মেনানকে সাথে নিয়ে ছদ্মবেশে কোর্টে হাজির জ্যাস! ধামাকাদার আজকের পর্ব!

দীর্ঘ সময় ধরে চলা জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম একটি হলো জগদ্ধাত্রী (Jagaddhatri)। জি বাংলার পর্দার আরো একটি অন্যতম পুরনো ধারাবাহিক যা দীর্ঘ সময় ধরে চলছে। কিন্তু দর্শকের মনে এখনও এই ধারাবাহিক নিয়ে টানটান উত্তেজনা রয়েছে। ধারাবাহিকটি প্রতি সপ্তাহে ভালোই ফলাফল করছে। ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী অঙ্কিতা মল্লিক (Ankita Mallick) এবং অভিনেতা সৌম্যদীপ মুখার্জি (Soumyadeep Mukherjee)। ধারাবাহিকে স্বয়ম্ভু এবং জগদ্ধাত্রীর জুটি দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়।

ধারাবাহিকে শেষ কয়েক দিনের পর্বে দেখানো মিস্টার বাগচী সমস্ত সিসিটিভি ফুটেজ চেক করে দেখছে। এই তদন্তে মীমাংসা করার চেষ্টা করছে। তখনই নার্সিংহোমে মেনানের ঢোকার ভিডিও ক্লিপ সামনে আসে। মেনানকে দেখেই চিনতে পারে বাগচী। মেনান আগে বড় অপরাধী ছিল, তাই মেনান সন্দেহের তালিকায় ঢুকে যায়। মেনান গিয়ে জগদ্ধাত্রীকে সমস্ত ঘটনা জানায়। জগদ্ধাত্রী কৌশিকীকে ফোন করে তার খোঁজখবর নেয়। তারপর জানায় পরের দিন কৌশিকীদের সবাইকে কোর্টে তোলা হবে। এটা শুনে তো জগদ্ধাত্রী নিজেকে ঠিক রাখতে পারেনা। সে জানায় যে সে নিজে গিয়ে কোর্টে সবার সামনে দাঁড়াবে। কোর্টে গিয়ে সবার সামনে হাজির হবে, সে জানিয়ে দেবে যে সে বেঁচে আছে।

জগদ্ধাত্রী আজকের পর্ব ২৫ নভেম্বর (Jagaddhatri Today Episode 25 November)

ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে মুখার্জী বাড়ির প্রত্যেকেই কোর্টে গিয়ে পৌঁছায়। কোর্টে মেহেন্দি, সাংবাদিক দিব্যা সেন আগে থেকে উপস্থিত ছিল। তারপর মুখার্জী বাড়ির এক এক করে সবাই গিয়ে পৌঁছায়। এদিকে প্রত্যেকেই কৌশিকীর কাছে সাহায্য চাই। কারণ মুখার্জি বাড়ির কেউই জগদ্ধাত্রীর হত্যার সঙ্গে যুক্ত নয়। আর বিনা অপরাধে কেউ শাস্তি পেতে চায় না।

এদিকে কোর্ট রুমে ছদ্মবেশে উপস্থিত হয় মেনান এবং জগদ্ধাত্রী। তাদের দেখে চেনার উপায় নেই, ছদ্মবেশে কোর্টে এসে সমস্ত ঘটনা দেখতে থাকে জগদ্ধাত্রী। এরপর এক এক করে সবাইকেই কাঠগড়ায় তোলা হয়। প্রথমেই ডাকা হয় কৌশিকী মুখার্জিকে। তাকে প্রশ্ন করা হয় তার ব্যক্তিগত জীবন নিয়ে। কিন্তু এসব প্রশ্নের উত্তর দিতে চায় না কৌশিকী। তাই কৌশিকী সরাসরি বিচারকের সাথে কথা বলে। জগদ্ধাত্রীর সঙ্গে তার কেমন সম্পর্ক ছিল, জগদ্ধাত্রী কে ছিল সবকিছু। জগদ্ধাত্রী যেদিন মারা যায় সেদিন কি হয়েছিল সেটাও জানায় বিচারককে।

আরও পড়ুন: “একটা সময় আ’ত্মহত্যা করার চেষ্টা করেছি”- কেমন ছিল এক অসহায় মেয়ের রূপা গাঙ্গুলি হয়ে ওঠার সংগ্রাম!

এরপরে কাঠগোড়ায় তোলা হয় বৈদেহি মুখার্জি অর্থাৎ স্বয়ম্ভুর সৎ মাকে। তাকেও একের পর এক প্রশ্ন করা হয় আসলে। বৈদেহির সঙ্গে স্বয়ম্ভু বা জগদ্ধাত্রী কারোর সম্পর্কই ভালো ছিল না। স্বয়ম্ভু যেহেতু রাজনাথ মুখার্জির প্রথম পক্ষের সন্তান তাই জন্য তাকে একেবারেই সবকিছু থেকে বঞ্চিত করে রাখতেন বৈদেহি। সেই থেকে জগদ্ধাত্রীর প্রতি তার আক্রোশ তৈরি হয়। সেটাই প্রমাণ করার চেষ্টা করা হয় কোর্টে। এবারে দেখার অপেক্ষা আগামী পর্বে কি হয়।

Back to top button