পকেটে হাত দিতেই চক্ষু চড়ক গাছ! পকেট থেকে হাওয়া মানিব্যাগ! বিপাকে মিঠুন চক্রবর্তী!

যার ভয়ে বড় বড় ভিলেনরাও কেঁপে উঠতো এবারে তার পকেট থেকেই চুরি গেলেও তার মানিব্যাগ। ঝাড়খণ্ডে প্রথম দফার ভোটগ্রহণ বুধবার, দ্বিতীয় দফায় ভোট ২০ নভেম্বর। সেই দফায় ভোট রয়েছে নিসায়। ওই আসনে বিজেপির হয়ে প্রচারে গিয়েছিলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ঝাড়খণ্ডের ধানবাদ জেলার নিরসায় স্থানীয় বিজেপি প্রার্থী অপর্ণা সেন গুপ্তার (Aparna Sen Gupta) সমর্থনে প্রচারে হাজির ছিলেন তিনি। সেখানেই লোকের ভিড়ে সুযোগ বুঝে মানিব্যাগ হাতিয়ে নেয় পকেটমার।
এই খবর চাউর হতেই বিজেপি নেতৃত্বরা মঞ্চ থেকেই মাইকিং করে এই বিষয়টি জানায়।এই ঘটনায় শোরগোল ছড়িয়ে পড়েছে। বিজেপি নেতৃত্বরা মঞ্চ থেকেই মাইকিং করে এই বিষয়টি জানান। বারবার মিঠুন চক্রবর্তীর মানিব্যাগ ফেরানোর আবেদন করা হয়। জানানো হয়, ব্যাগে জরুরি নথি রয়েছে। চটজলদি যেন মানিব্যাগ ফেরানো হয়। ঘটনায় ওখানকার বিজেপি নেতা বেশ লজ্জায় পড়ে যান।
চুরি যাওয়া মানিব্যাগ ফেরত পেলেন না মিঠুন চক্রবর্তী
যদিও পরে ওই মানিব্যাগটি আর ফেরত পাওয়া যায়নি। বিজেপি নেতার বক্তব্য অনুযায়ী মিঠুন চক্রবর্তী আসছে শুনে স্থানীয় এলাকায় মানুষদের ভিড় উপচে পড়েছিল। সেই কারণে ভিড় সামলানো দায় হয়ে পড়ছিল। সেই ফাঁকেই হয়তো কেউ এই ঘটনা ঘটিয়েছে।
মিঠুন চক্রবর্তীর সভায় প্রায় কয়েক হাজার মানুষ জড়ো হয়েছিলেন, কিন্তু পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়। চুরি যাওয়ার কিছু সময় পরে বিষয়টি মিঠুন চক্রবর্তী বুঝতে পারেন এবং মঞ্চে উপস্থিত বিজেপি নেতারা তৎক্ষণাৎ মাইক্রোফোনে চুরির বিষয়টি ঘোষণা করে পকেটমারদের মানিব্যাগ ফেরত দিতে অনুরোধ জানান।
আরও পড়ুন: রাঙার নিশানায় বৃন্দা! বুদ্ধির জোরে সব ষ’ড়যন্ত্র ফাঁ’স করল নায়িকা!
দীর্ঘ প্রতীক্ষার পরেও মিঠুন চক্রবর্তীর মানিব্যাগ ফেরত আসেনি। পরিস্থিতি এমন হয় যে, মিঠুন চক্রবর্তী দ্রুত সভা শেষ করে মঞ্চ ছেড়ে চলে যেতে বাধ্য হন। এই ঘটনা নির্বাচনী প্রচারের মধ্যেই তৈরি করেছে চাঞ্চল্য। বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ঘটনার পরিপ্রেক্ষিতে ভবিষ্যতে নির্বাচনী প্রচারে আরও কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হবে।

