আঁখিকে বাঁচাতে হাজির কপালভাতি ঝিলিক মাতা! টানটান উত্তেজনাময় আজকের পর্ব

নরম মাটি পেলেই সবাই সেখানে আঁ’চড় বসায়। তবে ইট মারলে পাটকেল খেতে হয় এটা হয়তো তারা ভুলে যায়। স্টার জলসার (Star jalsha) পর্দায় সম্প্রচারিত নতুন শুরু হওয়া ধারাবাহিকগুলির মধ্যে অন্যতম এবং জনপ্রিয় হয়ে উঠেছে ‘দুই শালিক’ (Dui Shalik)। এই ধারাবাহিকে রয়েছে দুইজন নায়িকা এবং দুইজন নায়ক। একজন নায়িকা দুর্বল হলেও আর একজনের শক্তি প্রবল। এবার সেই রক্ষা করবে তার বোনকে।

ধারাবাহিকের বর্তমান গল্প অনুযায়ী, আঁখিকে জোর করে বিয়ে দেওয়ার পরিকল্পনা করে ফেলে প্রিয়রঞ্জন। আঁখি তার মুখের ওপর কিছুই বলতে পারেনা। কারণ সে জানে সে যদি কিছু বলতে চায় তাহলে তাকে আবার মার খেতে হবে। উপায় না পেয়ে নিজের ভবিতব্যকে মেনে নিয়ে রাইমার ভাই হরিপদকে বিয়ে করতে রাজি হয়ে যায় সে।

Bengali serial

দুই শালিক আজকের পর্ব ১৫ নভেম্বর (dui salikh Today Episode 15 November)

ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, আঁখি বিয়ের সাজে সেজে চলে এসেছে মণ্ডপে। সেখানে হাজির হয়েছে হরিপদ। এবার পালা, আশীর্বাদের। প্রথম আশীর্বাদটা করবে প্রিয়রঞ্জন। সেটা করার আগেই সেখানে এসে হাজির হয় শ্রী শ্রী কপালভাতি মাতা। সে এসেই বলে, এই বিয়ে হলে ঘর অমঙ্গল হবে। তার কথা কেউ মানতে চায় না। সেই মাতা অনেকের অনেক সত্য কথা বলে দেয়, যার জন্য সবাই বেশ ভয় পেয়ে যায়। আসলে কেউ বুঝতে পারে না এই কপালভাতি মাতা আসলে ঝিলিক।

আঁখিকে বাঁচাতে হাজির ঝিলিক

ঝিলিক খুব ভালো করেই জানতো প্রিয়রঞ্জন এখানে থাকলে দিয়ে আটকানো সম্ভব নয় তাই দেবা, চারানা, সমতা সবাইকে পাঠিয়ে দেয় প্রিয়রঞ্জনের অফিসে। হঠাৎ করেই গোড়া ফোন করে প্রিয়রঞ্জনকে আর বলে একজন অনেক কোটি টাকার হিরে কিনতে চায়। প্রিয়রঞ্জন আর সময় নষ্ট না করে অফিসের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। ব্যাস এখানে অর্ধেক খেলা জিতে যায় ঝিলিক।

আরও পড়ুন: সৃজনকে বাঁচাতে এক হল শাশুড়িকরেছেন বৌমা! নিজের পর্ণাকে প্রথমবার মন থেকে মেনে নিল কৃষ্ণা! প্রকাশ্যে নতুন প্রোমো!

এরপর আঁখিকে ডেকে ঝিলিক বলে, তার এমন কারো সঙ্গে বিয়ে হবে যে তাকে স্পেশাল বিরিয়ানি খাওয়াবে। এখানে তার বিয়ে দেখা নেই। এই কথাগুলো শোনা মাত্রই আঁখি বুঝে যায় কপালভাতি মাতা সেজে আসলে ঝিলিক তাকে বাঁচাতে এসেছে। এদিকে হরিপদ কপালভাতি মাতার কথায় বেশ ভয় পেয়ে যায়। তাই সমস্ত বাধা বিঘ্ন কাটাতে ঝিলিকের কথা মত সে তার অনুচরের থেকে এক গ্লাস শরবত খেয়ে ফেলে। আর এখানেই ঘটে সর্বনাশ।

Back to top button