“রুবেলের কাছ থেকে যেদিন যাব সেদিন যেন আমার মৃতদেহ যায়”- ভালোবাসায় বেঁধে আছেন রুবেল শ্বেতা!

টলিপাড়ায় হিট জুটি গুলির মধ্যে অন্যতম হল শ্বেতা রুবেলের (Shweta-Rubel) জুটি। দীর্ঘ কয়েক বছর ধরেই প্রেমের সম্পর্কে রয়েছেন দুজনে। প্রেমের শুরু থেকেই কখনও তারা তাদের সম্পর্ক আড়াল করেনি, খুল্লামখুল্লা প্রেমেই বিশ্বাসী তারা। তাই কোনো রাখ ঢাক ছিলনা কখনোই। পরিবারের পক্ষ থেকেই কখনও কোনো আপত্তি ছিল না তাদের। খুব শীঘ্রই এবারে বিয়ের পিঁড়িতে বসবেন দুজনে সেই কথাও জানা গিয়েছে।
মাঝে মধ্যেই তাদের সোশ্যাল মিডিয়ার হ্যান্ডেলে চোখ রাখলে ভালোবাসায় মাখা সমস্ত ছবি দেখা যায়। সেইসব ছবিতে ভালোবাসা উজাড় করে দেন নেটিজেনরাও। বর্তমানে দুজনেই নিজেদের কাজ নিয়ে ব্যস্ত, তার মাঝেও একে অপরের সঙ্গে সময় কাটাতে ভোলেননা তারা। শ্বেতাকে বর্তমানে দেখা যাচ্ছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে শ্যামলীর চরিত্রে অভিনয় করতে। আর অন্যদিকে রুবেল কে দেখা যাচ্ছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক নিম ফুলের মধু ধারাবাহিকের সৃজন চরিত্রে অভিনয় করতে।
কিছুদিন আগে নিম ফুলের মধু ধারাবাহিকে শ্যামলী এবং অনিকেতকে দেখা গিয়েছিল। অর্থাৎ ধারাবাহিকের বিশেষ পর্বে এসেছিলেন শ্বেতা এবং রণজয়। শ্বেতাকে দেখা গিয়েছিল মা কালী রূপে এবং রণজয়কে দেখা গিয়েছিল মহাদেবের রূপে। সম্প্রতি সেই রূপেই তাদের সাক্ষাৎকারে একটি ভিডিও সামনে এসেছে। সাক্ষাৎকারে শ্বেতা রুবেলের বিয়ে নিয়ে প্রশ্ন করা হলে অভিনেত্রী জানিয়েছেন ‘আমি কোনদিনও ভাবিনি আমি বিয়ে করবো। বাবা মাকে ছেড়ে যাওয়ার কথা আমি কখনো ভাবতে পারিনি। কারণ আমি আমার বাবা-মায়ের একমাত্র ভরসা। দাদা মা’রা যাওয়ার পর সমস্ত দায়িত্ব আমার কাঁধে। তাই জন্য বিয়ের কথা কোনদিনও কল্পনাও করিনি। তবে রুবেলের মতো একজন রাজপুত্র জীবনে আসার পর বিয়ে নিয়ে ভেবেছি। রুবেল আসার আগে পর্যন্ত বিয়ে নিয়ে কখনো ভাবা হয়নি। ভাবতেই পারিনি রুবেলের মতো একজন মানুষ আমি আমার জীবনে পাবো। যে আমার সবটা মেনে নিয়ে আমার পাশে থাকবে।’ অভিনেত্রী আরো জানিয়েছেন ‘রুবেলের পরিবারের থেকে আমি অনেক ভালোবাসা পেয়েছি। রুবেলের বাবা-মা দাদা বৌদির সবাই আমাকে খুব ভালোবাসে, আমিও তাদের খুব ভালোবাসি।’
রুবেল জানিয়েছেন ‘শ্বেতাকে পেয়ে আমিও খুব খুশি। শ্বেতার পরিবারের সদস্য হতে পারে সত্যি খুব ভালো লাগে। আমি আনন্দিত, শ্বেতার বাবা মা আমাকে নিজের ছেলের মতই ভালোবাসেন। আমিও তাদের আমার আরেক বাবা-মা ভাবি।’ শ্বেতা রুবেল বৈদিক মতে নিজেদের বিয়ে সারতে চলেছেন। ধারাবাহিকে এতবার বিয়ে করেছেন যে নিজেদের বাস্তব জীবনে বৈদিক মতেই বিয়ে করতে চান।
আরও পড়ুন: বিরাট দুঃসংবাদ! শুরুর আগেই শেষ! সম্প্রচারের আগেই বন্ধ আসন্ন মেগার শুটিং!
তাদের প্রেমের শুরুটা হয়েছিল যমুনা ঢাকি ধারাবাহিকের সেট থেকে। ধারাবাহিকে যেমন তাদের জুটি সফল ছিল তেমনই বাস্তব জীবনেও তাদের জুটি কিন্তু সুপারহিট। অনেক বছর ধরেই দুজনে প্রেমের সম্পর্ক রয়েছে। সে কথা আর কারোরই অজানা নয় একজন আদর্শ জীবনসঙ্গী হিসেবে রুবেলকে সবসময় যত্নে রেখেছেন শ্বেতা। রুবেলও শ্বেতার সব ভালো লাগা খারাপ লাগার খবর রেখেছে। বর্তমান সময়ে যেখানে একের পর এক সম্পর্ক ভাঙছে। প্রত্যেকে জীবনে একাধিক নারী পুরুষের আগমন ঘটছে, সেখানে সেখানে দাঁড়িয়ে শ্বেতা রুবেলের দীর্ঘ কয়েক বছরের সম্পর্ক পরিণতি পেতে চলেছে। সত্যিই এই সময় দাঁড়িয়ে তাদের সম্পর্ক একটা উদাহরণ।

