মাকে দেওয়া কথা রেখে বাবার মুখে ঝা’মা ঘষে দিল গৌরব! দুর্ধর্ষ আজকের পর্ব!

স্টার জলসায় (Star jalsha) সকলের পছন্দের একটি ধারাবাহিক হল ‘দুই শালিক’ (Dui Shalik)। ধারাবাহিকটিতে শুরু থেকেই বেশ জমজমাট পর্ব দেখানো হচ্ছে। যত দিন যাচ্ছে ধারাবাহিকের গল্প তত ইন্টারেস্টিং হচ্ছে দর্শকের কাছে। তাইতো ধারাবাহিকটি প্রতিদিনই দেখছেন দর্শকেরা। যদিও ধারাবাহিকের সময় নিয়ে অনেকেই আপত্তি ছিল, ধীরে ধীরে সেই সময়ের সঙ্গে মানিয়ে নিচ্ছেন দর্শক।

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছিল জোর করে আঁখির সঙ্গে রাইমার দাদা কালিপদর বিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু কালিপদর সঙ্গে আঁখির বিয়ের কিছুতেই হতে দেবে না ঝিলিক। আঁখির বিয়ে আটকানোর জন্য ঘোলের মধ্যে জোলাপ মিশিয়ে খাইয়ে দেয় কালিপদকে। এতে করে কালিপদ অসুস্থ হয়ে পড়ে। যার ফলে গৌরবের মা গৌরবকে বিয়ে করার জন্য বলে যাতে আঁখি লগ্ন ভ্রস্টা না হয়। মায়ের অনুরোধ রাখতে গৌরব আঁখিকে বিয়ে করার জন্য রাজি হয়ে যায়।

Bengali serial

দুই শালিক আজকের পর্ব ২০ নভেম্বর (Dui Shalik Today Episode 20 November)

ধারাবাহিকের আজকের পর্ব টেলিকাস্ট হওয়ার আগেই ফাঁস হয়ে গেল। ধারাবাহিকের আজকের পর্বের শুরুতেই দেখানো হয় বিয়ে শুরু হয়ে যাওয়ার আগেই গৌরবের বাবা সেখানে এসে বিয়ে আটকে দেয়। গৌরবকে কিছুতেই সে এই বিয়ে করতে দেবে না। কিন্তু গৌরব তার বাবার কথা কোনদিনই শোনেনি। তাই মায়ের কথা রাখতেই বাবাকে অমান্য করে গৌরব ঝিলিককে সিঁদুর দেয়। কিন্তু গৌরব স্পষ্ট জানিয়ে দেয় সে কোনদিনই ঝিলিককে নিজের স্ত্রীর পরিচয় দিতে পারবে না। এদিকে ঝিলিক তো মনে মনে ভাবতে থাকে আঁখির নাম, পরিচয় নিয়ে এভাবে গৌরবকে ঠকিয়ে সে কোনদিনই বিয়ে করতে চায়নি। সে গৌরবকে মনে মনে ভালোবেসেছে, পেতে চেয়েছে ঠিকই কিন্তু এভাবে নয়।

অবশেষে গৌরবের সঙ্গে নতুন জীবন শুরু ঝিলিকের

এরপরে গৌরব চলে যায় আর ঝিলিক ভাবতে থাকে কিভাবে গৌরবকে সব সত্যিটা জানাবে। কারণ সে গৌরব কে মিথ্যে বলে কিছুতেই সম্পর্ক শুরু করতে পারবে না। তাই ঝিলিক কি করবে কিছুই বুঝতে পারে না। এদিকে প্রিয়রঞ্জন ঠিক করে নেয় আঁখি এবং গৌরবকে কোনদিনই সুখের হতে দেবে না। ঝিলিক কি করবে বুঝতে না পারে না। তাই আঁখিকে ফোন করে। ওদিকে আঁখি তো জুডো সেন্টারে অজ্ঞান অবস্থায় রয়েছে। জ্ঞান ফিরে এলে দেখতে পায় সে কপালভাতি ছদ্মবেশে রয়েছে।

আরও পড়ুন: দেখতে দেখতে পেরিয়ে গেল দু-দুটো বছর! আজও মানুষের স্মৃতিতে ঝলমল করছেন ‘ফাইটার’ ঐন্দ্রিলার শর্মা!

এরপর ঝিলিক আঁখিকে ফোন করে কান্নাকাটি করতে থাকে। আঁখি তো বুঝতে পারে না ঝিলিকের কি হয়েছে, ঝিলিক তারপর সমস্ত ঘটনা জানায়। কিভাবে তার সঙ্গে গৌরবের বিয়ে হয়েছে। আঁখি সব শুনে খুবই খুশি হয়ে যায়। এরপরে আঁখি ঝিমিককে ভরসা দেয় যে ঝিলিক যদি সত্যি গৌরবকে ভালোবেসে থাকে তাহলে একদিন সে ঠিক গৌরবের ভালোবাসা পাবে। এবারে দেখার আগামী পর্বে কি হয়।

Back to top button