়। এর চেয়ে বেশি কিছু বলতে চাই না। যখন মনে হলো নিজেদের মধ্যে বোঝাপড়াটা ঠিক হচ্ছে না। তাই এবার সেপারেট হওয়া দরকার।’
সাহেবের সাথে সম্পর্ক নিয়ে মুখ খুললেন সুস্মিতা
সাহেব সম্পর্কে সুস্মিতা জানিয়েছে ‘সাহেবদা আমার অনেকটা ভালো বন্ধুত্ব, তার সঙ্গে আমার টিচার, আমার প্রবলেম স্লভার, খানিকটা ডোরেমনের মতোন। আমার যে-কোনও রকমের সমস্যা, ব্যক্তিগত সমস্যারও সমাধান করে। হ্যাঁ, বন্ধুর থেকে বেশি’। অভিনেত্রী আরও জানান ‘আমি সিনে ভুল করছি, ডায়লগে স্ক্যানিংয়ে ভুল করছি সবটাই শুধরে দেয় সাহেবদা। সত্যি পড়ে যাচ্ছি এসে সাহেবদা ধরে নিল। হ্যাঁ, সেটে সাহেবদা আমার সুপারম্যান।’ সুস্মিতা কি সাহেবকে ভালোবাসে? বুদ্ধিদীপ্ত জবাব নায়িকার। বলেলন, ‘বন্ধুত্বের মধ্যে যে ভালোবাসাটা থাকে সেটা নিশ্চয় আছে আমাদের।’
এরপর সুস্মিতার কাছে জানতে চাওয়া হয় তাহলে সুস্মিতাকে কি সাহেবের পাত্রী হিসাবে ধরা যেতে পারে? না বা হ্যাঁ নয় বরং সুস্মিতা বললেন, ‘দেখা যাক না কী হয়! ’ অভিনেত্রীর মুখের এই কথা শুনে ভক্তরা তো বেজায় খুশি সুতরাং যে কোন মুহূর্তে যা কিছু হতে পারে।
আরও পড়ুন: ক্যারিয়ারের মধ্য গগনেই অভিনয় জগতকে জানাতে হয়েছে বিদায়! কেন এমনটা করেছিলেন মোনালিসা!
তবে টলি পাড়ায় কান পাতলে অন্য গুঞ্জন শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে দীর্ঘ দিন পর সাহেব প্রেমে পড়েছেন। তবে তার প্রেমিকা কোন অভিনেত্রী নয় বরং মডেলিং জগতের জনপ্রিয় মডেল স্বাগতা দাস। সাহেবের এই বছরের জন্মদিনে সেই ইঙ্গিত মিলেছে। যদিও কোনো খবরই এখনো স্পষ্ট নয়।

