সফল নন্দিনী! আনন্দীকে ভুল বুঝে একি করলো আদি! টানটান উত্তেজনাময় আজকের পর্ব

জি বাংলার (Zee Bangla) ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম একটি হলো আনন্দী (Anondi)। ধারাবাহিকটি শুরু হয়েছে মাত্র কয়েকমাস ঠিকই তবে ইতিমধ্যে ধারাবাহিকের গল্প দর্শকদের মন জয় করে নিয়েছে। শুরুর সময় থেকে একটু একটু করে জায়গা তৈরি করে নিচ্ছে। প্রথম সপ্তাহের পর থেকে স্লট পাচ্ছে। এখনো প্রতিপক্ষকে হারাতে পারেনি তাও চেষ্টা করে যাচ্ছে প্রতিদিনই।

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে আনন্দীকে খুঁজে না পাওয়ার কারণে আনন্দীর দাদা এসে আদির নামে পুলিশের কাছে মিথ্যে অভিযোগ করে। পুলিশ আদিকে আনন্দীর দাদার কথা গ্রেফতার করে নিয়ে যায়। আদি বারবার নিজেকে নির্দোষ বললেও কিছুতে বিশ্বাস করে না পুলিশ, তাকে গ্রেফতার করা হয়। এদিকে নন্দিনী তো সমস্ত প্ল্যান সাজিয়েছে আনন্দীকে চোর, ঠকবাজ প্রমাণ করার জন্য। লাহিড়ী বাড়ির দুর্গা মায়ের হার সরিয়ে তাকে চোর প্রমাণ করেছে। অন্যদিকে তিতির গিয়ে আদিকে জেল থেকে বার করে এনেছে।

anondi

আনন্দী আজকের পর্ব ১৬ নভেম্বর (Anondi Today Episode 16 November)

ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হবে তিতির আদিকে বোঝাচ্ছে যে আনন্দী তার বাড়ির দুর্গা ঠাকুরের গয়না চুরি করেছে এবং আনন্দী পুরোটাই প্ল্যান করে আদিকে ফাঁসিয়েছে। কিন্তু আদি তো কিছুতেই বিশ্বাস করতে চায় না যে আনন্দী এত কিছু গিয়েছে। বাড়িতে তো সবাই মিলে বিজয়া ঠাম্মিকে দোষারোপ করতে থাকে, সবকিছুর জন্য তাদেরকে দোষ দিতে থাকে। অনিরুদ্ধ, আদির কাকা সবাই মিলে বকাবকি করতে থাকে। আনন্দীকে বিশ্বাস করার জন্য ছোট বড় কথা বলে।

নন্দিনী, তিতির তো আনন্দীর নামে সবাইকে এমন ভাবে বোঝাতে যেন আনন্দী আসল অপরাধী। আনন্দীকে বিশ্বাস করে সবাই অনেক বড় ভুল করেছে। তবে ঠাম্মি এবং বিজয়া কিছুতেই মানতে চায় না যে আনন্দী এ ধরনের কাজ করতে পারে। এরপর আদিকে বাড়িতে ফিরিয়ে আনে তিতির। আনন্দীকে এই বাড়িতে নিয়ে আসার জন্য আদিকেও কথা শোনাতে থাকে সবাই। নন্দিনী তিতির সবাই মিলে বাড়ির বাকিদের ব্রেন ওয়াশ করতে থাকে। আনন্দীর বিরুদ্ধে এমন এমন কথা বলে যেগুলো বিশ্বাস করতে বাধ্য সবাই।

আরও পড়ুন: রাঙামতির স্বপ্ন পূরণে সঙ্গী হল আক্কু! প্রকাশ্যে নতুন প্রোমো

এদিকে কেউই বুঝতে পারে না আনন্দী কোথায় গেল, কারণ সেই অ্যাক্সিডেন্টে স্পটে সবার বডি পাওয়া গেলেও আনন্দীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। শুধুমাত্র ওই জায়গা থেকে আনন্দীর ব্যাগটা খুঁজে পাওয়া গিয়েছে। এদিকে যতক্ষণ না আনন্দীকে পাওয়া যাচ্ছে সব সত্যিটা প্রমাণ হচ্ছে না। আনন্দী কোথায় গেল, আনন্দীর দাদা বৌদির ওই অ্যাক্সিডেন্টের স্পটে কি করে পৌঁছাল। কিছুর হিসেব মেলাতে পারছে না। দেখা যাক আগামী পর্বে কি হয়।

Back to top button