খুব শীঘ্রই আসছে “গ্রামের মেয়ে ছুটকি”! নায়িকা চরিত্রে থাকছে জনপ্রিয় অভিনেত্রী!

ধারাবাহিক জগতে শুরু হচ্ছে একের পর এক নতুন ধারাবাহিক (New Serial)। স্টার জলসা (Star jalsha), জি বাংলার (Zee Bangla) পর্দায় এক ঝাঁক নতুন ধারাবাহিক শুরু হচ্ছে। যেমন স্টার জলসার পর্দায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক দুই শালিক এবং রাঙামতী তীরন্দাজ। অন্যদিকে জি বাংলার পর্দায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক আনন্দী, পরিণীতা। আগামী দিনে শুরু হতে চলেছে মিত্তির বাড়ি। সব কটি ধারাবাহিক যে জমজমাট হতে চলেছে সেটা বোঝাই যাচ্ছে। তেমনই আরও এক নতুন ধারাবাহিক আসতে চলেছে খুব শীঘ্রই।

এবারে শোনা গেল জনপ্রিয় প্রোডাকশন হাউসের পক্ষ থেকে আসছে আরো এক নতুন ধারাবাহিক। ধারাবাহিক জগতে যত নতুন নতুন ধারাবাহিক আসছে দর্শকের আগ্রহ এবং উৎসাহ যেন আরো বেড়ে যাচ্ছে। এদিকে নতুন ধারাবাহিক শুরু হলে পুরনো ধারাবাহিক শেষ হয়ে যাওয়ার একটা ভয় কাজ করে দর্শকদের মধ্যে। কোন ধারাবাহিকের উপর আবার কোপ পড়বে সেটা নিয়ে চিন্তায় থাকেন দর্শক।

আসছে আরও একটি নতুন ধারাবাহিক

সেরকমই ব্লুজ প্রোডাকশন হাউজের পক্ষ থেকে আসছে আরো একটু নতুন ধারাবাহিক। বর্তমানে ব্লুজ প্রোডাকশন হাউজের দুটি জনপ্রিয় ধারাবাহিক চলছে টেলিভিশনের পর্দায়। একটি হলো জি বাংলার জগদ্ধাত্রী, অপরটি হল স্টার জলসা গীতা এলএলবি। এই দুটি ধারাবাহিকই দর্শক মহলে ব্যাপক জনপ্রিয়। আর এই দুই ধারাবাহিকের মধ্যেই হাড্ডাহাড্ডি লড়াই চলে সবসময়। এ বলে আমায় দেখ, তো ও বলে আমায় দেখ। কোন ধারাবাহিকই কম যায় না।

এবারে এই ব্লুজ প্রোডাকশন হাউজের পক্ষ থেকে আসছে আরো একটি জমজমাট নতুন ধারাবাহিক। সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে এই ধারাবাহিকের গল্প হতে চলেছে একজন গ্রামের ছটফটে মেয়ে এবং একজন শহরের গুরুগম্ভীর ছেলেকে নিয়ে। কি করে এই দুই ভিন্ন মেরুর মানুষের মনের মিল হয় সেটাই দেখানো হবে ধারাবাহিকে। ব্লুজ প্রোডাকশনের পক্ষ থেকে এখনো পর্যন্ত যেকটি ধারাবাহিক সম্প্রচারিত হয়েছে সবকটি ধারাবাহিক ছিল সুপারহিট। প্রতিটা ধারাবাহিকের গল্পই দর্শকদের ভীষণ পছন্দের। তাই নতুন ধারাবাহিকটি আসছে শুনে দর্শক ভীষণ উৎসাহিত।

আরও পড়ুন: পকেটে হাত দিতেই চক্ষু চড়ক গাছ! পকেট থেকে হাওয়া মানিব্যাগ! বিপাকে মিঠুন চক্রবর্তী!

নতুন ধারাবাহিকের নাম হতে চলেছে গ্রামের মেয়ে ছুটকি। ধারাবাহিকের নাম শুনেই বোঝা যাচ্ছে একজন গ্রামের মেয়েকে নিয়ে ধারাবাহিকটির গল্প শুরু হবে। তবে ধারাবাহিকটি কবে শুরু হবে, কখন সম্প্রচারিত হবে এ সমস্ত কিছুই জানা যায়নি। ব্লুজ প্রোডাকশন হাউজের এই নতুন ধারাবাহিক আসছে স্টার জলসার পর্দায়।

Back to top button