Parineeta: ভালো করতে গিয়ে বিপাকে পারুল! বিপদে পড়ল রায়ান রুক্মিণী! ক্ষেপে গেল দাদু!

জি বাংলার (Zee Bangla) নতুন শুরু হওয়া ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম একটি হল পরিণীতা (Parineeta)। ধারাবাহিকের নায়ক চরিত্রে রয়েছেন জনপ্রিয় অভিনেতা উদয় প্রতাপ সিং (Uday Pratap Singh) এবং নায়িকা চরিত্রে রয়েছেন নবাগতা অভিনেত্রী ঈশানি চ্যাটার্জী (Ishani Chatterjee)। ধারাবাহিকটি শুরু হয়েছে মাত্র কয়েকদিন আগে। ধারাবাহিকে নতুন এই জুটির গল্পই তুলে ধরা হচ্ছে। ধারাবাহিকটি জি বাংলার প্রোডাকশন হাউসের পক্ষ থেকে শুরু হয়েছে। পারিবারিক গল্প নিয়েই শুরু হয়েছে এই ধারাবাহিক।

ধারাবাহিকের পর্বে দেখানো হয়েছে রায়ান তার দিদি রুক্মিণীকে পালাতে সাহায্য করছে এবং তাদের এই প্ল্যানে পিসিমণি এবং তার মা ও সাহায্য করছে। রায়ানের মা প্রথমে ভয় পেলেও পরে মেয়ের ভালোর কথা ভেবেই তাদের এই প্ল্যানে সাহায্য করে। রায়ানের কথামতো শিরিন বসু বাড়ির সামনে এসে গাড়ি নিয়ে অপেক্ষা করে রুক্মিণীর জন্য। শিরিনের সঙ্গেই রুক্মিনী তার বাড়িতে চলে যাবে তারপর সেখান থেকে যাবে বিদেশে সেই কথাই ছিল।

Parineeta Serial New Episode

কিন্তু পারুল রাতের বেলা রায়ানের গাছ ফেরত দিতে এসে সবটা গন্ডগোল করে দেয়। গাছ ফেরত দিতে আসার সময় বাড়ির দরজা খোলা দেখে এবং বাড়ির বাইরে বড় গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখে সন্দেহ করে পারুল। পারুল ভাবে বাড়িতে হয়তো কোন চোর এসেছে, তাই জন্য দরজা খোলা। আর ঠিক তখনই রায়ান এবং রুক্মিণী দুজনে গায়ের চাদর মুড়ি দিয়ে বাড়ি থেকে বেরোচ্ছিল। তাই তাদের দুজনকে চোর বলে জাপটে ধরে, আর বাড়ির সবাইকে চিৎকার করে ডাকতে থাকে। পারুলকে পিসিমণি এবং রায়ানের মা থামাতে চাইলেও থামাতে পারেনা। পারুল চিৎকার করে সবার ঘুম ভাঙিয়ে দেয় এবং সবার ঘুম ভাঙার পর সবাই ছুটে আসে।

দাদুও পারুলের চিৎকার শুনে ছুটে আসে। সবাই এসে রায়ান এবং রুক্মিণীকে ওই অবস্থায় দেখে তো অবাক। দাদু দুজনকে প্রশ্ন করে তারা এত রাতে এখানে কি করছে, সবাই চুপ করে থাকলেও রুক্মিণী জানায় সে এই বিয়েটা করতে চায় না। তাই জন্য এই বাড়ি থেকে চলে যাচ্ছিল। তার এইসব কথা শুনে ভীষণ রেগে যায় দাদু। রায়ানের উপর বেজায় চটে যায় সে। এদিকে পারুলকে ধন্যবাদ জানায় দাদুর মান সম্মান রক্ষা করার জন্য। এদিকে রায়ান তার দিদির হয়ে তার সবটুকু দিয়ে লড়াই করে।

আরও পড়ুনঃ শেষ হচ্ছে দর্শকদের পছন্দের আরো এক ধারাবাহিক! শেষ শুটিং সারলো এই মেগা!

পারুল তারপর বসু বাড়ি থেকে বেরিয়ে আসে। দাদুর চোখে ধরা পড়ে গিয়ে রুক্মিণী পালাতে পারেনা। পারুলও বুঝতে পারে রুক্মিণী গোপালকে বিয়ে করতে চায় না। সে ভাবতে থাকে কিভাবে গোপালকে এই কথা জানানো যাবে। তার দাদার কথা ভেবে পারুলের খুব কষ্ট হয় এবারে দেখা যাক আগামী পর্বে কি হয়।

Back to top button