পারুলের ওপর রেগে ব’ম রায়ান! ভয়ংকর উপায়ে প্র’তিশোধ নিলো সে! দুর্ধর্ষ আজকের পর্ব

জি বাংলার (Zee Bangla) নতুন শুরু হওয়া ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম একটি হল পরিণীতা (Parineeta)। ধারাবাহিকের নায়ক চরিত্রে রয়েছেন জনপ্রিয় অভিনেতা উদয় প্রতাপ সিং (Uday Pratap Singh) এবং নায়িকা চরিত্রে রয়েছেন নবাগতা অভিনেত্রী ঈশানি চ্যাটার্জী (Ishani Chatterjee)। ধারাবাহিকটি শুরু হয়েছে মাত্র কয়েকদিন আগে। ধারাবাহিকে নতুন এই জুটির গল্পই তুলে ধরা হচ্ছে। ধারাবাহিকটি জি বাংলার প্রোডাকশন হাউসের পক্ষ থেকে শুরু হয়েছে। পারিবারিক গল্প নিয়েই শুরু হয়েছে এই ধারাবাহিক।
ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে রায়ান পারুলের সঙ্গে কার বিয়ে হয়েছে সেটা দেখার জন্য গিয়ে পৌঁছে সমীরণ যেখানে থাকে সেখানে। সেখানে গিয়ে রায়ান দেখে পারুলের হবু বর একেবারে পেঁচো মাতাল। মদ খেয়ে উল্টে পড়ে আছে। আর এইটা দেখে তো রায়ান ভীষণ খুশি হয়। পারুলের জীবন নষ্ট হয়ে যাচ্ছে দেখে সে আনন্দে আত্মহারা হয়ে পড়ে। অন্যদিকে পারুল তার মায়ের সাথে বিয়ের জন্য কেনাকাটি করে বাড়ি ফেরে। তারপরেই পারুলের বাড়িতে রায়ান গোলাপ ফুল দিয়ে পারুলকে শুভেচ্ছা জানিয়ে আসে তার বিয়ের জন্য। রায়ানের এই আচরণ দেখে পারুল তো একেবারে অবাক হয়ে যায়। রায়ানের মতিগতি একেবারেই ভালো লাগে না তার।

অন্যদিকে দেখা যায় রায়ানের বন্ধু-বান্ধবরা সবাই মিলে আসে গ্রামে রায়ানের দিদির বিয়ের জন্য। শিরিনরা সবাই গাড়ি নিয়ে ফুল স্পিডে গ্রামের মধ্যে দিয়ে আসতে থাকে। আর তখনই গ্রামের একজন মহিলা বালতিতে দুধ নিয়ে যাচ্ছিল, শিরিনের বেপরোয়া ভাবে গাড়ি চালানোর জন্য তার সঙ্গে ধাক্কা লেগে সব দুধ মাটিতে পড়ে যায় তার বড় ক্ষতি হয়। এটা দেখতে পেয়ে পারুল তাদের পথ আটকে দাঁড়ায় অনেক রকম কথা শোনায়, তাদের সবাইকে ক্ষমা চাইতে বলে। কিন্তু শিরিন কিছুতেই ক্ষমা না চেয়ে দেমাগ দেখিয়ে গাড়ি চালিয়ে চলে যায়। তারপরই পারুল ঠিক করে তাদেরকে শাস্তি দেবে সে নিজে।
শিরিনকে যোগ করে শাস্তি দিল পারুল
এরপর পারুল তাদের গ্রামের ছেলে মেয়েদের জোর করে। তারপর দেখা যায় হঠাৎ মাঝ রাস্তায় শিরিনদের গাড়ি পাংচার হয়ে গিয়েছে। আসলে পারুল তার গ্রামের ছোট ছোট ছেলে মেয়েদের বলেছিল রাস্তায় পেরেক ছড়িয়ে রাখতে, এভাবেই তাদের শাস্তি দেয় পারুল। গাড়ি পাংচার হয়ে যাওয়ার তাদের পায়ে হেঁটে এই গ্রামে রাস্তা দিয়ে যেতে হয় রায়ানের বাড়িতে। পথে যেতে গিয়ে কাদায় আছার খেয়ে পড়ে, কাদা মেখে, তারা অবশেষে পৌঁছায় বসু বাড়িতে। এরপর শিরিন রায়ানকে সবকিছু জানায় পারুল কি করেছে তাদের সাথে। রায়ান তারপর পারুলকে শাস্তি দেওয়ার জন্য কোলে করে তুলে আনে দাদুর কাছে।
আরও পড়ুনঃ ফুলশয্যার ঘরে রাঙাকে ফেলে আহেরির কাছে ছুটে গেল আক্কু! জমজমাট আজকের পর্ব
ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হবে পারুল রায়ানের বন্ধুদের শাস্তি দিয়েছে বলে রায়ান তো ভীষণ রেগে গেছে। তাই দাদুর কাছে পারুলকে নিয়ে এসেছে শাস্তি দেবে বলে। কিন্তু সব শুনে দাদু বলে পারুল যা করেছে বেশ করেছে। তারপর পারুলও জানিয়ে দেয় সে কোনো অন্যায় করেনি তাই ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই নেই। এভাবেই এক অপরের সাথে ঝগড়া করতে থাকে দুজনে। আর ঝগড়া শত্রুতা দিয়েই দেখানো হয় দুজনের দুষ্টু মিষ্টি সম্পর্কের গল্প।

