ক’ঠিন পরীক্ষার মুখে আনন্দী! আবারো মুখ ফেরালো আদি! টানটান উত্তেজনাময় আজকের পর্ব!

আদি আনন্দীর জীবনের গল্প নিয়ে জি বাংলার (Zee Bangla) পর্দায় শুরু হয়েছে আনন্দী (Anondi)। ধারাবাহিকটি শুরু হয়েছে মাত্র কয়েকমাস হয়েছে। তবে এই অল্প সময়ের মধ্যে ধারাবাহিকের গল্প দর্শকদের মন জয় করে নিয়েছে। ধারাবাহিকটি প্রতি সপ্তাহতেই টিআরপি তালিকায় ভালো স্লট পাচ্ছে এবং প্রতি সপ্তাহে ভালো ফলাফল করেছে। ধারাবাহিক যত এগোচ্ছে তত নতুন নতুন টুইস্ট দেখা যাচ্ছে গল্পে।
ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে আনন্দী সবার সামনে জষ্ঠী বাবার নাটক করে আসল অপরাধীকে সবার সামনে নিয়ে এসেছে। চৈতি যে অ্যালকোহল মিশিয়ে তাদেরকে মাতাল করে দিয়েছিল সেটা প্রমাণ করতে পেরেছে আনন্দী আদির সামনে। চৈতি নিজের মুখে স্বীকার করেছে সে শরবতে অ্যালকোহল মিশিয়েছে। চৈতির মুখে এই কথা শুনে প্রত্যেকেই অবাক হয়ে গিয়েছে। আদিও বিশ্বাস করতে পারছে না যে তার কাকিমা এমন একটা কাজ করতে পারল।

আনন্দী আজকের পর্ব ১২ নভেম্বর (Anondi Today Episode 12 November)
ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হবে সমস্ত সত্যি স্বীকার করার পর চৈতি বুঝতে পারে যে যেই যোগী বাবার কথায় বিশ্বাস করে সে সমস্ত কিছু স্বীকার করে নিয়েছে তিনি আসলে ভন্ড। আনন্দী তাকে নিয়ে এসেছে শুধুমাত্র সত্যিটা প্রমাণ করতে। এটা জানার পর চৈতি তো ভীষণ রেগে যায় আনন্দীর উপরে। অন্যায় করেও গলা তুলে চিৎকার করতে থাকে। এদিকে আদি তার কাকিমাকে প্রশ্ন করতে থাকে ঠাম্মির শরীরের অবস্থা জানা সত্ত্বেও কিভাবে তিনি ঠাম্মিকে অ্যালকোহলের মত বি’ষ খাওয়াতে পারলেন। এসব শুনে চৈতির কাছে কোন উত্তর থাকে না। সে শুধুমাত্র বলতে থাকে এই সমস্ত কিছু হিসেব সে নেবে। তার ছেলের বউ যে তার সঙ্গে এই ধরনের নাটক করবে সে বিশ্বাসই করতে পারেনি।
নিজেকে নির্দোষ প্রমাণ করতে কয়েকটা দিন সময় পায় আনন্দী
এদিকে আনন্দী নিজেকে নির্দোষ প্রমাণ করে দিয়েছে কিন্তু আদি ঘুরেফিরে আবার সেই রকেটের প্রসঙ্গে ফিরে আসে। আদি জানায় আনন্দীর হাতে আর মাত্র কয়েকদিন আছে নিজেকে প্রমাণ করার জন্য। আসলে আদি এখনো আনন্দীকে বিশ্বাস করতে পারছে না। এসবের মধ্যে বাড়িতে এসে উপস্থিত আর তিতির। বাড়িতে এসে আনন্দীকে দেখে অবাক হয়ে যায় সে। তিতির জানতে চায় আনন্দী এখনো কেন লাহিড়ী বাড়ি থেকে বেরিয়ে যায়নি। তিতির ভেবেছিল আনন্দী বেরিয়ে গেলে আদির সঙ্গে লং ড্রাইভে যাবে, কিন্তু আনন্দীকে দেখে ভীষণ অবাক হয়ে যায়।
আরও পড়ুনঃ সবাইকে ছেড়ে চলে যাচ্ছে সকলের প্রিয় পর্ণা! অভিনেত্রীর জীবনে এল সেই ভ’য়ংকর দিন!
আদি আর মাত্র কয়েকদিন সময় দেয় আনন্দীকে নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য। আনন্দী কি করবে বুঝতে পারে না। বাড়ি থেকে বেরিয়ে এসে খোলা আকাশের নিচে বসে আকাশের দিকে তাকিয়ে বাবার সঙ্গে কথা বলতে থাকে। আনন্দী ভীষণভাবে ভেঙে পড়েছি নিজেকে বারবার প্রমাণ করতে করতে। তাই জন্য কি করবে বুঝতে পারে না। এদিকে আদি আনন্দীকে বাইরে নিতে আসে আদি। ঠান্ডার জন্য আনন্দীর যাতে শরীর খারাপ না হয় সেটা ভেবেই আসে। আদি শুধু নিজের দায়িত্বটুকু পালন করছে। এসব শুনে আনন্দীর মনটা ভেঙ্গে যায়। দেখা যাক আগামী পর্বে কি হয়।

