নায়ক নায়িকা সব অতীত! যত বেশি শ’য়তানি তত বেশি টিআরপি! প্রমাণ করল আনন্দী!

সম্প্রতি কয়েকমাস আগেই শুরু হয়েছে জি বাংলার (Zee Bangla) নতুন ধারাবাহিক আনন্দী (Anondi)। ধারাবাহিকটির প্রথম প্রোমো ভিডিও যেদিন থেকে দর্শক দেখেছিলেন সেদিন থেকেই এই ধারাবাহিক দেখার জন্য উদগ্রীব হয়েছিলেন। কারণ ধারাবাহিকের জুটি হিসেবে ফের আরও একবার দেখা যাচ্ছে অন্বেষা (Annwesha Hazra) এবং ঋত্বিককে (Writwik Mukherjee)। যারা এর আগেও জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘এই পথ যদি না শেষ হয়’ তে অভিনয় করেছে। ওই ধারাবাহিক থেকেই তাদের জুটি জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গিয়েছিল। তারপর থেকেই তাদের একসাথে দেখার জন্য দর্শক অপেক্ষা করছিলেন।

ধারাবাহিকটি শুরুর পর থেকে ধীরে ধীরে বেশ ভালোই ফলাফল করতে শুরু করেছিল। প্রথম সপ্তাহে কিভাবে বাজিমাত করেছিল তাতে করে দর্শক খুবই অবাক হয়েছিলেন। এরপর টিআরপি রেটিং এদিক ওদিক করে ধীরে ধীরে এগোচ্ছিল গল্প। সম্প্রতি চলতি সপ্তাহে যেন এক লাফে এই ধারাবাহিকের টিআরপি রেটিং অনেক বেড়ে গিয়েছে। এটা দেখে তো দর্শক দারুন অবাক হয়ে গিয়েছে।

চলতি সপ্তাহে দারুন ফলাফল করলো আনন্দী

বর্তমানে ধারাবাহিকে দেখানো হচ্ছে কিভাবে আদি এবং আনন্দীকে আলাদা করার জন্য নন্দিনী নানান রকম ষড়যন্ত্র করছে। আনন্দীকে গুম করে দিয়ে রকেট আনন্দীর দাদা সবার সঙ্গে হাত মিলিয়ে আনন্দীর ক্ষতি করার চেষ্টা করছে। এদিকে আনন্দীর বিরুদ্ধে আদিকে ভুলভাল কথা বোঝাচ্ছে। আর তিতিরের সঙ্গে আদির বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে।

ধারাবাহিকে অনেকদিন ধরে দেখা যাচ্ছে না আনন্দীকে অর্থাৎ অভিনেত্রী অন্বেষা হাজরাকে। শারীরিক অসুস্থতার কারণে তিনি অনেক দিনই শুটিং করতে পারেনি। যার কারণে ধারাবাহিকে আনন্দীকে বেশ অনেকদিন ধরে দেখা যাচ্ছে না। আনন্দী না থাকার পরেও ধারাবাহিকের জনপ্রিয়তা যে বজায় রয়েছে সেটা দেখেই অবাক হয়ে গিয়েছে দর্শক। আনন্দী ধারাবাহিকের মাধ্যমেই প্রমাণ হয়ে যাচ্ছে যে ধারাবাহিকের নায়ক নায়িকা এখন অতীত, শয়তানি দেখালেই টিআরপি রেটিং তরতর করে বাড়বে।

আরও পড়ুন: বিরাট দুঃসংবাদ! ডায়মন্ড দিদির পর এবার শেষ হচ্ছে মিঠিঝোরা!

তবে খুব শীঘ্রই ধারাবাহিকের আবার দেখা যাবে আনন্দীকে ইতিমধ্যেই শুটিংয়ে যোগ দিয়েছেন অন্বেষা। এবারে ধারাবাহিকের গল্প আরো জমজমাট হতে চলেছে। কিভাবে সমস্ত প্রমাণ জোগাড় করে আদি এবং তিতিরের বিয়ের আগে এসে তাদের বিয়ে আটকে দেয় সেটাই দেখানো হবে আগামী পর্বে।

Back to top button