আরও এক সত্যের মুখোমুখি দীপা! সোনা তার মেয়ে, জানতে পারলো সে! এবার কি তবে আসল সত্যিই প্রকাশ পাওয়ার সময় এসে গেছে? জানতে আগ্রহী দর্শক

বর্তমান সময়ে বাংলা টেলিভিশনের একটি জনপ্রিয় ধারাবাহিকের নাম হল স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’। যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যায় অভিনেতা দিব্যজ্যোতি দত্ত এবং অভিনেত্রী স্বস্তিকা ঘোষকে। ধারাবাহিকে সূর্য এবং দীপার জুটি অত্যন্ত পছন্দের দর্শকের চোখে কিন্তু বহুদিন হলো তাদের মধ্যে ভুল বোঝাবুঝির জন্য তারা এক হতে পারছে না। তবে এবার যা গল্পের মোর আসছে তাতে মনে হচ্ছে খুব তাড়াতাড়ি এক হতে চলেছে সূর্য দীপা।
বর্তমানে গল্পের সবচেয়ে বড় আকর্ষণ হল সূর্য দীপার দুই যমজ মেয়ে সোনা এবং রুপা। এতদিন তারা আলাদা থাকলেও এখন তারা দুজন দুই বন্ধুর মতই মিশছে। কিন্তু আস্তে আস্তে সকলের আসল পরিচয় ও সামনে চলে আসছে। যেমন কিছুদিন আগেই পর্বে দেখা গেছে রুপার হঠাৎ করেই শরীর খারাপ করেছে এবং সেখান থেকেই সূর্য জানতে পেরেছে রুপা হলো দীপার মেয়ে।
উল্টোদিকে কিছুদিন আগে একটি প্রোমো দেখা গিয়েছিল যেখানে দেখা যাচ্ছে দীপা জানতে পারছে যে সে যমজ সন্তানের মা হয়েছিল কিন্তু তার এক মেয়ে তো তার কাছে রয়েছে অন্য মেয়ে কোথায়? সেটা জানার জন্য ব্যাকুল হয়ে ছুটে গিয়েছিল সূর্যর কাছে। এই প্রোমো এখনো পর্ব হিসেবে দেখানো হয়নি টিভির পর্দায়।
বর্তমানে ধারাবাহিকে দেখা যাচ্ছে সূর্য কবিরের মুখোমুখি হয়েছে এবং সে জানতে পেরেছে যে কবির অন্য একজনকে বিয়ে করেছে। আরো একবার সে কবিরকে ভুল বুঝে তাকে মারধর করেছে। এবং মনে মনে ভাবতে শুরু করেছে যে দীপা যদি তাকে একবারের জন্য হলেও সত্যি কথাটা বলতো তাহলে হয়তো সে তাকে মেনে নিত। এই নিয়ে পরবর্তী পর্বে দেখা গেছে সূর্য মদ্যপ অবস্থায় দীপার কাছে আসবে এবং বলবে যে সে তাকে ভালোবাসে।
তবে এত কিছুর পরে এবার এসে গেছে নতুন প্রোমো যেখানে আরও একটি পর্দা ফাঁস হতে চলেছে। প্রোমোতে দেখা যাচ্ছে লাবণ্য এবং প্রবীরের বিবাহবার্ষিকী পালন করা হচ্ছে। সেখানে দীপা আসে এবং সে রুপার সঙ্গে দেখা করতে যায়। সেই সময় মিশকা উল্টোদিকে এক গুন্ডার সাথে কথা বলে দীপাকে মারার জন্য। দীপা সেটা শুনতে পায় এবং সেখানে সে জানতে পারে মিশকার সঙ্গে সূর্যর বিয়ে হয়নি। আবার উল্টোদিকে প্রবীর এবং লাবণ্য আলোচনা করে সূর্য দীপা এবং সোনা রুপার সুন্দর সংসার নিয়ে তখনই দীপার কাছে পুরোটা পরিষ্কার হয়ে যায় যে তার মেয়েই হলো সোনা। তাই এবার শুধু দেখার এই পর্দা ফাঁস হওয়ার পরে লাবণ্য সেনগুপ্ত সামনাসামনি দাঁড়িয়ে দীপা কী জানতে চায়!

