‘দুটো মানুষ আর সঙ্গী হিসেবে চলতে চায় না’- বিচ্ছেদের পথে হাঁটছে পরম পিয়া! মুখ খুললেন অভিনেতা!

বর্তমান সময়ে বিচ্ছেদ, ছাড়াছাড়ি এই বিষয়গুলো যেন একেবারে জলভাত হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে ফিল্ম ইন্ডাস্ট্রিতে (Film Industry) এই বিষয়গুলো একেবারেই স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিনই কারো না কারো বিচ্ছেদ হচ্ছে। প্রায় দিনই বিচ্ছেদের খবর আমরা জানতে পারছি। তাই এখন এই খবর আর কাউকেই বেশি ভাবায় না। তবে এমন অনেক জুটি রয়েছে যাদের বিচ্ছেদ আমাদের ভাবনাকে নাড়িয়ে দেয়।
গত বছর নভেম্বর মাসে নতুন সম্পর্ক শুরু করেছিলেন জনপ্রিয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় এবং পিয়া চট্টোপাধ্যায়। গত বছর নভেম্বরে তারা বিয়ে করেছিলেন। প্রাক্তন স্বামী অনুপম রায়ের সঙ্গে বিচ্ছেদের পর পরমব্রত চট্টোপাধ্যায়ের হাত ধরার পর দর্শক মহলে হৈচৈ পড়ে গিয়েছিল রীতিমতন। এমনকি পরমব্রত চট্টোপাধ্যায় কে নিয়ে অনেক ছোট বড় কথাও বলেছিলেন নেটিজেনরা।
প্রসঙ্গত ২০২১ সালে অনুপম রায় এবং পিয়া চক্রবর্তীর বিবাহ বিচ্ছেদ হয়। দীর্ঘ ৬ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন তাঁরা। এরপর ২০২৩ সালের নভেম্বর মাসে পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে নতুন জীবন শুরু করেন পিয়া। অন্যদিকে অনুপম রায়ও চলতি বছর বিয়ে করেছেন গায়িকা প্রশ্মিতা পালকে।
তবে বিয়ের এক বছর পূরণ হতে না হতেই সাক্ষাৎকারে এমন এক কথা বললেন পিয়া যা নিয়ে দর্শক মহলে বেশ জল ঘোলা শুরু হয়েছে। তবে কি পিয়া এবং পরমব্রতর মধ্যে বিচ্ছেদের আঁচ পরল। প্রথম বিবাহবার্ষিকীর আগেই পরমব্রতকে পাশে নিয়েই পিয়া চক্রবর্তী কেন বললেন, ‘কখনও দুটো মানুষ আর সঙ্গী হিসেবে চলতে চায় না’ পিয়ার মুখে এই কথা শোনার পরে দর্শক মহলে নানা প্রশ্ন উঠেছে তাদের সম্পর্ক নিয়ে।
এদিন পিয়া চক্রবর্তীকে বলতে শোনা যায়, ‘কখনও সময়ের নিয়মে কখনও অসময়ে চারিদিকটা অস্পষ্ট হয়ে আসে। এবং দুজন মানুষ সেখানেই থেমে যায়। আর একসঙ্গে অন্তত সঙ্গী হিসেবে পথ এগোতে চায় না। এই ব্রেকআপ বা বিচ্ছেদ আমাদের বেশির ভাগ মানুষের জীবনে ঘটেছে। কারও একবার। কারও তার চেয়ে বেশি বার। প্রেম নিয়ে পৃথিবীতে যত গান যত কবিতা লেখা হয়েছে, বিচ্ছেদ নিয়ে বোধহয় তার চেয়েও আরও বেশি লেখা হয়েছে। প্রেমের মতোই বিচ্ছেদেও যে তীব্র, মাত্রাতিরিক্ত ব্যথা আছে সেটা কিন্তু সোজা ভাষায় বলে বোঝানো যায় না। সম্পর্ক হয়তো শেষ হয়, মানুষ হয়তো বিচ্ছিন্ন হয়। পুরাতনের রেশ থেকেই যায়।’
আরও পড়ুন: সহনশীলতা নিয়েই করেছেন ক’টাক্ষের মোকাবিলা! হঠাৎ কোথায় হারিয়ে গেলেন বাঙালি গায়িকা স্বাগতালক্ষ্মী!
তবে চিন্তা করার কোনো কারণ নেই। এটা একটা অনুষ্ঠানের অংশ মাত্র, আর পুরোটাই স্ক্রিপ্টেড। যা ঘটেছে সবটাই হয়েছে একটি অনুষ্ঠানে। স্ক্রিপ্টে এই কথা গুলোই উক্ত করা ছিল। কেবল পিয়া নয়, এদিন পাঠ করেন পরমব্রত চট্টোপাধ্যায়ও। স্ত্রী পিয়া গান গাইলে তাঁকে গিটার বাজিয়ে সঙ্গ দেন পরমব্রত চট্টোপাধ্যায়।

