ভালোবাসার আগেই তৈরি হলো ঘৃণা! ভালো করতে গিয়ে রায়ানের সর্বনাশ করে ছাড়লো পারুল!

জি বাংলার (Zee Bangla) নতুন শুরু হওয়া ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম একটি হল পরিণীতা (Parineeta)। ধারাবাহিকের নায়ক চরিত্রে রয়েছেন জনপ্রিয় অভিনেতা উদয় প্রতাপ সিং (Uday Pratap Singh) এবং নায়িকা চরিত্রে রয়েছেন নবাগতা অভিনেত্রী ঈশানি চ্যাটার্জী (Ishani Chatterjee)। ধারাবাহিকটি শুরু হয়েছে মাত্র কয়েকদিন আগে। ধারাবাহিকে নতুন এই জুটির গল্পই তুলে ধরা হচ্ছে। ধারাবাহিকটি জি বাংলার প্রোডাকশন হাউসের পক্ষ থেকে শুরু হয়েছে। পারিবারিক গল্প নিয়েই শুরু হয়েছে এই ধারাবাহিক।
ধারাবাহিকের পর্বে দেখানো হয়েছে রায়ান সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছে। রায়ানের প্রাণ বেঁচেছে পারুলের জন্যই সেই জন্য দাদু তার কাছে কৃতজ্ঞ। কিন্তু রায়ান পারুলকে একেবারে পছন্দ করে না। তারপরই দেখা যায় বসু বাড়িতে এসেছে গোপাল। গোপাল এসে দাদুকে বলে তার দাদুর সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা রয়েছে। তাই দাদু গোপালকে নিজের ঘরে নিয়ে যায়। গোপাল এরপর অনেক সাহস করে দাদুকে জানায় সে রুক্মিণীর অমতে এই বিয়ে একেবারেই করতে পারবে না। আর দাদু তো গোপালকে দেখেই বুঝতে পারে যে এই কাজ গোপালের একর নয়, তাই গোপাল যার সাথে এসেছে তাকে নিয়ে আসতে বলে।

আসলে রুক্মিণী যে বিয়ে করতে চায়না সেই কথা পারুল বলেছিল গোপালকে। তাই পারুলের কথাতেই গোপাল এই কাজ করেছে। তারপর গোপাল পারুলকে দাদুর কাছে নিয়ে এলে দাদু বলে রুক্মিণী আসলে আরও পড়াশোনা করতে চায়, তাই সে বয় পাচ্ছে বিয়ের পর যদি তাকে পড়তে না দেওয়া হয়। তখন পারুল জানায় গোপাল ওরকম ছেলেই নয়, তাই রুক্মিণী কোন অসুবিধা হবে না। অন্যদিকে দাদুর ঘরের আড়ালে দাঁড়িয়ে গোপাল এবং দাদুর কথা শুনে রায়ানের ভাই গিয়ে তাদের সবটা বলে, এইসব শুনে সবাই নিশ্চিন্ত হলেও তখনই ঘরে এসে দাদু সবার ভুল ধারণে ভেঙে দেয়।
এদিকে পরের দিন রুক্মিণীর আইবুড়ো ভাতের আয়োজন করা হয়। সেইদিন পারুলেরও নিমন্ত্রণ ছিল বসু বাড়িতে। পারুল রায়ানকে একটা ওষুধ দিতে গেলে রায়ান তার সাথে খারাপ ব্যবহার করে। এমনকি রায়ানের মাও খারাপ ব্যবহার করে। সেই মুহূর্তেই পারুল বাড়ি থেকে বেরিয়ে যায়। ওইদিকে পারুলের বাড়িতে পারুলের বিয়ের আলোচনা করছে তার মা এবং পাত্রের বাবা।
আরও পড়ুনঃ কথাকলি এখন অতীত! জল্পনার ধোঁয়াশা কাটিয়ে প্রকাশ্যে প্রেমিকার সঙ্গে সাহেব!
আজকের পর্বে দেখানো হয়েছে
ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হবে যে পারুল তার মায়ের এক কথায় বিয়েতে রাজি হয়ে যায়। আর পারুলের বাবা এই নিয়ে ঝামেলা করলেও পারুল বাধা দেয়। সে বলে তার মা যেমন চাইবে, যখন যার সাথে চাইবে তাকেই বিয়ে করবে পারুল। তাই কোন আপত্তি নেই। এবারে দেখার অপেক্ষা পারুলের কপালে কি অপেক্ষা করছে।

