আদির কানে বি’ষ ঢালতে ব্যাস্ত তিতির! নন্দিনীর সব পরিকল্পনায় জল ঢেলে দিল আনন্দী!

জি বাংলার (Zee Bangla) ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম একটি হলো আনন্দী (Anondi)। ধারাবাহিকটি শুরু হয়েছে মাত্র কয়েকমাস ঠিকই তবে ইতিমধ্যে ধারাবাহিকের গল্প দর্শকদের মন জয় করে নিয়েছে। শুরুর সময় থেকে একটু একটু করে জায়গা তৈরি করে নিচ্ছে। প্রথম সপ্তাহের পর থেকে স্লট পাচ্ছে। এখনো প্রতিপক্ষকে হারাতে পারেনি তাও চেষ্টা করে যাচ্ছে প্রতিদিনই।

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে আদি নিজের ঠাম্মির অপারেশন নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। নার্সিংহোমেই আজ ঠাম্মির অপারেশন করা হবে। আদি তিতির মিলে অপারেশন করছে। এদিকে নন্দিনী সুপায়নের সাথে প্ল্যান করে রকেটকে দিয়ে আনন্দীকে ফাঁসানোর জন্য ষড়যন্ত্র করেছে। রকেট নার্সিংহোমে এসে ইচ্ছে করে আদির মুখোমুখি হয়। আদি তো রকেটকে দেখে একেবারে তার পেছনে ধাওয়া করতে শুরু করে। আদি পৌঁছে যায় রকেটের বাড়িতে। সেখানে গিয়ে আনন্দীর শাড়ি, ঘড়ি, ব্যাগ আরও ব্যবহৃত অনেক কিছু দেখতে পায়। যদিও সবটা আগে থেকেই প্ল্যান করে রাখা। তিতির তো এগুলো দেখে আদিকে বোঝাতে থাকে যে আনন্দী রকেটের সাথে নতুন সংসার শুরু করেছে।

anondi

আনন্দী আজকের পর্ব ২২ নভেম্বর (Anondi Today Episode 22 November)

ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হবে আদিকে তিতির বারবার আনন্দীর নামে ভুলভাল কথা বোঝাতে থাকে। তখনই আদির কাছে নার্সিংহোম থেকে ফোন আসে যে ঠাম্মির জ্ঞান ফিরে এসেছে। এই খবর শুনে আদি ছুটে যায় নার্সিংহোমে ঠাম্মির কাছে। ঠাম্মিকে দেখে আদি মনে মনে একটু শান্তি পায়। ঠাম্মি তো জ্ঞান ফেরা মাত্রই আনন্দীর কথা জিজ্ঞাসা করে। আদি কি বলবে বুঝতে পারে না। এদিকে ঠাম্মিকে সে মিথ্যে কথাও বলতে পারে না। তাই বাধ্য হয়ে আদি ঠাম্মিকে সবটা বলে। কিন্তু ঠাম্মি কিছুতেই এসব বিশ্বাস করে না। ঠাম্মি আনন্দীর উপর এখনো বিশ্বাস রাখছে। তারপরই ঠাম্মিকে এসব নিয়ে ভাবতে না বলে বেরিয়ে আসে।

নন্দিনীর প্ল্যানে সামিল তিতির

আদি কেবিন থেকে বেরিয়ে এলে তিতির আবারো আদিকে নিজেদের বিয়ের কথা বলতে থাকে। আদি বারবার এক কথা শুনতে শুনতে বিরক্ত হয়ে গিয়ে তিতিরকে বলে সে বিয়ের জন্য এখন একদম তৈরি। যদিও অভিমান থেকেই আদি এই কথা বলে। এদিকে তিতির নন্দিনীর কেবিনে বসে আদি এবং নিজের বিয়ের সেলিব্রেশন করতে থাকে। আসলে সবটাই নন্দিনীর সাজানো প্ল্যান। আদিকে আনন্দীর থেকে আলাদা করার জন্যই এই সবটা করেছে সে। আর তিতিরও সবটাই জানতো। নন্দিনী তাকে সবটাই জানায়। তিতির তো এসব শুনে খুবই খুশি হয় আর নন্দিনী কে ধন্যবাদ জানায়।

আরও পড়ুন: অভিকা নয়! তিতিক্ষার প্রেমে পড়লেন অর্কোপ্রভ! দিলেন ডেটে যাওয়ায় প্রস্তাব!

 

এদিকে আদি বাড়ি আসছে না দেখে বিজয়া চিন্তায় পড়ে যায়। তখনই বাড়িতে ঢোকে আদি। আদি বাড়িতে তার মাকে সবটা জানায়, কিভাবে আনন্দীর কাছে সে ঠকে গেছে, সে কিভাবে সবটা জানতে পেরেছে সব কিছু। কিন্তু বিজয়ার তাও আদির কথা বিশ্বাস হয় না। তাই সে আদিকে বারবার বোঝাতে থাকে সত্যিটা ভালো করে জানতে। আদৌ এই সমস্ত কিছু ঘটছে কিনা, নাকি সবটাই আদিকে দেখানো হচ্ছে সেটা ভালোভাবে জানতে। কি করে দেখার অপেক্ষা আদি কি করে। আগামী পর্বে কী হতে চলেছে।

Back to top button