জল নুপুরের ১০ বছর পর ফের প্রধান চরিত্রে লাভলি মৈত্র! বিপরীতে থাকছেন কোন জনপ্রিয় নায়ক!

টেলিভিশনের পর্দার একজন অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী হলেন লাভলি মৈত্র। অভিনেত্রীকে আমরা লাভলি নামে চিনলেও অভিনেত্রীর আসল নাম কিন্তু অরুন্ধতী মৈত্র (Arundhuti Maitra)। অভিনেত্রী হিসেবে নিজের ক্যারিয়ার শুরু করলেও বর্তমানে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব (Politician) হিসেবে মানুষের কাছে বেশি পরিচিত লাভলি। টেলিভিশনের পর্দায় (Television) যে খুব বেশি যে কাজ করেছেন তা নয়। রাজনৈতিক ময়দানে তিনি বেশ সক্রিয়। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের হয়ে ভোটে দাঁড়ান তিনি।
জল নূপুর ধারাবাহিকের হাত ধরে পেয়েছিলেন জনপ্রিয়তা। তারপরে তাকে আর নায়িকা চরিত্র সেভাবে দেখা যায়নি টিভির পর্দায়। তবে বিভিন্ন ধারাবাহিকের পার্শ্ব চরিত্রের অভিনয় করেছেন। বর্তমানে লাভলি সোনারপুরের দক্ষিণের তৃণমূল বিধায়ক। দীর্ঘদিন ধরে দর্শক তাকে পর্দায় দেখতে চাইছেন কিন্তু দেখতে পাচ্ছেন না। অনেকেই লাভলির অভিনয় দেখার জন্য অপেক্ষা করে রয়েছেন।
নায়িকা হয়ে ফিরছেন লাভলি মৈত্র
তবে এবারে সেইসব অপেক্ষা অবসান ঘটতে চলেছে। খুব শীঘ্রই আবারো ছোটপর্দায় নায়িকা চরিত্রে ফিরছেন লাভলি। একটি জনপ্রিয় চ্যানেলে নতুন ধারাবাহিকে নায়িকা চরিত্রে দেখা যাবে লাভলিকে। দীর্ঘ প্রায় ২-৩ বছর পর ফিরছেন তিনি। তাই দর্শক তাকে টিভির পর্দায় দেখার জন্য অপেক্ষা করে আছেন। আজকের প্রতিবেদনে আপনাদের জানাবো লাভলি কোন চ্যানেলে কোন ধারাবাহিকে ফিরতে চলেছে।
বাংলা ধারাবাহিক জগতে একের পর এক ধারাবাহিক শুরু হচ্ছে। ইতিমধ্যেই জি বাংলা, স্টার জলসার মতন চ্যানেল গুলিতে অনেক নতুন নতুন ধারাবাহিক শুরু হয়েছে। আবার বেশকিছু ধারাবাহিক শুরুর অপেক্ষায় রয়েছে। আরও অনেক প্রোডাকশন হাউজের পক্ষ থেকে নতুন ধারাবাহিক শুরু হতে চলেছে। সেরকমই আসন্ন একটি ধারাবাহিকে শুরু হতে চলেছে এই ধারাবাহিকটি।
আরও পড়ুন: নিজের অজান্তেই আক্কুকে ভালোবেসে ফেলল রাঙা! কি হতে চলেছে এর পরিণতি!
লাভলিকে দেখা যেতে চলেছে নতুন ধারাবাহিকে। স্টার জলসার পর্দায় আসছে ম্যাজিক মোমেন্টস প্রোডাকশন হাউজের নতুন সিরিয়াল। আর এই সিরিয়ালের হাত ধরেই ফের টেলিভিশন পর্দায় দেখা যাবে লাভলিকে। এবারে সেই ধারাবাহিকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যেতে চলেছে। কোন চরিত্রে দেখা যাবে লাভলিকে সেটা এখনো জানা যায়নি তবে শোনা যাচ্ছে এই ধারাবাহিকের হাত ধরে ফিরতে চলেছে লাভলি।

