মেডিনেসেই রয়েছে আনন্দী! স্ত্রীকে খুলতে গিয়ে চক্রব্যূহে আদি! টানটান উত্তেজনাময় আজকের পর্ব

জি বাংলার (Zee Bangla) ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম একটি হলো আনন্দী (Anondi)। ধারাবাহিকটি শুরু হয়েছে মাত্র কয়েকমাস ঠিকই তবে ইতিমধ্যে ধারাবাহিকের গল্প দর্শকদের মন জয় করে নিয়েছে। শুরুর সময় থেকে একটু একটু করে জায়গা তৈরি করে নিচ্ছে। প্রথম সপ্তাহের পর থেকে স্লট পাচ্ছে। এখনো প্রতিপক্ষকে হারাতে পারেনি তাও চেষ্টা করে যাচ্ছে প্রতিদিনই।

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে আদি তার পরিচিত পুলিশ অফিসার অমৃতা সরকারের কাছে গিয়ে সাহায্য চায় আনন্দীকে খুঁজে বার করার জন্য। এদিকে তিতির নন্দিনীকে জানায় যে আদি রকেটের বাড়িতে গিয়ে সবটা দেখে ফেলেছে, তখন নন্দিনী তো ভীষণ রাগারাগি করতে থাকে তিতিরের উপরে। এদিকে পুলিশের কাছে সবটা জানায় আদি। অমৃতা জানায় সে সব রকম ভাবে চেষ্টা করবে আনন্দীকে খুঁজে বের করার। আনন্দীকে যেখানে বন্দি করে রাখা হয়েছে সেখান থেকে বেরোনোর জন্য আপ্রাণ চেষ্টা করতে থাকে সে।

Anondi, Zee Bangla, Bengali Serial, Bengali television, আনন্দী, জি বাংলা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, Anondi Today Episode 24 November, আনন্দী আজকের পর্ব ২৪ নভেম্বর, আনন্দী আজকের পর্ব

আনন্দী আজকের পর্ব ২৫ নভেম্বর (Anondi Today Episode 25 November)

ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হবে আনন্দী নিজের হাত পায়ের বাঁধন খুলে ফেলেছে ঠিকই কিন্তু সে কোথায় আছে, কিভাবে এখান থেকে বের হবে কিছুই বুঝতে পারে না। অনেকক্ষণ পর আনন্দী বুঝতে পারে সে মেডিনেস নার্সিংহোমের কোন একটি ঘরে রয়েছে যেখানে সবাই আসতে পারে না। কিন্তু এই ঘরে আনন্দীকে পাওয়ার পর পর আরো অনেক গোপন সত্যি বেরিয়ে আসবে। যা মেডিনেসের জন্য একেবারেই ভালো হবে না।

পুলিশকে ফাঁকি দিয়ে পালায় রকেট

আদি বাড়িতে বসে চিন্তা করতে থাকে আনন্দীর জন্য। তাই রাতেই অমৃতাকে ফোন করে আনন্দীর খোঁজ নেয়। অমৃতা জানায় সে সব রকম ভাবে চেষ্টা করছে। পুলিশ ফোর্স নিয়ে সে যাচ্ছে রকেটের বাড়িতে খোঁজ নিতে। এদিকে রকেট যেখানে আড্ডা দেয় সেখানে গিয়ে রকেটকে খুঁজে না পেয়ে রকেটের বন্ধুর বাড়ি যায়। সেখানেই রকেটকে ধরতে পারে না। আসলে সেখানে রকেট ঘাপটি মেরে ছদ্দবেশে লুকিয়ে ছিল।

আরও পড়ুনঃ শুরুর আগেই ফাঁ’স! দেখে নিন জি-এর আসন্ন মেগা মিত্তির বাড়ির প্রথম পর্ব!

পুলিশ রকেটের বাড়ি থেকে চলে যাওয়ার পর রকেট নন্দিনীকে ফোন করে বলে তাকে পুলিশ খুঁজছে। রকেট ভাবে নন্দিনী হয়তো রকেটের পিছনে পুলিশ ছেড়েছে। এদিকে রকেটকে পুলিশ খুঁজছে শুনে তো নন্দিনী বেশ ঘাবড়ে যায়। সে মনে মনে ভাবে আদি এসবের পিছনে আছে। এবারে দেখা যাক আদি কবে আনন্দীকে খুঁজে পায়।

Back to top button