মুনমুন সেনের জীবনে বিরাট দুঃসংবাদ! নিজের সবচেয়ে প্রিয় মানুষকে হারিয়ে ফেললেন অভিনেত্রী!

বাংলা চলচ্চিত্র জগতে একজন অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হলেন মুনমুন সেন (Munmun Sen)। তার অভিনীত একের পর এক চলচ্চিত্র (Bengali Film) এক সময় বিরাট জনপ্রিয়তা পেয়েছে। নিজের জীবনটাকে সব সময় হেসে খেলে আনন্দ উপভোগ করে কাটাতেই ভালোবাসেন অভিনেত্রী। অভিনয় থেকে রাজনীতি, সব জায়গাতেই নিজেকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন তিনি। এইবার তার জীবনে নেমে এল চরম অন্ধকার।
অভিনেত্রী মুনমুন সেনের আরো একটি অন্যতম পরিচয় আছে। তিনি বাংলার মহানায়িকা সুচিত্রা সেনের মেয়ে। ১৯৭৮ সালে সুচিত্রা সেন নিজে দাঁড়িয়ে থেকে নিজের মেয়ের বিয়ে দিয়েছিলেন। অভিনেত্রী মুনমুন সেনের বিয়ে দেন ভরত দেববর্মার সাথে। নিজের হাতেই নিজের মেয়ের সুখী দাম্পত্য জীবন গড়ে তোলার চেষ্টা করেছিলেন মহানায়িকা।
পরবর্তীতে স্বামী ভরত দেববর্মার অনুমতিতেই অভিনয় জগতে আসেন মুনমুন। আশ্চর্যের বিষয় হলো মেয়ে-জামাইয়ের এই সিদ্ধান্ত মেনে নিতেন পারেননি সুচিত্রা। জানা যায়, এর জেরে নাকি তিনি এক বছর কথা বলেননি তাঁদের সঙ্গে। এমনকি নিজের মেয়ে জামাইয়ের মুখ অব্দি দেখতে চাননি তিনি।
পরে এই সমস্ত মনোমালিন্য মিটিয়ে নেন তারা। শুধু অভিনয়ে থেমে থাকেননি অভিনেত্রী, তার পাশাপাশি রাজনীতিতেও আসেন সুচিত্রা-কন্যা। নিজের নেওয়া প্রতিটি পদক্ষেপে স্বামী ভারতের সম্মতি পেয়েছিলেন অভিনেত্রী। এ ভাবেই এক সঙ্গে ৪৬ বছর কাটিয়ে দিয়েছেন তাঁরা। তাদের বিবাহিত জীবন কখনো ভাঙ্গনের মুখে আসতে দেখা যায়নি। একেবারে রাজযোটক ছিলেন তারা।
আরও পড়ুন:নিজের অপমান আর মেনে নেবে না রাঙা! বৃন্দার কৃতকর্মের ফল হাতে নাতে দিল রাঙা! দুর্ধর্ষ আজকের পর্ব
তবে এইবার মুনমুন সেনকে ছেড়ে চির বিদায় জানিয়ে চলে গেলেন অভিনেত্রীর স্বামী। প্রয়াত সুচিত্রা সেনের জামাই ভরত দেববর্মা। মৃত্যুর সময় তার হয়েছিল ৭৫ বছর (আনুমানিক)। পরিবার-পরিজনের থেকে যতদূর জানা যাচ্ছে, হৃদ্রোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সংবাদ মাধ্যমকে এই খবর জানান স্বয়ং অভিনেত্রীর কন্যা রাইমা সেন।

