সম্পর্ক শুরুর আগেই ভাঙন! ঝিলিক গৌরবের মাঝে অবিশ্বাসের দেওয়াল! টানটান উত্তেজনাময় আজকের পর্ব

স্টার জলসায় (Star jalsha) সকলের পছন্দের একটি ধারাবাহিক হল ‘দুই শালিক’ (Dui Shalik)। ধারাবাহিকটিতে শুরু থেকেই বেশ জমজমাট পর্ব দেখানো হচ্ছে। যত দিন যাচ্ছে ধারাবাহিকের গল্প তত ইন্টারেস্টিং হচ্ছে দর্শকের কাছে। তাইতো ধারাবাহিকটি প্রতিদিনই দেখছেন দর্শকেরা। যদিও ধারাবাহিকের সময় নিয়ে অনেকেই আপত্তি ছিল, ধীরে ধীরে সেই সময়ের সঙ্গে মানিয়ে নিচ্ছেন দর্শক।

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছিল ঝিলিককে ফুলশয্যার রাতে গৌরব জানিয়ে দেয় যে সে তাকে স্ত্রী হিসেবে মানতে পারবে না। এদিকে ঝিলিক তো গৌরবকে না জানিয়ে মিথ্যে পরিচয়ে বিয়েটা করতেই চায়নি। মনে মনে সেও খুব কষ্ট পাচ্ছে। ঝিলিক ফুলশয্যার ঘরে অনেকবার চেষ্টা করে গৌরবের মুখে হাসি ফোটানোর কিন্তু গৌরব ভাবে ঝিলিক মিথ্যেবাদী ঠক তাই সে কিছুতে বিশ্বাস করতে পারে না। অন্যদিকে প্রিয় রঞ্জনের বাড়ি থেকে ঝিলিক যে খাবারগুলো বস্তিতে পাঠিয়ে দিয়েছিল সেই খাবার বস্তির সবাইকে বসিয়ে খাওয়ায় আঁখি। সেটা দেখে দেবা তো খুব রেগে যায়। এদিকে দেবার মায়ের আজ মৃত্যুবার্ষিকী। তাই জন্য দেবার আরো মন খারাপ। দেবা কিছু খাইনি দেখে, আঁখি নিজের হাতে রান্না করে খাইয়ে দেয় দেবাকে।

Dui Shalik, Star jalsha, Bengali Serial, Bengali television, দুই শালিক, স্টার জলসা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, দুই শালিক Today Episode 23 November, দুই শালিক আজকের পর্ব ২৩ নভেম্বর, দুই শালিক আজকের পর্ব

দুই শালিক আজকের পর্ব ২৪ নভেম্বর (Dui Shalik Today Episode 24 November)

ধারাবাহিকের আজকের পর্ব টেলিকাস্ট হওয়ার আগেই ফাঁস হয়ে গেল। ধারাবাহিকের আজকের পর্বের শুরুতেই দেখানো হয় দেবা আঁখিকে তার মায়ের সম্পর্কে সমস্ত কিছু জানাতে চায় কিন্তু মাঝে পল্টু চলে আসায় কিছুই জানাতে পারে না। আঁখি মনে মনে ভাবতে থাকে সেই দেবাকে ঝিলিকের পরিচয় দিয়ে ঠকাচ্ছে। তার উচিত দেবাকে সব সত্যিটা জানিয়ে দেওয়া। কারণ দেবা যখন পরে জানতে পারবে সে আরো কষ্ট পাবে আর সেটা চায় না আঁখি। অন্যদিকে ফুলশয্যার ঘরে গৌরব স্পষ্ট জানিয়ে দেয়, সে এই বিয়েটা ভাঙতে চায়। এটা শুনে তো ঝিলিকের মন একেবারে ভেঙ্গে যায়। গৌরব এবং ঝিলিকের মাঝে সম্পর্ক তৈরি হওয়ার আগেই দেওয়াল তৈরি হয়ে যায়।

ঝিলিক গৌরবের মাঝে তৈরি হলো অবিশ্বাসের পাচিল

এরপরে ঝিলিক গৌরবকে বলে গৌরব বিয়ের মণ্ডপে ঝিলিককে অনেক অপমান করেছে। আজ পর্যন্ত বিয়ের মণ্ডপে কোনো কনে এত অপমানিত হয়নি। তার মধ্যে গৌরব এমনভাবে ঝিলিকের হাত চেপে ধরেছিল তাতে ঝিলিকের হাতে ব্যথা লেগেছে। ঝিলিক তখন খুব কষ্ট পেয়েছিল। এটাও জানায় যে আজ গৌরব যে পাঁচিল তুলে দিল তাদের মাঝে সেই পাঁচিল একদিন গৌরব নিজে ভেঙে দেবে।

আরও পড়ুনঃ মেহেন্দির কপালে চ’রম সর্বনাশ! বোনকে শাস্তি দিতে সর্বসমক্ষে জগদ্ধাত্রী! দুর্ধর্ষ আজকের পর্ব

গৌরব এরপর ঝিলিকের হাতে মলম লাগিয়ে দেয়। অন্যদিকে ঝিলিক পরের দিন সকালে উঠে নিজে নিজে আর শাড়ি পরতে পারে না তাই তাকে আঁখির সাহায্য নিতে হয়। তাই আঁখির গোপন ঘরে গিয়ে ঝিলিক আঁখিকে শাড়ি পরিয়ে দেওয়ার জন্য ফোন করে। এবারে দেখার অপেক্ষা আগামী পর্বে কি হয়।

Back to top button