বিরাট দুঃসংবাদ! ডায়মন্ড দিদির পর এবার শেষ হচ্ছে মিঠিঝোরা!

ধারাবাহিক (Tv Serial) হলো সাধারণ মানুষের বেঁচে থাকার অন্যতম রসদ। ধারাবাহিক না থাকলে বিনোদন জগতের (Entertenment) একটা বড় অংশ বাদ পড়ে যায়। কারণ বাড়ির মা, কাকিমারা সারাদিন কাজকর্ম করার পর সন্ধ্যাবেলা থেকেই ধারাবাহিক গুলি দেখার জন্য টেলিভিশনের সামনে বসেন। তাই ধারাবাহিক বিনোদন জগতের একটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর এই ধারাবাহিক জগতের একটি অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হলে জি বাংলার (Zee Bangla) ‘মিঠিঝোরা’ (Mithijhora) ধারাবাহিক।
মিঠিঝোরা ধারাবাহিকটি দীর্ঘ কয়েক মাস ধরে জি বাংলার পর্দায় সম্প্রচারিত হচ্ছে। ধারাবাহিকের বেশিরভাগ চরিত্রগুলি বেশ গুরুত্বপূর্ণ। ধারাবাহিকের রাই চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী আরাত্রিকা মাইতি। তার সঙ্গে জুটি বেঁধেছেন অনির্বাণ অর্থাৎ অভিনেতা সুমন দে। অন্যদিকে রাইয়ের মেজ বোনের চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী দেবাদৃতা বসু। দেবাদৃতার সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেতা সপ্তর্ষি রায়, তার চরিত্রের নাম শৌর্য। আর ধারাবাহিকে রাইয়ের ছোট বোনের চরিত্র স্রোতের ভূমিকায় দেখা যাচ্ছে অভিনেত্রী স্বপ্ননীলা চক্রবর্তীকে অভিনেত্রী বিপরীতে রয়েছেন অভিনেতা মৈনাক ঢোল।
শেষ হচ্ছে মিঠিঝোরা
ধারাবাহিক শুরুর সময় থেকে তিন বোনের জীবনের গল্প ফুটিয়ে তোলা হয়েছিল। ধারাবাহিকের গল্প মাঝে দর্শকদের পছন্দ হলেও বর্তমানে ধারাবাহিকের গল্প কিন্তু এক্কেবারে পছন্দ করছেন না দর্শক। যার ফলে ধারাবাহিকটি শীঘ্রই বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে চ্যানেল কর্তৃপক্ষর তরফ থেকে থেকে।
বর্তমানে ধারাবাহিকে অনির্বাণের প্রাক্তন স্ত্রী এসে থাকছে রাই এবং অনির্বাণের সংসারে, তার সাথে এসেছে একটা ছোট্ট বাচ্চা। আবার অন্যদিকে নীলু এত জঘন্য অপরাধ করা সত্ত্বেও তার মা নিজের বড় মেয়ে রাইকে দোষারোপ করছে, যা নয় তাই বলে অপমান করছে। রাই মায়ের কথায় নিজের বোনকে বাঁচাতে ছুটেছে, এত বড় অপরাধ করা সত্ত্বেও। অন্যদিকে প্রোমো ভিডিও সামনে আসার পর থেকে আবারো অনির্বাণের চরিত্র নিয়ে প্রশ্ন উঠেছে।
আরও পড়ুন: বৃন্দার প্রধান হাতিয়ার হয়ে উঠল আহেরি! মায়ের কথা রাখতে একি করল আক্কু! দুর্ধর্ষ আজকের পর্ব!
আর এসবের জন্য টিআরপি তালিকায় এর প্রভাব পড়েছে। আগে যদিও বা এই ধারাবাহিক টিআরপি তালিকায় জায়গা পেতো এই সপ্তাহে তো টিআরপি তালিকা থেকে একেবারেই বেরিয়ে গেছে ধারাবাহিকটি। টিআরপি তালিকায় চলতি সপ্তাহে স্লট পায়নি মিঠিঝোরা। তাই এবারে এই ধারাবাহিক শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বিষয়ে আপনাদের কি মতামত? মিঠিঝোরা শেষ হলে দর্শকদের কেমন লাগবে?

