ফের সব উল্টে গিয়ে পাল্টে দিল ঝিলিক! আঁখিকে বাঁ’চাতে একি করল কপালভাতি! টানটান উত্তেজনাময় আজকের পর্ব

মাঝেমধ্যে আপনজনদের বাঁচাতে না চাইতেও তাদেরকে আঘাত দিতে হয়। স্টার জলসার (Star jalsha) পর্দায় সম্প্রচারিত নতুন শুরু হওয়া ধারাবাহিকগুলির মধ্যে অন্যতম এবং জনপ্রিয় হয়ে উঠেছে ‘দুই শালিক’ (Dui Shalik)। এখানেও এবার এমন কিছুই করলো ধারাবাহিকের এক নায়িকা। এই ধারাবাহিকে একজোড়া নায়ক এবং একজোড়া নায়িকাকে দেখানো হয়েছে। যত দিন যাচ্ছে ধারাবাহিকের জনপ্রিয়তা বেশ বৃদ্ধি পাচ্ছে। টিআরপি তালিকাতেও একটু একটু করে ভালো ফলাফল করতে শুরু করেছে এই ধারাবাহিকটি।

ধারাবাহিকের বর্তমান গল্প অনুযায়ী, জোর করে আঁখির বিয়ে দেওয়ার পরিকল্পনা করেছিল প্রিয়রঞ্জন। কিন্তু সে জানেনা ঝিলিক কি জিনিস। সে ঠিক করে ফেলেছে তার বোনকে কোনভাবেই কষ্ট পেতে দেবে না সে। তাই এই বিয়ে আটকাতে দারুন একটা পরিকল্পনা করে ঝিলিক আর সেই পরিকল্পনা অনুযায়ী কাজক শুরু করে দেয়। যোগিনী মা সেজে সে উপস্থিত হয় ছাতা বাড়িতে। আঁখিকে বাঁচাতে সেসব রকমের ঝুঁকি নিতে রাজি।

Bengali serial

দুই শালিক আজকের পর্ব ১৭ নভেম্বর (dui salikh Today Episode 17 November)

ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, প্রিয়রঞ্জন আর গোড়া দুজনেই ঝিলিকের পাকা মাথার দুষ্টু পরিকল্পনায় জর্জরিত হয়ে পড়ে। তাদেরকে মোক্ষম বোকা বানায় দেবা সমতা আর তার দলবল। এদিকে ঝিলিক আঁখিকে বোঝাতে থাকে, তাকে এই বাড়ি ছেড়ে পালাতেই হবে। এখানে সবদিক সামলে নেবে ঝিলিক। কিন্তু কোনভাবেই হরিপদোর সঙ্গে তার বিয়েটা মেনে নিতে পারবে না সে। কিন্তু আঁখি কিছুতেই ছাতা বাড়ি ছেড়ে যেতে চায় না। কারণ তার মনের মধ্যে একটা তীব্র ভয় ঢুকে গিয়েছে।

জুডোর প্যাঁচে আঁখি কুপোকাত

আঁখি ঝিলিককে বলে, সে যদি এই বাড়ি ছেড়ে চলে যায় তাহলে গৌরব স্যারের মা আর ঠাম্মি দুজনেই অনেক বড় বিপদে পড়ে যাবে। সে নিজের জন্য ওই দুটো মানুষকে কোন কষ্ট দিতে পারবে না। তার জীবনটা এমনি বাদের খাতায় চলে গিয়েছে। তাই ঝিলিক যেন এই বিপদ থেকে বেরিয়ে যায় আর নিজের মা-বাবার কাছে ফিরে যায়। আঁখি কোনভাবেই রাজি হচ্ছে না দেখে ঝিলিক তাকে জুডোর প্যাঁচে ফেলে অজ্ঞান করে দেয়।

আরও পড়ুনঃ শুটিং ফ্লোরেই দু’র্ঘটনা! র’ক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি জিতের নায়িকা!

এরপর সে নিজে বিয়ের কনে সেজে আঁখিকে কপালভাতি মাতার সাজ পোশাক পরিয়ে ধ্যানে করে নিজের জুডো সেন্টারে রেখে আসার ব্যবস্থা করে দেয়। আর তারপর চলে আসে ছাতা বাড়িতে। সেখানেই গৌরবের সঙ্গে দেখা হয় তার। গৌরব নানারকম ভাবে চেষ্টা করে বিয়েটা আটকানোর। গৌরব তার জন্য এতটা ভেবেছে এটা দেখে বেশ ভালো লাগে ঝিলিকের। ঝিলিক খুব ভালো করেই জানে এই বিয়েটা হওয়া সম্ভব নয় কারণ বর নিজের অবস্থায় নেই। তাই সে কোন রকম চিন্তা ছাড়া লক্ষ্মী মেয়ের মতন বিয়ের পিঁড়িতে বসে অপেক্ষা করে।

Back to top button