বি’পদের মুখে পারুল! প্রতিশোধ নিতে একি করল রায়ান! দুর্ধর্ষ আজকের পর্ব!

জি বাংলার (Zee Bangla) নতুন শুরু হওয়া ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম একটি হল পরিণীতা (Parineeta)। ধারাবাহিকের নায়ক চরিত্রে রয়েছেন জনপ্রিয় অভিনেতা উদয় প্রতাপ সিং (Uday Pratap Singh) এবং নায়িকা চরিত্রে রয়েছেন নবাগতা অভিনেত্রী ঈশানি চ্যাটার্জী (Ishani Chatterjee)। ধারাবাহিকটি শুরু হয়েছে মাত্র কয়েকদিন আগে। ধারাবাহিকে নতুন এই জুটির গল্পই তুলে ধরা হচ্ছে। ধারাবাহিকটি জি বাংলার প্রোডাকশন হাউসের পক্ষ থেকে শুরু হয়েছে। পারিবারিক গল্প নিয়েই শুরু হয়েছে এই ধারাবাহিক।

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে পারুলের বিয়ে আর ৩ দিন পর ঠিক করেছে তার মা এবং হবু শ্বশুর। বিয়ে ঠিক হওয়ার পর পারুলের মুখ শুকিয়ে যায়। এদিকে পারুলের বাবা এসে মেয়ের এত তাড়াতাড়ি বিয়ের কথা শুনে ভীষণই রেগে যায়। কিন্তু পারুল তার মায়ের কথা ভেবে বাবাকে বলে তার এতে কোনো আপত্তি নেই। তার মা যা বলবে সেটাই হবে। ওইদিকে পরদিন সকালে গোপাল এবং রুক্মিণীর বিয়ের আয়োজন শুরু হয়ে যায়।

Parineeta, Zee Bangla, Bengali Serial, Bengali Telivision, পরিণীতা, জি বাংলা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন

ধুমধাম আয়োজনে অনুষ্ঠান শুরু করে দেয় দুই বাড়ির লোকজন। পারুল যত্ন করে গোপালকে দই চিরে খাইয়ে দেয়। কিন্তু রুক্মিণী তো মন থেকেই বিয়ে করতেই চায় না। তাই তার মন খারাপ, মুখে কোন হাসি নেই। দিদিকে দেখে রায়ানের ভীষণ মন খারাপ। এদিকে দাদু জানিয়ে দেয় বিয়ে বাড়িতে কেউ যেন মুখ ভার করে না থাকে নাহলে লোকজন তাদের সম্বন্ধে খারাপ ভাববে। তাই সবাই যেন হাসিখুশি থাকে। দধি মঙ্গলের পর সবাই মিলে যায় জল আনতে। সেখানে গিয়ে বিপদে পড়ে রায়ান এবং তার ভাইরা। রায়ানের জামাইবাবুর বোকামির কারণে তাদের কুকুর তাড়া করে। সেই কুকুরের তারা খেয়ে তারা গ্রামের ছুটতে থাকে সেই সময় উপস্থিত হয় পারুল। পারুল তাদের বাঁচাতে আসলে রায়ান আবার পারুলকে অপমান করে, তাই পারুল আর সাহায্য করে না। কুকুরের তাড়া খেয়ে রায়ান পরে পুকুরে।

তারপর পুকুরে ভিজে স্নান করার পর তারা বাড়ি এসে সবাইকে সব ঘটনা জানালে সবাই তো হাসাহাসি শুরু করে দেয়। আর রায়ান মনে মনে ভাবতে থাকে পারুলের জন্য আবার তাকে অপমানিত হতে হল। এই প্রতিশোধ রায়ান তুলবেই। পারুলকে যে করেই হোক সে বিপদে ফেলবে।

আরও পড়ুনঃ ফের জলসায় নায়িকা বদল! রোশনাই চরিত্রে প্রবেশ করছে জলসার জনপ্রিয় নায়িকা!

ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হবে রায়ান জানতে পারে পারুলের আগামী তিন দিনের মধ্যে বিয়ে এই কথা শোনার পরে রায়ান ছুটে যায় পারুলের বিয়ে ভাঙ্গার জন্য। সেখানে গিয়ে পারুলের সঙ্গে যার বিয়ে ঠিক হয়েছে তার অবস্থা দেখে তো রায়ান মনে মনে বেশ খুশি হয়। কারণ পারুলের সঙ্গে যার বিয়ে ঠিক হয়েছে সে একজন মাতাল। আর পারুলের সঙ্গে তার বিয়ে হলে পারুলের জীবনটা যে নষ্ট হয়ে যাবে সেটা ভালো মতো জানে সে। তাই পারুলের বাড়িতে গিয়ে পারুলকে অভিনন্দন জানিয়ে আসে। কিন্তু পারুলের এই বিষয়টা মোটেই ঠিক লাগেনা। দেখা যাক কি হয় আজকের পর্বে।

Back to top button